• ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

এইচএসসিতে সিলেটে পাসের হার ৫০.৯০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১২০৪ শিক্ষার্থী

Usbnews.
প্রকাশিত অক্টোবর ৩১, ২০২৬
এইচএসসিতে সিলেটে পাসের হার ৫০.৯০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১২০৪ শিক্ষার্থী
নিউজটি শেয়ার করুনঃ

সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান : চলতি বছর এইচএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৫০.৯০ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ২০৪ শিক্ষার্থী। এ বছর ৭১ হাজার ৮৯৩ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৩৬ হাজার ৫৯৭ জন পাস করেছেন। যেখানে গত বছর পাসের হার ছিল ৫১.৮৬ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছিল ১ হাজার ৬০২ জন।

আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় সিলেট শিক্ষা বোর্ডের হলরুমে এই ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াসমিন। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সিলেট শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন বোর্ডের সিস্টেম এনালিস্ট আতিকুর রহমান।

সিলেট শিক্ষা বোর্ডে বিজ্ঞান বিভাগে পাসের হার ৬৮.৫৪ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছেন ৯৮০ জন, মানবিক বিভাগে পাসের হার ৪৬.২৯ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছেন ১৭০ জন এবং ব্যবসায় বাণিজ্য বিভাগে পাসের হার ৪৭.৮১ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছেন ৫৪ জন।

পাসের হারে মেয়েরা এগিয়ে থাকলেও জিপিএ-৫-এ তাঁরা পিছিয়ে রয়েছেন। পরীক্ষায় ২৮ হাজার ৯৩৫ জন ছেলে অংশ নিয়ে পাস করেছেন ১৪ হাজার ৯৬ জন ও পাসের হার ৪৮.৭২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৬১৩ জন। আর ৪২ হাজার ৯৫৮ জন মেয়ে অংশ নিয়ে পাস করেছেন ২২ হাজার ৫০১ জন ও পাসের হার ৫২.৩৮ এবং জিপিএ-৫ পেয়েছেন ৫৯১ জন।

বোর্ডের সিলেট জেলায় ৩০ হাজার ৯৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১৭ হাজার ৮৩৭ জন ও জিপিএ-৫ পেয়েছেন ৯০৩ জন, সুনামগঞ্জ জেলায় ১৩ হাজার ৬৬৭ জনের মধ্যে পাস করেছেন ৬ হাজার ২৮৪ জন ও জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন, মৌলভীবাজার জেলায় ১৪ হাজার ৫৭০ জনের মধ্যে পাস করেছেন ৬ হাজার ৩৮৭ জন ও জিপিএ-৫ পেয়েছেন ১৫১ জন এবং হবিগঞ্জ জেলায় ১২ হাজার ৬৯৯ জনের মধ্যে পাস করেছেন ৬ হাজার ৮৯ জন ও জিপিএ-৫ পেয়েছেন ১০৪ জন।