• ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বাকশালিরা বারবার চক্রান্ত করেও পরাজিত হয়েছে: রিজভী

Usbnews.
প্রকাশিত নভেম্বর ৭, ২০২৬
বাকশালিরা বারবার চক্রান্ত করেও পরাজিত হয়েছে: রিজভী
নিউজটি শেয়ার করুনঃ

বাকশালিরা বারবার চক্রান্ত করেও পরাজিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। কোনো রাজনৈতিক দল যদি ঘোলা পানিতে মাছ শিকার করে ফ্যাসিস্টদের মদদ দেয় তবে জনগণ তাদের ক্ষমা করবে না বলেও হুঁশিয়ার দিয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সকালে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, ‘দেশকে অস্থিতিশীল করতে বাকশালিরা বারবার চক্রান্ত করেও পরাজিত হয়েছে। এছাড়া, বিদেশে থাকা অপশক্তি গণতান্ত্রিক অগ্রযাত্রা থামাতে চাইছে তবে গণতান্ত্রিক অগ্রযাত্রায় ৭ নভেম্বরের চেতনাকে ধারণ করে বারবার দেশের মানুষ ঐক্যবদ্ধ হবে।’

এরআগে, প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রী ও দলীয় নেতাদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান। পরে ফাতেহা পাঠ এবং দোয়া অংশ নেন সবাই।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ছাড়াও উপস্থিত ছিলেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান, বিএনপির ভাইস চেয়ারম্যান ও হুইপ নুরুল ইসলাম মনি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, বিএনপির প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।