• ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

অক্টোবরের ২৪ দিনে বাংলাদেশে প্রবাসী রেমিটেন্স এলো ২১৩ কোটি ৭০ লাখ ডলার

Usbnews.
প্রকাশিত অক্টোবর ২৭, ২০২৬
অক্টোবরের ২৪ দিনে বাংলাদেশে প্রবাসী রেমিটেন্স  এলো ২১৩ কোটি ৭০ লাখ ডলার
নিউজটি শেয়ার করুনঃ

দেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের শক্তিশালী প্রবাহ অব্যাহত রয়েছে। চলতি অক্টোবর মাসের প্রথম ২৪ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে ২১৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন।

রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর থেকে এই তথ্য নিশ্চিত করা হয়।

প্রতি ডলার ১২৩.৬৫ টাকা হিসাবে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৬ হাজার ২৪০ কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আগের ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে (১-২৪ অক্টোবর) রেমিট্যান্স এসেছিল ২০০ কোটি ২০ লাখ ডলার। সেই তুলনায় চলতি ২০২৬-২৭ অর্থবছরের একই সময়ে প্রবাসী আয়ে ৬ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

অন্যদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে (১ জুলাই থেকে ২৪ অক্টোবর পর্যন্ত) দেশে মোট ১ হাজার ৭২ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৯৫৮ কোটি ৮০ লাখ ডলার।

ফলে বছরওয়ারি হিসেবে রেমিট্যান্সে ১১ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি দেখা যাচ্ছে, যা দেশের ব্যাংক খাতে বৈদেশিক মুদ্রার প্রবাহ ও রিজার্ভকে চাঙ্গা করছে।