• ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সৌদি আরবে ফ্লাইট সীমিত, ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

Usbnews.
প্রকাশিত অক্টোবর ২৮, ২০২৬
সৌদি আরবে ফ্লাইট সীমিত, ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী
নিউজটি শেয়ার করুনঃ

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা সীমিত রাখার কারণে এখন পর্যন্ত ১৫৩টি ফ্লাইটের কার্যক্রম ব্যাহত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ২২ হাজার ৬৩৬ জন যাত্রী। প্রভাবিত ফ্লাইটগুলোর মধ্যে সরাসরি ৭৬টি এবং ট্রানজিট ৭৭টি।

বুধবার (২৮ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ফ্লাইট ম্যানেজমেন্ট সংশ্লিষ্ট কর্মকর্তা স্কোয়াড্রন লিডার সাকিব চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

স্কোয়াড্রন লিডার সাকিব চৌধুরীর দেওয়া তথ্য অনুসারে, সরাসরি ফ্লাইট পরিচালনাকারী এয়ারলাইনসের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩৩টি, ইউএস-বাংলার ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ২০টি এবং রিয়াদ এয়ারের ১৩টি ফ্লাইট প্রভাবিত হয়েছে।

ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ৩০টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, এয়ার ইন্ডিয়ার ৮টি, সালামএয়ারের ৭টি এবং ইজিপ্টএয়ারের ১টি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সরাসরি ও ট্রানজিট মিলিয়ে মোট ১৫৩টি ফ্লাইটের ওপর প্রভাব পড়েছে। তবে কোন সময়সীমার হিসাব এটি, তা স্পষ্ট করে জানানো হয়নি।