• ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

আত্মসমর্পণ ছাড়া পলাতক কোনো আসামি পাসপোর্টের জন্য দরখাস্ত করতে পারে না , তবে ……

Usbnews.
প্রকাশিত নভেম্বর ১০, ২০২৬
আত্মসমর্পণ ছাড়া পলাতক কোনো আসামি পাসপোর্টের জন্য দরখাস্ত করতে পারে না , তবে ……
নিউজটি শেয়ার করুনঃ
কারো পাসপোর্ট ক্যানসেল হয়ে গেলে আইন অনুযায়ী আপিল দায়ের করতে হয়। পাসপোর্ট বাতিল হয়ে গেলে পুনরায় পাসপোর্ট ইস্যু করার কোনো দরখাস্ত করা যায় না। একমাত্র অপশন হলো, আপিল দায়ের করা।
কোনো পলাতক আসামি আইনের অধীনে কোনো দরখাস্ত করতে পারে না। আইনের অধীনে দরখাস্ত করতে গেলে অবশ্যই তাকে আগে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম বলেছেন – মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত আসামির পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই। (প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬)
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন – আত্মসমর্পণের আগে কোনো পলাতক আসামি পাসপোর্টের আবেদন করতে পারে না। (প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬)
প্রত্যর্পণ চুক্তি কি বলে ?
প্রত্যর্পণ চাওয়া কোনো দণ্ডিত অপরাধী নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফিরতে পারেন না। তাকে ফিরতে হবে দণ্ডিত অপরাধী হিসেবেই এবং এজন্য কোনো পাসপোর্টের প্রয়োজন নেই। প্রত্যর্পণ চুক্তি করা দেশ চাইলে গ্রেপ্তার করে যেকোনো সময় বাংলাদেশের কাছে হস্তান্তর করতে পারে।
পাসপোর্ট, রাজনৈতিক আশ্রয়, ট্রাভেল ডকুমেন্ট নিয়ে প্রতিদিন আলোচনা চলছে। কমবেশি সবাই প্রায় ‘বিশেষজ্ঞ’।
বিগত সরকারের আমলে ব্রিটিশ হোম অফিসে পাসপোর্ট ও লন্ডনস্থ বাংলাদেশ দূতাবাসকে নিয়ে রমরমা খবর ছিল বেশ আলোচিত। প্রতিদিন বঙ্গাব্দের আগেই সংবাদের শিরোনাম ছিল ” অমুকের পাসপোর্ট বাতিল , দেশে ফেরা অনিশ্চিত ” অথবা শিরোনাম ছিল ” সাহস থাকলে দেশে এসে কথা বলেন ” ।
তারপর পাসপোর্টের ডিজি বললেন, ‘পাসপোর্ট থাকা না থাকার সঙ্গে নাগরিকত্বের সম্পর্ক নেই।’
১৯৪৭ সালের পরে ১৯৭১ সালের আগে যাদের জন্ম, তারা সবাই তো জন্মসূত্রে পাকিস্তানের নাগরিক।
আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ বলেছেন, ‘তারেক জিয়ার জন্ম পাকিস্তানে। জন্মসূত্রে তারেক জিয়া পাকিস্তানের নাগরিক।’ (প্রকাশ: ২৭ এপ্রিল ২০১৮)
May be an image of text
প্রকাশ: ২৭ এপ্রিল ২০১৮, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ এ মন্তব্য করেন।
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি এমন একজনকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানাল, যিনি (তারেক রহমান) বাংলাদেশের নাগরিকই নন। তাঁর জন্ম হয়েছিল ১৯৬৭ সালে পাকিস্তানের করাচিতে। সুতরাং জন্মসূত্রে তিনি পাকিস্তানের নাগরিক।’
তো এতে সমস্যাটা কী?
