• ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

পেলেট ব্যবহারের কারণে আহত হয়েছেন বেশ কয়েকজন , আর চিরকালের জন্য দৃষ্টি হারিয়েছেন তিনজন কৃষক : পঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী ডা. বলবীর সিং

usbnews
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২৪
পেলেট ব্যবহারের কারণে আহত হয়েছেন বেশ কয়েকজন , আর চিরকালের জন্য দৃষ্টি হারিয়েছেন তিনজন কৃষক : পঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী ডা. বলবীর সিং
নিউজটি শেয়ার করুনঃ

নক্ক্যারজনক অভিযোগ উঠেছে বিজেপি শাসিত হরিয়ানার পুলিশের বিরুদ্ধে। কৃষকদের আটকাতে শুধু কংক্রিটের দেওয়াল, কাঁটাতার, কাঁদানে গ্যাস আর রাবার বুলেট নয়, ব্যবহার হয়েছে পেলেট গান ও বুলেটও। পেলেট ব্যবহারের কারণে আহত হয়েছেন বেশ কয়েকজন। আর চিরকালের জন্য দৃষ্টি হারিয়েছেন তিনজন কৃষক। এই অভিযোগ করেছেন পঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী ডা. বলবীর সিং। তিনি নিজেও চক্ষু বিশেষজ্ঞ। ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’কে তিনি জানান, এই তিনজন কৃষকের মধ্যে একজন চন্ডীগড়ের সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্য দু’জন পাটিয়ালার রাজিন্দ্র হাসপাতালে। মন্ত্রী বলেন, ওই তিন জনের চক্ষু পরীক্ষা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তারা আর দৃষ্টিশক্তি ফিরে পাবেন না। হরিয়ানা পুলিশ কৃষকদের আন্দোলন রূখতে শুধু জল কামান আর কাঁদানে গ্যাস নয়, বুলেট এবং পেলেট গানও ব্যবহার করেছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন হরিয়ানা পুলিশের এডিজি মমতা সিং।

অন্যদিকে কিষাণ মজদুর মোর্চা ও কিষাণ মজদুর সংঘর্ষ কমিটির কোঅর্ডিনেটর সরওয়ান সিং পান্ধের জানিয়েছেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে যথেচ্ছ বল প্রয়োগ করছে হরিয়ানা পুলিশ। তিনি বলেছেন, মেয়াদোত্তীর্ণ ও বেসরকারি কোম্পানির তৈরি গোলাবারুদ ব্যবহার করছে পুলিশ।