• ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

২৫ অক্টোবর থেকে ঢাকা-রিয়াদ ফ্লাইট চলাচল শুরু

Usbnews.
প্রকাশিত অক্টোবর ২২, ২০২৬
২৫ অক্টোবর থেকে ঢাকা-রিয়াদ ফ্লাইট চলাচল শুরু
নিউজটি শেয়ার করুনঃ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দাম্মামগামী ফ্লাইট আজ ২১ অক্টোবর থেকে পুনরায় চালু হয়েছে।
আপাতত ওই দিন একটিমাত্র ফ্লাইট পরিচালনা করা হবে এবং পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী ফ্লাইটগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

নিরাপত্তা পরিস্থিতির উন্নতির ফলে আগামী ২৫ অক্টোবর দিবাগত রাত ১টা ২৫ মিনিটে ঢাকা থেকে রিয়াদের উদ্দেশে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর একটি ফ্লাইট চলাচল শুরু করবে। আপাতত ওই দিন একটিমাত্র ফ্লাইট পরিচালনা করা হবে এবং পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী ফ্লাইটগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বুধবার (২১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

তারা জানায়, বিমান আপাতত কেবল ২৫ অক্টোবর ফ্লাইট পরিচালনা করবে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনাপূর্বক রিয়াদগামী অন্যান্য ফ্লাইটসমূহ পরিচালনার বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

তারা আরও জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দাম্মামগামী ফ্লাইট আজ ২১ অক্টোবর থেকে পুনরায় চালু হয়েছে। আগামী ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বাংলাদেশ সময় সকাল ৮টায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে। বোয়িং ৭৭৭ উড়োজাহাজের মাধ্যমে এসব ফ্লাইট পরিচালিত হবে।