• ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

” স্বার্থহীন মনপ্রাণ “

Usbnews.
প্রকাশিত নভেম্বর ৮, ২০২৬
” স্বার্থহীন মনপ্রাণ “
নিউজটি শেয়ার করুনঃ

” স্বার্থহীন মনপ্রাণ ”

(ডাক্তার এইচ এম ফখরুল ইসলাম)

সুখে শান্তিতে থাকতে হলে এভাবে,
পা দিবে না কেউ মন্ত্রণার ফাঁদে,
যত্ন করে গড়ো জীবন দিব্ব্যি সুখী হবে।

আত্বত্যাগ হয়না করা সকলের ভাগ্যে সহজে,
স্বার্থলোভ, অহমিকা , মিথ্যাবাদী হইওনা ভবে,
কোনটি ভালো কোনটি মন্দ বিবেক লাগাও কাজে।

আঁখি মুজিলে সকলেই তখন একেবারে নগন্য ,
থাকিবেনা কোন বাহাদুরি কবরে যাবে চলে ,
পরস্পরকে ভালোবাসা শ্রদ্ধা যদি তোমার না থাকে ,
খাঁটি মানুষ হইতে পারবে না তুমি সহজে অগ্রগণ্য ।

সাহস করে থাকো মানবের বিপদাপন্ন কালে ,
সৃষ্টিকর্তা যিনি তিনি থাকেন অসহায়ের কাছে ,
ভালোবাসা সততার কাছে নেই কোন ভেদাভেদ,
ভালোবাসার হয়না পরাজয় মনবতা থাকলে।

কে কালো , কে সাদা সেটা নয়তো প্রশ্ন ভবে ,
কার মধ্যে কতটুকু আছে মানবতা দয়ামায়া ,
কোন কাজকর্ম ভালো কোনটি মন্দ তুচ্ছ ,
কোনটি মহৎ তা যাচাই করে নিতে হবে।

//