(ডাক্তার এইচ এম ফখরুল ইসলাম)
ফুরায়ে যাচ্ছে আমার সময় ,
ক্ষনিকের দেহতরী আমার ,
এলোপাতাড়ি বাতাস অনিলের মাঝে পড়ে।
হাবু ডুবু করে যাচ্ছে সায়রের জলে ডুবে ,
কেউ না আসে রক্ষা করতে ,
সবই হয়েছে সংসারে মাঝে পর ভবে।
পিল সুজের বাতিটি যাচ্ছে নিভিয়ে ,
নাই বাতির মধ্যে আর তেল ,
গেছে নিভুনিভু বেলা যাবার সময়ে।
প্রাণ পাখিটি একটু সময় পর ,
যাবে উড়া দিয়ে আমার প্রাণের তরী ,
রহিবে পড়ে আমি রহিব একা ,
ভাঙিয়া গেলো ক্ষনিকের তরী ,
এ জীবন খানা যেন একটা তাসের ঘর।
সাথী যারাই ছিলো সকল হইলো পর,
চীর ছাড়া করে শুয়াইয়া রাখিলো ,
একলা পড়ে রহিল এতসুন্দর সোনার ধড়।
সিত বসনে ক্ষিপ্ত হাতে তীক্ষ্ণ মনে ,
কাটবে বেলা সময় গিয়েছে চলে ,
আয়ু গেলে চলে জীবন হলো শেষ।
সাঙ্গ হয়ে গেছে এ জগতে সকল খেলা ,
শাস প্রশ্বাস ও রক্ত চাপ বন্ধ হলো সেই বেলা।
//