• ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

আজ ২৪ অক্টোবর বিশ্ব ট্রাইপ দিবস (World Tripe Day)

Usbnews.
প্রকাশিত অক্টোবর ২৪, ২০২৬
আজ ২৪ অক্টোবর বিশ্ব ট্রাইপ দিবস (World Tripe Day)
নিউজটি শেয়ার করুনঃ

আজ ২৪ অক্টোবর বিশ্ব ট্রাইপ দিবস (World Tripe Day)। ট্রাইপ বলতে গবাদিপশুর পাকস্থলীর খাওয়ার উপযোগী অংশকে বোঝায়, যা বাংলাদেশে গরুর ভুঁড়ি নামে পরিচিত। বিশ্বের বিভিন্ন দেশের খাদ্যসংস্কৃতিতে এই খাবারের বিশেষ স্থান রয়েছে।

মার্কিন শেফ, লেখক ও টেলিভিশন উপস্থাপক অ্যান্থনি বোর্ডেইনের মতে, দামি ও অভিজাত মাংস দিয়ে রান্নার চেয়ে তুলনামূলকভাবে অবহেলিত অংশ, যেমন ভুঁড়ি কিংবা পশুর ঘাড়ের মাংস দিয়ে সুস্বাদু খাবার তৈরি করতে পারাই একজন রাঁধুনির প্রকৃত দক্ষতার পরিচয়।

অনেকের কাছে ভুঁড়ি খাওয়ার বিষয়টি অরুচিকর মনে হতে পারে। তবে সঠিক উপায়ে রান্না করলে এ উপকরণ দিয়েও তৈরি করা যায় সুস্বাদু নানা পদ। বিশ্ব ট্রাইপ দিবসের মূল উদ্দেশ্য হলো, খাদ্যসংস্কৃতিতে তুলনামূলকভাবে অবহেলিত এই উপাদানটির গুরুত্ব তুলে ধরা এবং মাংসজাতীয় খাবারের তালিকায় এর গ্রহণযোগ্যতা বাড়ানো।

বিশ্বের বিভিন্ন দেশে ট্রাইপের জনপ্রিয়তা এক রকম নয়। ইংরেজিভাষী দেশগুলোর দোকান ও রেস্তোরাঁয় এটি তুলনামূলক কম দেখা গেলেও বিশ্বের অনেক অঞ্চলে এটি পরিচিত ও জনপ্রিয় খাবার।

ইতালিতে ট্রাইপ বেশ প্রচলিত। সেখানে রাস্তার পাশের খাবারের দোকানেও এটি বিক্রি হয়। কখনো ছোট কাঁটাচামচ দিয়ে খাওয়ার উপযোগী করে, আবার কখনো পাউরুটির ভেতরে ভরে পরিবেশন করা হয়।

গরুর পাকস্থলী চারটি পৃথক প্রকোষ্ঠে বিভক্ত। প্রতিটি প্রকোষ্ঠ থেকে পাওয়া যায় ভিন্ন ধরনের ট্রাইপ। এর মধ্যে প্রথম প্রকোষ্ঠ থেকে পাওয়া অংশটি ‘ব্ল্যাঙ্কেট ট্রাইপ’ (Blanket Tripe) নামে পরিচিত। এটি মসৃণ, সমতল বা সাধারণ ট্রাইপ নামেও পরিচিত। তবে ট্রাইপপ্রেমীদের কাছে এই ধরনটি তুলনামূলক কম জনপ্রিয়।