বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম দীর্ঘ ও ঘটনাবহুল। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় এ দেশের জনগণ বারবার সাহস, ত্যাগ ও দৃঢ়তার পরিচয় দিয়েছেন।
গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে জনগণের ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক সহনশীলতা। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সব রাজনৈতিক দলের মত ও আদর্শের প্রতি শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন। গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও আইনের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই।
দেশ স্বাধীনের পর থেকে ডামি নির্বাচন, বিরোধী পক্ষের প্রাথীকে অপহরণ , লাঠিয়াল দিয়ে নির্বাচনী কেন্দ্র দখল , সকল ড্রোনের অন্যায়, জুলুম, নিপীড়ন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে সাধারণ জনগণের অধিকার হরণ করা হয়।
মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান পর্যন্ত কোনো লড়াই-সংগ্রামের আকাঙ্ক্ষা ও স্বপ্নই ধরে রাখা সম্ভব হয়নি। জনগণ গণভোটে সংবিধান সংস্কারের পক্ষে রায় দিয়েছে। সেই সংস্কারের দায়িত্ব যথাযথভাবে পালন না করে সংবিধান সংশোধনের নামে ভিন্ন পথে যাওয়ার চেষ্টা গ্রহণযোগ্য নয়। ক্ষমতাকে ব্যক্তিকেন্দ্রিক না রেখে বিস্তৃত ও বিকেন্দ্রীভূত করতে হবে। রাষ্ট্রের তিন বিভাগের মধ্যে ক্ষমতার পৃথকীকরণ নিশ্চিত করতে হবে। ক্ষমতা-কাঠামোর পরিবর্তন না হলে রাষ্ট্র আবার পূর্বাবস্থায় ফিরে যাবে।
সংসদীয় গণতন্ত্রের মূল শক্তি হলো আলোচনা, যুক্তি, পারস্পরিক শ্রদ্ধা ও দায়িত্বশীল মতপ্রকাশ।জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থেকে সংবিধানের মর্যাদা সমুন্নত রাখা, আইনের শাসন প্রতিষ্ঠা, রাষ্ট্রের আইন তৈরী করা , চুক্তি রাষ্ট্রের সাথে দেশি বিদেশী চুক্তি বিশ্লেষণ করা , বাজেট প্রণয়ন করা , জবাবদিহি নিশ্চিত করা এবং জনগণের অধিকার সুরক্ষায় কার্যকর ভূমিকা পালন করা এমপিদের মূল কাজ। কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় লালফিতা কাটা ও ব্রিজ কালবার্ট উদ্বোধনে ব্যস্ত।
২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। ছাত্র-জনতার অংশগ্রহণে সংঘটিত এই গণঅভ্যুত্থান মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় এবং বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রত্যাশাকে নতুনভাবে সামনে নিয়ে এসেছে। কিন্তু সেটাও রাজনৌতিক মতের বিতর্কে , ব্যক্তিকেন্দ্রিক ক্ষমতায়ন সহ নানা কারণে হোঁটচ খাচ্ছে।
জুলাই জাতীয় সনদের ‘আইনসভা’ অংশে বলা হয়েছে, ‘সংবিধানে এরূপ যুক্ত করা হবে যে, বাংলাদেশে একটি দ্বি-কক্ষ বিশিষ্ট আইনসভা থাকবে, যা নিম্নকক্ষ (জাতীয় সংসদ) এবং উচ্চকক্ষ (সিনেট) সমন্বয়ে গঠিত হবে।’ বিএনপিসহ ২৫টি রাজনৈতিক দল-জোট এতে একমত হয়ে সনদে সই করেছিল।পাঁচটি রাজনৈতিক দল তখনই ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমত দিয়েছিল। কিন্তু এই পাঁচটি দলের সারাদেশে সমর্থক মাত্র কয়েকহাজার।
