• ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ব্রেক্সিট গণভোটে রাশিয়ার হস্তক্ষেপের কথা স্বীকার ব্রিটিশ প্রধানমন্ত্রীর

Usbnews.
প্রকাশিত অক্টোবর ১২, ২০২৬
ব্রেক্সিট গণভোটে রাশিয়ার হস্তক্ষেপের কথা স্বীকার ব্রিটিশ প্রধানমন্ত্রীর
নিউজটি শেয়ার করুনঃ

যুক্তরাজ্যের ২০১৬ সালের ব্রেক্সিট গণভোটে রাশিয়া হস্তক্ষেপ করেছিল বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। একই ধরনের হস্তক্ষেপের ঝুঁকি নিয়ে ফ্রান্স ও জার্মানির ভোটারদেরও সতর্ক করেছেন তিনি। খবর আল জাজিরার।

রোববার (১১ অক্টোবর) প্রকাশিত ‘দ্য রেস্ট ইজ পলিটিকস’ পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে বার্নহাম বলেন, ডাউনিং স্ট্রিটে দায়িত্ব নেওয়ার পর তিনি জানতে চেয়েছিলেন, ২০১৬ সালের গণভোটে রাশিয়ার হস্তক্ষেপ ছিল কি না। এর উত্তরে তাকে স্পষ্টভাবে জানানো হয়েছে, হ্যাঁ, হস্তক্ষেপ হয়েছিল।

বার্নহামের এ বক্তব্যকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রথমবারের মতো প্রকাশ্যে ব্রেক্সিট গণভোটে রাশিয়ার হস্তক্ষেপের স্বীকৃতি হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ বা বিস্তারিত তথ্য দেননি তিনি।

ব্রেক্সিট গণভোটে রাশিয়ার হস্তক্ষেপের কথা স্বীকার ব্রিটিশ প্রধানমন্ত্রীর
যুক্তরাজ্য / চিড়িয়াখানায় বাঘের খাঁচায় ঢুকে প্রাণ গেল এক ব্যক্তির
বার্নহাম বলেন, বিষয়টি স্পষ্টভাবে নথিভুক্ত করা জরুরি। তার মতে, এর মাধ্যমে জার্মানি ও ফ্রান্সের ভোটাররা বুঝতে পারবেন, দেশগুলোর রাজনৈতিক কর্মকাণ্ডের কিছু অংশ রাশিয়ার মতো প্রতিপক্ষের দ্বারা প্রভাবিত হতে পারে।

গত সপ্তাহে বার্লিনে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের সঙ্গে বৈঠকেও রাশিয়ার সঙ্গে দেশটির উগ্র ডানপন্থি দল অল্টারনেটিভ ফর জার্মানির সম্ভাব্য সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন বলে জানান তিনি।

২০২০ সালে প্রকাশিত ব্রিটিশ পার্লামেন্টের গোয়েন্দা ও নিরাপত্তাবিষয়ক কমিটির এক প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সালের গণভোটে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে যুক্তরাজ্য সরকার গভীর মূল্যায়নের উদ্যোগ নেয়নি। তবে ২০১৪ সালের স্কটিশ স্বাধীনতা গণভোটে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়টি প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছিল।

অন্যদিকে, রাশিয়া পশ্চিমা গণতন্ত্রে হস্তক্ষেপ এবং অন্য দেশের নির্বাচন বা গণভোট প্রভাবিত করার অভিযোগ বারবার অস্বীকার করেছে। দেশটির দাবি, যুক্তরাজ্য রাশিয়াবিরোধী ‘উন্মাদনায়’ আক্রান্ত।

এদিকে, গত মাসে বার্নহাম ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান জানান। এমনকি ইইউতে পুনরায় যোগ দেওয়ার বিষয়টিও বিবেচনার কথা বলেন তিনি।

তার মতে, ব্রেক্সিটের মাধ্যমে নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা পূরণ হয়নি বরং অর্থনীতি ও অভিবাসন ব্যবস্থাপনায় যুক্তরাজ্য দুর্বল হয়েছে।

সূত্র: আল জাজিরা