• ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

জামিন পেয়ে আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান আইভীর

Usbnews.
প্রকাশিত অক্টোবর ১৩, ২০২৬
জামিন পেয়ে আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান আইভীর
নিউজটি শেয়ার করুনঃ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুহিন হত্যা মামলায় জামিন পেয়েছেন সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে তিনি স্বশরীরে আদালতে হাজির হলে শুনানি শেষে তার জামিন আবেদন মঞ্জুর করেন আদালত।

মামলাটির শুনানি করেন নারায়ণগঞ্জের দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ।

এজাহার সূত্রে জানা গেছে, সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা মামলাটির নম্বর ১৯, তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৪। এতে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে এক নম্বর আসামি করা হয়েছে। এজাহারভুক্ত অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, কায়সার হাসনাত, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান এবং ভাতিজা আজমেরী ওসমান। মামলায় এজাহারনামীয় মোট আসামি ৯৯ জন। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে।

শুনানি শেষে আদালত প্রাঙ্গণ থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় আইভী ‘জয় বাংলাকে দমিয়ে রাখা যাবে না’ এবং ‘জয় বাংলা’ স্লোগান দেন। এরপর তিনি আদালত ত্যাগ করেন।

আইভীর আইনজীবী আওলাদ হোসেন জানান, সিদ্ধিরগঞ্জের তুহিন হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদনের শুনানি ও মেয়র আইভীর পুনরায় জামিনের জন্য মঙ্গলবার দিন ধার্য ছিল। তারা আদালতে পুনরায় জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।