• ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার নির্দেশনা দিয়েছিলেন সাবেক সেনাপ্রধান : জেইউআইএফ প্রধান মাওলানা ফজলুর রহমান

usbnews
প্রকাশিত ফেব্রুয়ারি ১৬, ২০২৪
ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার নির্দেশনা দিয়েছিলেন সাবেক সেনাপ্রধান : জেইউআইএফ প্রধান মাওলানা ফজলুর রহমান
নিউজটি শেয়ার করুনঃ

বৃহস্পতিবার পিটিআইয়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে জেইউআইএফ প্রধান মাওলানা ফজলুর রহমানের । এ সময় পিটিআইয়ের আন্দোলনে সমর্থন দিয়েছেন। তাদের সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। তখনই তিনি সত্য প্রকাশ করেছেন।

মাওলানা ফজলুর রহমান বলেছেন, ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার নির্দেশনা দিয়েছিলেন সাবেক সেনাপ্রধান জাভেদ কমর বাজওয়া। তখন গঠিত পিডিএমের চেয়ারম্যানের দায়িত্ব পালনের বিষয়ে মাওলানা ফজল বলেন, ব্যক্তিগতভাবে আমি অনাস্থা ভোটের বিরুদ্ধে ছিলাম। অন্য দলগুলো যে ঘটনা ঘটাচ্ছে তার মধ্যে আমি আমার মত জানাতে পারিনি। তাহলে বলা হতো আমি পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে সেভ করছি।

মাওলানা ফজলুর রহমান এতদিন ইমরান খান যে অভিযোগ করে এসেছেন, এবার তিনিও সেই সুরে সুর মিলালেন। বললেন, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করা হয়েছে সাবেক সেনাপ্রধান জেনারেল জাভেদ কমর বাজওয়ার নির্দেশনায়। তিনি আরও বলেন, আমি ব্যক্তিগতভাবে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোটের বিরোধী ছিলাম। নিয়মের ভিতরে থেকে যা করা যায় আমি তাই করেছি। যদি এবারের নির্বাচন সুষ্ঠু করতো এস্টাবলিশমেন্ট তাহলে ৯ই মের সহিংসতার বিষয়টিকে দাফন করা যেতো।

ইমরান খানকে ক্ষমতাচ্যুত করতে বিরোধী দলগুলোর যে পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম) গড়ে ওঠে তার মূল কারিগর হিসেবে দেখা হয় জমিয়তে উলেমায়ে ইসলাম-ফজলের (জেইউআইএফ) প্রধান মাওলানা ফজলুর রহমানকে। শুধু তা-ই নয়, তিনি বিরোধীদের এই জোটের চেয়ারম্যানও ছিলেন। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।

এবার নির্বাচনের পর সরকার গঠন করছে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএলএন) ও পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। তাতে জেইউআইএফের ডাক পড়েনি।

উল্লেখ্য, ২০২২ সালের এপ্রিল মাসে ইমরান খানের পিটিআইকে ক্ষমতাচ্যুত করে পিডিএম। এরপর শেহবাজ শরীফের নেতৃত্বে বিরোধী দলীয় জোট ওই পার্লামেন্টের বাকি মেয়াদ ১৬ মাস দায়িত্ব পালন করে। তারপর ক্ষমতা হস্তান্তর করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে। প্রথম দিকে ইমরান খান দাবি করেন তাকে ক্ষমতাচ্যুত করিয়েছে যুক্তরাষ্ট্র। তার এ দাবিকে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন জোরালোভাবে প্রত্যাখ্যান করে। এরপর ক্ষমতাচ্যুত করার জন্য জেনারেল বাজওয়াকে দায়ী করেন ইমরান। গত বছর ফেব্রুয়ারিতে এক সাক্ষাৎকারে ইমরান খান সাবেক ওই সেনাপ্রধান ও একজন সাংবাদিকের কথোপকথনের উল্লেখ করে বলেন- জেনারেল বাজওয়া মেনে নিয়েছেন এবং এটা পরিষ্কার করেছেন যে, আমার সরকারের উৎখাতের নেপথ্যে ছিলেন তিনি।