• ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

মানববন্ধনে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের নেতারা : মেজর আখতারুজ্জামানের মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

Usbnews.
প্রকাশিত অক্টোবর ২৬, ২০২৬
মানববন্ধনে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের নেতারা :  মেজর আখতারুজ্জামানের মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি
নিউজটি শেয়ার করুনঃ

কারাগারে আটক বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের নেতারা।

আজ সোমবার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনটির ঢাকা মহানগরীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোসলেম উদ্দিন বলেন, মেজর (অব.) আখতারুজ্জামানকে অন্যায়ভাবে ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তিনি সেদিন বিমানবন্দরে যাত্রীদের সঙ্গে করা অন্যায়ের প্রতিবাদ করেছিলেন। সেটিই কি তার অপরাধ? সরকার তার বিরুদ্ধে যে মামলা করেছে, তার কোনো ভিত্তি নেই বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, এ হয়রানিমূলক মামলার জন্য তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। মেজর (অব.) আখতারুজ্জামানকে নিঃশর্ত মুক্তি দেওয়া না হলে এর চেয়েও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলে সাব্বির জামান বলেন, তার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। দেশের মুক্তিযোদ্ধাদের অধিকার প্রতিষ্ঠায় তিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন। প্রবাসীদের পক্ষে বিমানবন্দরে প্রতিবাদ করায় তাকে মামলায় আটক রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।