• ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

কি যে সাধের দুনিয়া

Usbnews.
প্রকাশিত অক্টোবর ১০, ২০২৬
কি যে সাধের দুনিয়া
নিউজটি শেয়ার করুনঃ

কি যে সাধের দুনিয়া
( ডাক্তার এইচ এম ফখরুল ইসলাম )

এমন এক সময় আসিলো জমানায়,
জীবনতরীর খেলা হইলো শেষ,
চালাকির সংসার আসিলে এখন,
যে যারে প্রতারণা করে ফাঁদে ফেলে ,
কাবু করে বেশ।

সৎ সাহস থাকিলে পারেনা বলিতে,
নষ্ট হয়েছে দেশের সংস্কার করার পরিবেশ ,
মুখে আছে তার বড় বড় বুলি ,
মিথ্যায় সাজায়েছো ঝুঁড়ি।

ধাঁধার জগতে গোপন করে মিথ্যা বুলি ,
অসত্য মানুষের দল বড় বেশি ,
যাইতে মন চায়না আত্মীয়দের বাড়ি,
বিশ্বাসের ভীত হয়েছে নষ্ট।

ভুলে ভরা মানুষকে চলছে সাথে করে ,
মিথ্যা আর অসৎ কাজ পুঁজি করে,
টাকা কামাইর ফন্দি আছে তার মনে।

অন্তরে নেই ভালোবাসা দূরে যায় চলে,
হৃদয় তার কড়া সত্যের সাথে নেই তার সুর,
আপন মানুষকে ধোঁকা দেয় কাবু করে।

//