১৯৪৭ সালের পরে ১৯৭১ সালের আগে যাদের জন্ম, তারা সবাই তো জন্মসূত্রে পাকিস্তানের নাগরিক।
হাছান মাহমুদের জন্ম ১৯৬৩ সালে, তিনিও তো জন্মসূত্রে পাকিস্তানের নাগরিকই ছিলেন।
‘হাছান মাহমুদ’ এবং তার বাবা-চাচারাও পাকিস্তানেরই নাগরিক ছিলেন। বুঝে বা না বুঝে,মন্তব্য করতেই হবে?
১৯৭১ সালে যারা মুক্তিযুদ্ধ করেছিলেন তারা সবাই তো পাকিস্তানের নাগরিকই ছিলেন। তো তারেক জিয়ার জন্ম পাকিস্তানে হওয়া অপরাধ হয়ে গেল কেন? এই প্রসঙ্গ সামনে এনে কী বোঝাতে চাইলেন হাছান মাহমুদ? (সূত্র – ৩০ এপ্রিল ২০১৮ )
ট্রাভেল পাস কী, পররাষ্ট্র উপদেষ্টা কী বলেছেন ( বিবিসি নিউজ বাংলা ১ ডিসেম্বর ২০২৫ )
তারেক রহমানের পাসপোর্ট নিয়ে ২০১৮ সালে তখনকার আওয়ামী লীগ সরকারের তোলা এক বিতর্কের জের ধরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই বছরের এপ্রিলে বিবিসি বাংলাকে বলেছিলেন, ২০১২ সালে তারেক রহমান ব্রিটেনে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছিলেন এবং এক বছরের মধ্যেই সেটি গৃহীত হয়েছে।
এর আগে ২০০৮ সালে তারেক রহমান দেশ ছেড়ে লন্ডনে যাওয়ার পর বিএনপির তরফ থেকে বরাবরই বলা হচ্ছিল যে তিনি চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করছেন।
কিন্তু এখন আওয়ামী লীগ সরকারের পতনের ১৫ মাস পর আবার পাসপোর্ট ইস্যু আলোচনায় ফিরে এসেছে পররাষ্ট্র উপদেষ্টার ট্রাভেল পাস সংক্রান্ত বক্তব্যকে কেন্দ্র করে।
রোববার ঢাকায় কূটনৈতিক সাংবাদিকদের এক অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এক প্রশ্নের জবাবে বলেছেন, তারেক রহমান দেশে আসতে চাইলে কোনো বিধিনিষেধ নেই, এক দিনেই তাকে ট্রাভেল পাস দেওয়া সম্ভব।
তিনি বলেন, ট্রাভেল পাসের নিয়ম হলো যখন পাসপোর্ট থাকে না বা মেয়াদোত্তীর্ণ হয়েছে বলে তখন কেউ যদি আসতে চায় (দেশে ফিরতে চায়), তাহলে ওয়ান টাইম পাস দেয়া হয় একবার দেশে আসার জন্য।
“এটাতে এক দিন লাগে। কাজেই এটা উনি (তারেক রহমান) যদি আজকে বলেন যে উনি আসবেন, আগামীকাল হয়তো আমরা এটা দিলে পরশু দিন প্লেনে উঠতে পারবেন। কোনো অসুবিধা নাই। এটা আমরা দিতে পারব,” বলেছেন মি. হোসেন।
No photo description available.
