• ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

মাতা জননী

Usbnews.
প্রকাশিত অক্টোবর ২৩, ২০২৬
মাতা জননী
নিউজটি শেয়ার করুনঃ

মাতা জননী

– ডাক্তার এইচ এম ফখরুল ইসলাম

মা শব্দটি ডাকলে মোদের বুক ভরে যায়,
মা নেই যার সংসার অরণ্য তার ,
নাই মা যাদের ঘরে ,
কাটে অশান্তি থাকে ঘরে,
মা কথাটি মধুর সমান ,
মেক দেখলে জুড়ায় প্রাণ।

মা ডাকলে দুঃখ যন্ত্রনা যায় ধরে চলে,
মা আমার মাথায় হাত বুলালে ,
ক্লেশ জ্বালা যায় দূরে চলে।

মায়ের হাত লাগলে গায়ে,
আনন্দ আর শিহরণ লাগে মনে প্রাণে,
মায়ের হাতে না খেলে পেটভরে না শত খেলে।

মা আমার সুধা,
মা আমার ক্ষুধা,
মা আমাকে আদর করে টেনে নিলে কোলে ,
দুঃখ যন্ত্রণা সব যাই ভুলে।

দেখলে মায়ের মুখ,
দূর হয়ে যায় সকল দুঃখ,
মা বাবার আদেশ নিষেধ নির্দেশ মেনে নিলে।

স্বর্গ সুখ নেমে আসবে ভবে,
মেক পেলে কাছে হৃদয়ের ক্লেশ যন্ত্রনা যায় মুছে ,
মায়ের মতো আপনজন নেই কেহ এ সংসারে।

হাশরের দিনে যেন গো মা পাই দেখা তোমাকে,
ওগো মা থাকি যেন তোমারই পাশে,
মা বাবা ডাক শিশুর মুখে আগে ভেসে আসে।

  •  ডাক্তার এইচ এম ফখরুল ইসলাম

/ /