• ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সততা ও ন্যায়পরতার অভাব

Usbnews.
প্রকাশিত অক্টোবর ২৫, ২০২৬
সততা ও ন্যায়পরতার অভাব
নিউজটি শেয়ার করুনঃ

সততা ও ন্যায়পরতার অভাব

অসম্ভব অসঙ্গত কার্যকলাপ থাকতে পারে না ,
প্রকৃত মানুষ যারা আছে দুনিয়াতে ,
মানব জাতির পরিচয় তার আচার আচরণে।

সুস্বাদু রুচিকর কথাবার্তা সৎ সততাই মানব ,
ধর্মের মূল ন্যায়ত যথার্থতার ঐশর্য প্রাচুর্য বহন করে ,
সৃষ্টিকর্তার দয়ায় আর মমতায় আসিয়াছি ভবে।

পারলাম না সৃষ্টিকর্তার ঋণ পরিশোধ করতে ,
দৃঢ়তার অভাবে স্বভাবে হারাইলাম জ্ঞান বুদ্ধিটা ,
সৎ সততার অভাবে পড়ে ,
অনুসন্ধান করেনা দেখে না মূল সৃষ্টিকর্তার রহমতে।

আর কুদরতি হেকমত গুলোকে যার ইঙ্গিতে ,
ইহকাল আর পরকাল চলে ,
দুষ্ট স্বভাবের লোকেরা সর্বদা নির্দোষ নিরীহ লোকদের
কে পেচে ফেলে মারে , অবিচার করে।

পরকালে তাদেরকে কঠিন সাজা অবশ্যই হবে ,
অনন্ত সঠিক পাকপবিত্র কোরআনের সব উল্লেখ আছে ,
নিজেকে সঠিক প্রস্তুত না করে অপরের বিষয়ে ,
হস্তক্ষেপ যারাই করে তারাই তো চক্রান্তের জালে ধরা পড়ে।

পশু পাখিরা তাদের সঙ্গী সহচরদের কাছে অন্যায় করে না,
আদর স্নেহ দিয়ে বাস করে বনজঙ্গলে দলবদ্ধ হয়ে ,
মাবুদের জমিনে রক্ষক হয়েছে ভক্ষক পাপ কাজে বেশি করে।

সমর্থন করে দুষ্ট লোভী লোকদের ,
এলো মেলো করে মিশ্রিত স্বভাবটা কেন হলো আমাদের ,
ভাবিয়া পাইলাম না হিসেব করে।

  • ডাক্তার এইচ এম ফখরুল ইসলাম

//