জুলাই সনদে বলা হয়েছে, ‘নিম্নকক্ষের নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে উচ্চকক্ষের ১০০ জন সদস্য নির্বাচিত হবেন।’ তবে, বিএনপিসহ সাতটি রাজনৈতিক দল-জোট এতে ভিন্নমত দিয়ে বলেছে, নিম্নকক্ষের নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক হারে নয়, প্রাপ্ত আসনের অনুপাতে উচ্চকক্ষের সদস্যরা নির্বাচিত হবেন।
প্রাপ্ত আসনের ভিত্তিতে হলে সেটা সব সময় সরকারের পক্ষেই থাকলো। কিন্তু নিম্নকক্ষের নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক হারে হলে জনগণের প্রতিটি ভোট কাজে লাগতো।
দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদের বিষয়ে ২৫টি দল-জোটের ঐকমত্য এবং পাঁচটি দলের ভিন্নমতের কারণে জুলাই সনদে ‘নোট’ হিসেবে বলা হয়েছে, ‘অবশ্য কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনি ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেইমতে ব্যবস্থা গ্রহণ করতে পারবে।’
ক্ষমতাসীন বিএনপির ৩১ দফা কর্মসূচি এবং নির্বাচনি ইশতেহারেও দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ গঠনের প্রতিশ্রুতি রয়েছে। তবে, নির্বাচনের পর কথিত অংশীজনদের সঙ্গে ‘সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি’র মতবিনিময়ে বাংলাদেশের মতো দেশে দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ আদৌ প্রয়োজন রয়েছে কি না, কিংবা এটা কতটা বাস্তবসম্মত সেই প্রশ্ন উঠেছে।
জুলাই সনদে বলা হয়েছে, বাছাই কমিটিতে থাকবেন প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার (বিরোধী দল থেকে) এবং সংসদের দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের একজন প্রতিনিধি। কিন্তু সরকার গঠনের পর ডেপুটি স্পিকার (বিরোধী দল থেকে) কার্যকর হলো না।
সনদের প্রস্তাবে বলা হয়েছে, সংসদের মেয়াদ শেষ হওয়া বা অন্য কোনো কারণে সংসদ ভেঙে যাওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন হবে। সংসদের মেয়াদ শেষ হওয়ার ১৫ দিন আগে এবং মেয়াদ অবসান ছাড়া অন্য কোনো কারণে সংসদ ভেঙে গেলে পরবর্তী ১৫ দিনের মধ্যে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগের বিষয়টি চূড়ান্ত করতে হবে।
জুলাই সনদে বলা হয়েছে, বাছাই কমিটিতে থাকবেন প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার (বিরোধী দল থেকে) এবং সংসদের দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের একজন প্রতিনিধি। বিশেষ কমিটির সঙ্গে মতবিনিময়ে কেউ কেউ এই প্রক্রিয়ার সঙ্গে রাষ্ট্রপতিকেও যুক্ত করার কথা বলেছেন।
কমিটি গঠিত হওয়ার পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দল, সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল এবং জাতীয় সংসদের স্বতন্ত্র সদস্যদের কাছ থেকে প্রধান উপদেষ্টা হওয়ার যোগ্য ব্যক্তির নাম চাইবে। একটি দল ও একজন স্বতন্ত্র সংসদ সদস্য কেবল একজন ব্যক্তির নাম প্রস্তাব করতে পারবেন। রাজনৈতিক দল ও স্বতন্ত্র সংসদ সদস্যরা পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে সংসদ সচিবালয়ে তাদের প্রস্তাবিত নাম জমা দেবেন। কমিটি নিজ উদ্যোগেও নাম অনুসন্ধান করতে পারবে। জামায়াতে ইসলামী নিবন্ধিত রাজনৈতিক দলের বদলে শুধু রাজনৈতিক দল রাখার পক্ষে।
