• ৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

মধ্যবর্তী নির্বাচনে মাস্কের ব্যয় ৩৬ কোটি ৬০ লাখ ডলার

Usbnews.
প্রকাশিত নভেম্বর ৪, ২০২৬
মধ্যবর্তী নির্বাচনে মাস্কের ব্যয় ৩৬ কোটি ৬০ লাখ ডলার
নিউজটি শেয়ার করুনঃ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনকে ঘিরে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত প্রায় ৩৬ কোটি ৬০ লাখ ডলার ব্যয় করেছেন টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক।

এর মধ্যে গত জুলাই থেকে রিপাবলিকানদের কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে সহায়তা করার জন্য ব্যয় হয়েছে ২৭ কোটি ৬০ লাখ ডলার। নির্বাচনী অর্থায়নের নথি অনুযায়ী, চলতি নির্বাচনে মাস্কই সম্ভবত সবচেয়ে বড় রাজনৈতিক অনুদানদাতা।

মাস্কের অর্থের বড় অংশ পেয়েছে রিপাবলিকান-সমর্থিত বিভিন্ন সংগঠন ও তার নিজস্ব সুপার প্যাক। এর মধ্যে সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা জন থুনের ঘনিষ্ঠ সুপার প্যাক সিনেট লিডারশিপ ফান্ড পেয়েছে ১৫ কোটি ৮০ লাখ ডলার। লোন স্টার লিবার্টি প্যাক পেয়েছে ১ কোটি ডলার।

এ ছাড়া মাস্কের আমেরিকা প্যাক পেয়েছে ৭ কোটি ৬০ লাখ ডলার। বাকি প্রায় ৯ কোটি ডলার চলতি নির্বাচনী চক্রে আগের নির্বাচনের কাজ এবং অন্যান্য ইস্যুতে ব্যয় হয়েছে। এর মধ্যে উইসকনসিন সুপ্রিম কোর্টের নির্বাচনে এক ব্যর্থ প্রার্থীর পক্ষেও অর্থ ব্যয় করা হয়েছিল।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন / আগাম ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা
সূত্র: রয়টার্স