• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি

জাতীয় নির্বাচনে ৩ আসনে লড়বেন সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী ইমরান খান

usbnews
প্রকাশিত ডিসেম্বর ২১, ২০২৩
জাতীয় নির্বাচনে ৩ আসনে লড়বেন  সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী ইমরান খান
নিউজটি শেয়ার করুনঃ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী ইমরান খান আসন্ন জাতীয় নির্বাচনে তিনটি আসনে লড়বেন বলে জানিয়েছে তাঁর দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই)। আসন তিনটি হলো লাহোর, মিয়ানওয়ালি ও ইসলামাবাদ।

ইমরানের আইনজীবী আলী জাফর জানান, ‘তোশাখানা মামলার রায়কে চ্যালেঞ্জ করে ইমরানের আবেদনের ওপর ইসলামাবাদ হাইকোর্ট রায় প্রকাশ করবেন। আমরা আশা করি, রায় দ্রুতই ঘোষণা হবে। কারণ, নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে। রায় ইমরানের পক্ষে যাবে বলে আশা করেন এই আইনজীবী।

এদিকে দলের চেয়ারম্যান গহর খান জানিয়েছেন, আগামীকাল বৃহস্পতিবার তাঁর কাছে মনোনয়নপত্র পৌঁছে দেওয়া হবে। তিনি বলেন, ‘আল্লাহ চাইলে খান সাহেব এই নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করবেন।’

বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দী আছেন ইমরান। আজ বুধবার কারাগারের বাইরে ইমরানের আইনজীবী আলী জাফর গণমাধ্যমকর্মীদের বলেন, ‘ইমরান খান আপনাদের জানাতে চান যে তিনি পাকিস্তানের তিনটি সংসদীয় আসন থেকে লড়বেন।’