• ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

আবারও কৃষকদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ভারতের রাজধানী দিল্লি , ক্ষমতায় গেলে দাবি বাস্তবায়নের ঘোষণা রাহুলের

usbnews
প্রকাশিত ফেব্রুয়ারি ১৬, ২০২৪
আবারও কৃষকদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ভারতের রাজধানী দিল্লি , ক্ষমতায় গেলে দাবি বাস্তবায়নের ঘোষণা রাহুলের
নিউজটি শেয়ার করুনঃ

বিরতি’ শেষে আবারও ‘দিল্লি চলো’ রোডমার্চ শুরু করতে গেলে কৃষকদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ। বুধবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে পাঞ্জাব ও হরিয়ানার মধ্যবর্তী শম্ভু সীমান্তে টিয়ার শেল ছোড়া হয়। আন্দোলনকারী কৃষকরা সকালে ‘দিল্লি চলো’ রোডমার্চ পুনরায় শুরু করতে গেলে তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছোড়া হয়।

রাহুল বলেন, ভারত জোড়ো ন্যায় যাত্রা থেকে কংগ্রেস পাঁচটি ন্যায়  এমএসপির নিশ্চয়তা তার প্রথম। এই বিষয়টি আইনি বৈধতা পেলে কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য দাম পাবেন। দেশের ১৫ কোটি কৃষক পরিবার এর ফলে উপকৃত হবেন। তাদের জীবন থেকে অনিশ্চয়তা দূর হবে। এমএসপির আইনি বৈধতা কৃষকদের তিনটি উপকার করবে। তাদের জীবনে তিনটি বদল আনবে। প্রথমত, তারা সবাই ফসলের ঠিক দাম পাবেন। দ্বিতীয়ত, এর ফলে তাদের আত্মহত্যার পথ বাছতে হবে না। তৃতীয়ত, কৃষি কাজ লাভজনক বলে গণ্য হবে। ১৫ কোটি কৃষক পরিবারকে অনিশ্চয়তার দিন কাটাতে হবে না।