• ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

গঙ্গা (পদ্মা) ব্যারেজ প্রকল্প নিয়ে বাপার প্রশ্ন

Usbnews.
প্রকাশিত অক্টোবর ১৩, ২০২৬
গঙ্গা (পদ্মা) ব্যারেজ প্রকল্প নিয়ে বাপার প্রশ্ন
নিউজটি শেয়ার করুনঃ

গঙ্গা (পদ্মা) ব্যারেজ প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে সরকারের কাছে একাধিক প্রশ্ন তুলেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন)। শনিবার সিরডাপ মিলনায়তনে আয়োজিত ‘গঙ্গা (পদ্মা) ব্যারেজ: কতিপয় প্রশ্ন ও প্রস্তাব’ শীর্ষক জাতীয় মতবিনিময় সভায় বক্তারা প্রকল্পের তথ্য জনসমক্ষে প্রকাশের দাবি জানান।

সভায় বক্তারা বলেন, প্রকল্পটি বাস্তবায়নের আগে পানি প্রবাহ, পরিবেশ, কৃষি, নদীভাঙন, পলি জমা ও আন্তঃসীমান্ত পানিবণ্টনের সম্ভাব্য প্রভাব নিয়ে আরও স্বচ্ছ ও সমন্বিত গবেষণা প্রয়োজন। বিশেষ করে শুষ্ক মৌসুমে প্রস্তাবিত পানি সংরক্ষণের বাস্তবতা এবং ভারতের সঙ্গে গঙ্গার পানি বণ্টন চুক্তির ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তোলা হয়।

বাপার সভাপতি অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদার প্রকল্পের তথ্য জনগণের কাছে উন্মুক্ত করার দাবি জানান। মূল প্রবন্ধে ড. নজরুল ইসলাম ও ড. মো. খালেকুজ্জামান প্রকল্পের পানি প্রাপ্যতা, নকশা ও পরিবেশগত প্রভাব নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলে ধরেন।

আলোচনায় অংশ নিয়ে বিশেষজ্ঞরা কেউ প্রকল্পটির অর্থনৈতিক ও কৃষিগত সম্ভাবনার কথা তুলে ধরেন, আবার কেউ পরিবেশ ও পানি প্রবাহের ঝুঁকি বিবেচনায় নিয়ে সতর্কতার আহ্বান জানান। প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তা এস এম মাহবুবুর রহমান বলেন, যথেষ্ট গবেষণার পরই প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রস্তাব করা হয়েছে।

বাপার সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির বলেন, প্রকল্প নিয়ে আরও স্বচ্ছতা ও অংশীজনদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।