• ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

প্রবাসী‌দের জন্য বিশেষ আদালত গঠন কর‌ছে সরকার: আইনমন্ত্রী

Usbnews.
প্রকাশিত অক্টোবর ১৩, ২০২৬
প্রবাসী‌দের জন্য বিশেষ আদালত গঠন কর‌ছে সরকার: আইনমন্ত্রী
নিউজটি শেয়ার করুনঃ

প্রবাসীদের যেকোনো ধরনের সংকট সমাধানের জন্য বিশেষ ট্রাইব্যুনাল বা বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

আজ (মঙ্গলবার, ১৩ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত রামরুর সোনার মানুষ সম্মিলন অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।

আইনমন্ত্রী ব‌লেন, আমা‌দের শ্রম আদালত রয়েছে। বাংলা‌দে‌শের অভ‌্যন্ত‌রে শ্রমিক‌দের জন‌্য বি‌শেষ শ্রম আদালত গঠন করা হ‌য়ে‌ছে, শ্রমিক আইন করা হ‌য়ে‌ছে। কিন্তু আমা‌দের প্রবাসীরা বি‌দেশ থে‌কে বাংলা‌দে‌শে টাকা পাঠা‌নোর প‌র যখন প‌রিবা‌রের সদস‌্যদের কা‌ছে টাকা ফেরত চাই‌তে যান, কিংবা তা‌দের সম্প‌ত্তি নি‌য়ে বি‌রোধ তৈ‌রি হয়, তখন বছ‌রের পর বছ‌র তারা (প্রবাসীরা) আমা‌দের আইনজীবী‌দের প‌কে‌টে টাকা দেন, মামলা কর‌তে থা‌কেন, তা‌দের জীবন শেষ হ‌য়ে যায় মামলা টেকঅ‌্যাপ (বিচারক কর্তৃক শুনানির জন্য কোনো নির্দিষ্ট মামলার কার্যক্রম) কর‌তে গি‌য়ে।

তিনি ব‌লেন, প্রবাসী‌দের জন‌্য আমরা বি‌শেষ আদালত গঠন করব বি‌শেষ ক‌রে ডি‌ভিশনাল হেড‌কোয়ার্টা‌রে। যে আদালত শুধুমাত্র প্রবাসী‌দের যেকো‌নো ধর‌নের সম্পদ সহায়তা দি‌তে পার‌বে, যে‌কো‌নো ধর‌নের প্রবাসী মামলা এই আদালত দেখ‌তে পার‌বে, বিশেষায়িত আদালত।

আইনমন্ত্রী জানান, লিগ্যাল এইডের মাধ্যমে দেয়া হবে ২৪ ঘণ্টা আইনি সেবা। অচিরেই এটি আলোর মুখ দেখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।