স্বাধীন অর্থে যা বুঝি
ডাক্তার এইচ এম ফখরুল ইসলাম
স্বাধীন মানে পৃথিবীকে শান্তি সুখে থাকা,
কথায় কাজে সঠিক থাকে ভদ্রভাবে চলা ,
স্বাধীন মানে জনগণকে শ্রদ্ধা করা ,
দেশের মানুষকে সর্বদা ভালোবাসায়।
স্বাধীন মানে
আদর যত্নে সুস্থ সবল রাখা,
দেশের জন্য যাহারা জীবন দিয়েছে বিসর্জন,
ঐসব শহীদের রক্তের প্রতি শ্রদ্ধা রাখা।
স্বাধীন মানে
নিজ দেশের মান সম্মান বাড়ানোর জন্য ,
দেশ বিদেশে গৌরব অর্জন করা ,
স্বাধীন মানে শোক দুঃখ ভুলে গিয়ে ,
মনের আনন্দে পরিশ্রম করে।
স্বাধীন মানে
আপদ বিপদের বিপর্যয় থেকে ,
দেশ ও দশের জনগণের ভাগ্য পরিবর্তন করা ,
দেশের পিছনে থেকে সঠিক রাজনীতিতে সৎ মঙ্গল।
স্বাধীন মানে
ভালো নেতৃত্বের নিয়ন্ত্রণে অগ্রগামীর জন্য ,
সঠিক পদ্ধতিতে উন্নয়ন প্রতিযোগিতায় ,
দেশকে জয়ী আর বিজয়ী রাখা।
//