• ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সম্পদের হিসাব চায় দুদক

Usbnews.
প্রকাশিত অক্টোবর ১২, ২০২৬
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সম্পদের হিসাব চায় দুদক
নিউজটি শেয়ার করুনঃ

সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ এবং তার স্ত্রী কে ইউ জোহরা জেসমিনের সম্পদের হিসাব চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১২ অক্টোবর) দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম এই তথ্য জানান।

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সম্পদের হিসাব চায় দুদক
প্রাথমিক অনুসন্ধানে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাবেক মন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ১০ লাখ ৫৩ হাজার ৮৭৮ টাকার সম্পদ এবং তাঁর স্ত্রীর নামে ৬ লাখ ৯ হাজার ৭৩৪ টাকার সম্পদ পাওয়া গেছে। তাদের নামে-বেনামে অর্জিত প্রকৃত সম্পদ, সম্পদ অর্জনের উৎস ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের পরিমাণ নির্ধারণ করতে দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করা হবে।

এদিকে অন্য একটি ঘটনায়, পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজ ও অন্যদের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ ও অনিয়মের অভিযোগ বিধি অনুযায়ী অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।

অন্যদিকে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ২০ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মো. শাহাবুদ্দিনের সহযোগিতায় তার স্ত্রী নাজিয়া হাসান ডালিয়া ৭৬ লাখ ৬৩ হাজার ৪৩৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন বলে অভিযোগ পেয়েছে দুদক। এ অভিযোগে নাজিয়া হাসান ডালিয়া ও তার স্বামী মো. শাহাবুদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪–এর ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।