পররাষ্ট্র উপদেষ্টার মন্তব্য অনুযায়ী তারেক রহমানের যদি ট্রাভেল পাস দরকার হয় তার মানে হলো এ মুহূর্তে তার বাংলাদেশি পাসপোর্ট নেই।
ট্রাভেল পাস কারা পায় এমন প্রশ্নের জবাবে সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলছেন, বাংলাদেশের কোনো নাগরিকের যদি পাসপোর্ট না থাকে কিংবা পাসপোর্ট হারিয়ে ফেললে অথবা কারও জন্য যদি পাসপোর্ট ইস্যুর জন্য পর্যাপ্ত সময় না থাকে তাহলে সংশ্লিষ্ট দেশে থাকা বাংলাদেশ হাইকমিশন বা দূতাবাস তাকে শুধুমাত্র দেশে আসার জন্য ট্রাভেল পাস দিয়ে থাকে।
“এটি ওয়ান ওয়ে অর্থাৎ শুধু বাংলাদেশে আসার জন্য। দেশে আসা পর্যন্তই এই ট্রাভেল পাস ভ্যালিড থাকে,” বিবিসি বাংলাকে বলছিলেন তিনি।
অর্থাৎ পররাষ্ট্র উপদেষ্টার মন্তব্য অনুযায়ী তারেক রহমানের যদি ট্রাভেল পাস দরকার হয় তার মানে হলো এ মুহূর্তে তার বাংলাদেশি পাসপোর্ট নেই।
তারেক রহমানের বাংলাদেশি বা অন্য দেশের পাসপোর্ট আছে কি-না সেটি এখনো প্রকাশ করা হয়নি। এমনকি তার দ্বৈত নাগরিকত্ব আছে কি-না তাও পরিষ্কার না।
তবে আওয়ামী লীগ আমলে তখনকার সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছিলো যে তারেক রহমান বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন। যদিও বিএনপি তা প্রত্যাখ্যান করেছিলো।
সবকিছু বিবেচনায় বলা যায় যে, বাংলাদেশি পাসপোর্ট মেয়াদোত্তীর্ণ হলে বা না থাকলে মি. রহমানকে ট্রাভেল পাস নিয়েই দেশে ফিরতে হবে। তবে দেশে ফিরে তিনি জাতীয় পরিচয়পত্র নিয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি ও পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন বলে কর্মকর্তারা ধারণা দিয়েছেন।
প্রসঙ্গত, বাংলাদেশে ২০০৭ সালের জানুয়ারিতে ক্ষমতা নেওয়া সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুর্নীতির অভিযোগে আটক হয়ে আঠারো মাস কারাগারে থাকার পর ২০০৮ সালের তেসরা সেপ্টেম্বর মুক্তি পেয়েছিলেন তারেক রহমান।
পরে ২০০৮ সালের ১১ই সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশে পরিবারের সদস্যদেরকে সাথে নিয়ে ঢাকা ছেড়েছিলেন তিনি।
বিবিসি নিউজ বাংলা ১ ডিসেম্বর ২০২৫ তারিখের খবর আরো বলা হয় -সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা। সেই নির্বাচনের জন্য বিএনপি দলীয় প্রার্থীদের যে তালিকা ঘোষণা করেছে তাতে তারেক রহমানেরও নাম আছে।
কিন্তু সোমবার নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ বলেছেন মি. রহমান এখনো ভোটার হননি। যদিও বাংলাদেশে ভোট দেওয়ার জন্য যেমন ভোটার হওয়ার বাধ্যবাধকতা আছে। আবার ভোটার তালিকায় নাম না থাকলে সংসদ নির্বাচনে প্রার্থী হওয়া যায় না।
“বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো ভোটার হিসেবে নিবন্ধিত হননি। তবে ইসি সিদ্ধান্ত দিলে তিনি আগামী নির্বাচনে ভোটার ও প্রার্থী হওয়ার সুযোগ পাবেন। আইনগতভাবে ইসির এই এখতিয়ার আছে,” প্রেস ব্রিফিংয়ে বলেছেন মি. আহমেদ।
পরিশেষে বলতে হয়
আগামীতে আমলাতান্ত্রিক ফাইল জটিলতা এবং বিশেষ রাজনৌতিক হস্তক্ষেপে আইন মুহূর্তেই পরিবর্তন করে মুহূর্তেই অনেক কিছু বদলে যায়। যা হবার কথা নয় বলে প্রচারিত হয় , পরিশেষে বিশেষ কারণ দেখিয়ে সেটা করেই বৈধতা দেয়া হয়। তাই আগামীতে ঝুঁকি তো রয়েই যায়।