• ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনই ইসির সক্ষমতার পরীক্ষা: ১১ দলীয় ঐক্য

Usbnews.
প্রকাশিত অক্টোবর ২৮, ২০২৬
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনই ইসির সক্ষমতার পরীক্ষা: ১১ দলীয় ঐক্য
নিউজটি শেয়ার করুনঃ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের মধ্য দিয়েই বোঝা যাবে বর্তমান নির্বাচন কমিশন (ইসি) স্থানীয় সরকার নির্বাচন করতে পারবে কি না। এমন মন্তব্য করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

আজ বুধবার ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে ১১ দলীয় ঐক্যের একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

হামিদুর রহমান আযাদ বলেন, এর আগেও তাঁরা নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে বিভিন্ন অভিযোগ জানিয়েছিলেন। সেসব অভিযোগের কিছু বিষয়ে ব্যবস্থা নেওয়া হলেও বড় অভিযোগগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়নি। আজকের বৈঠকে নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে আশ্বস্ত করেছে। তবে আগামীকাল ভোটের মাঠের বাস্তবতার সঙ্গে এই আশ্বাসের মিল না পাওয়া গেলে তাঁরা ধরে নেবেন, এটি ছিল আইওয়াশ।

তিনি বলেন, আগামীকাল নির্বাচন কমিশনের পরীক্ষা হবে। তাঁরা আশা করছেন, নির্বাচন কমিশন স্বাধীনভাবে দায়িত্ব পালনে সক্ষম হবে। এ ক্ষেত্রে কমিশন ব্যর্থ হলে ১১ দলীয় ঐক্যের চলমান আন্দোলন আরও জোরদার করা হবে।

হামিদুর রহমান আযাদ জানান, বৈঠকে নির্বাচন কমিশনের কাছে চার দফা দাবি তুলে ধরেছেন তাঁরা। দাবিগুলো হলো—ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েন, ঠাকুরগাঁও সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রত্যাহার ও তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত, আচরণবিধি লঙ্ঘনের সব ঘটনায় যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করে কেন্দ্রীয়ভাবে সেগুলো পর্যবেক্ষণের ব্যবস্থা করা।