এরপর ৭২ ঘণ্টার মধ্যে কমিটির সদস্যরা সভায় মিলিত হয়ে নিজেদের অনুসন্ধানে প্রাপ্ত এবং রাজনৈতিক দল ও স্বতন্ত্র সংসদ সদস্যদের কাছ থেকে পাওয়া নামগুলো নিয়ে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে একজনকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বেছে নেবেন। ঐ ব্যক্তিকে প্রধান উপদেষ্টা নিয়োগ দেবেন রাষ্ট্রপতি।
১২০ ঘণ্টার মধ্যে এই পদ্ধতিতে প্রধান উপদেষ্টা হিসেবে কোনো ব্যক্তিকে চূড়ান্ত করা সম্ভব না হলে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান উপদেষ্টা পদের জন্য সংসদের সরকারি দল বা জোট পাঁচ জন, প্রধান বিরোধী দল বা জোট পাঁচ জন এবং সংসদের দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল দুই জন ব্যক্তির নাম প্রস্তাব করবে। নামগুলো স্পিকার প্রকাশ করবেন। এর ৪৮ ঘণ্টার মধ্যে সরকারি দল বা জোটের প্রস্তাবিত তালিকা থেকে প্রধান বিরোধী দল বা জোট যে কোনো একজনকে বেছে নেবে। একইভাবে প্রধান বিরোধী দল প্রস্তাবিত তালিকা থেকে সরকারি দল যে কোনো একজনকে বেছে নেবে। এভাবে পাওয়া নামগুলোর মধ্য থেকে যে কোনো একজনের ব্যাপারে যদি প্রস্তাবকারী দলগুলোর মধ্যে ঐকমত্য হয়, তবে তিনিই প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত হবেন; অথবা পাঁচ সদস্যের মধ্যে চার জন একমত হলে তিনি প্রধান উপদেষ্টা হবেন।
এ প্রক্রিয়ায় সম্ভব না হলে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে বিচার বিভাগের দুই জন প্রতিনিধি বাছাই কমিটিতে সদস্য হিসেবে যুক্ত হবেন। তবে তারা কারো নাম প্রস্তাব করতে পারবেন না। সাত সদস্যের কমিটি পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে স্পিকারের তত্ত্বাবধানে র্যাংকড চয়েজ-পদ্ধতিতে প্রধান উপদেষ্টা হিসেবে এক জনকে বেছে নেবেন। তবে এ পদ্ধতি নিয়ে বিএনপির ভিন্নমত আছে। জুলাই সনদের প্রস্তাবের ক্ষেত্রে মূল রাজনৈতিক মতবিরোধটি এখানে।
জুলাই সনদে বলা হয়েছে, এভাবেও প্রধান উপদেষ্টা নিয়োগ সম্ভব না হলে ত্রয়োদশ সংশোধনী অনুসরণ করতে হবে। তবে, এক্ষেত্রে রাষ্ট্রপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে বেছে নেওয়া যাবে না। এ প্রস্তাব নিয়ে বিএনপি, জামায়াতসহ ২৮টি দল একমত ছিল।
জুলাই সনদে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে একটি বিস্তারিত রূপরেখা দেওয়া হয়েছে। সেখানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কে হবেন তা একটি সংসদীয় বাছাই কমিটির মাধ্যমে ঠিক করার কথা বলা হয়েছে। প্রধান উপদেষ্টা নিয়োগ পাওয়ার পর তিনি বাছাই কমিটির সঙ্গে পরামর্শক্রমে সর্বোচ্চ ১৫ জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগের জন্য বেছে নেবেন। ক্ষমতাসীন বিএনপি ও বিরোধী দল জামায়াতে ইসলামীসহ জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নেওয়া ৩০টি দল ও জোটের সবাই এ প্রস্তাবে একমত হয়েছিল। তবে, বাছাই প্রক্রিয়া নিয়ে কোনো কোনো জায়গায় মতভিন্নতা ছিল। আগামীতে সেটাই আবারো সমস্যার জন্ম দেয়ার সম্ভাবনা রয়েছে।