• ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

মেহনতের ফলাফল

Usbnews.
প্রকাশিত নভেম্বর ১, ২০২৬
মেহনতের ফলাফল
নিউজটি শেয়ার করুনঃ

মেহনতের ফলাফল

(ডাক্তার এইচ এম ফখরুল ইসলাম)

হৃদয়ের মাঝে কষ্টগুলো আসছে ঝুলিয়ে ,
ভালোবাসার স্বাদ সকলের মনে জ্বলে ওঠে আনন্দে ,
কল্পনার জগতে ডুবে যায় সবকিছু অন্ধকার গৃহে।

আকাশকে ছুঁইতে যায় চলে অন্তরটা চায় উঁচু রাখতে,
বুকজুড়ে থাকে বাসাবাঁধে দীর্ঘ শ্বাসের আবেগে ,
বলেনা কথা কারো সাথে রৌদ্রের তাপে ভেসে ওঠে ক্লান্ত আবেগে ,
মিশে যেতে চায় সুখ দুঃখ সংগী ছাড়া জীবন চায়না রাখতে।

এমন করে ছুটছে পিছু পিছু ছাড়তে চায়না নেয় ভাগাভাগি করে ,
না বলে মুখ ফিরাইতে চাইলেও পারিনি নরম অন্তরে বাধাদেয় ,
বিবেকের কাছে , দুঃখ আর সুখকে ডাকি আয় আয় বলে ,
একই চাঁদের ভিতর রাখিলাম আদর আর সোহাগ দিয়ে।

অতীতের কথা ভুলে গেলাম মেহনতের ফলাফলের চিন্তার ,
কথা মনে করে প্রকৃত বন্ধুকে ছাড়া যায়না বিপদের সময়ে ,
দুঃখকে করলাম সাথী করুনার সুরে লালন মহীদেহ দিয়ে।

কত কান্না কত হাসি আবার আসিলো মেহনতের ,
ফলাফলের কর্তব্যের কাছে ,
অতীতের সকল জ্বালা যন্ত্রনা হারিয়ে গেলো,
হৃদয় উঠলো আবার জাগে।

শান্তনা দিলো বন্ধু বান্ধব বলিল হাসে একটু হাসো ,
ভুলে যাও সকল বেদনা মায়ার স্মৃতির মাঝে ,
রাখিও না অন্তরে নদীর জলে ঢেউ আসবে,
সুখ আসবে আগাইয়া আগাইয়া।

 

//