• ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

তালিকা প্রকাশ করেই পিছু হটেছে : শুধু মুসলিম স্বধীনতা বিরোধী তকমার আড়ালে হিন্দু বৌদ্ধ ক্রিস্টান উপজাতি ও অনেক রাজনৌতিক দল নেতার নাম

Usbnews.
প্রকাশিত নভেম্বর ১০, ২০১৯
নিউজটি শেয়ার করুনঃ

অর্ডিন্যান্স ও আইনি স্বীকৃতি: ১৯৭১ সালের ৩ আগস্ট ‘দ্য ইস্ট পাকিস্তান রাজাকার্স অর্ডিন্যান্স, ১৯৭১’ (East Pakistan Razakar Ordinance, 1971) জারির মাধ্যমে এই বাহিনীকে আনুষ্ঠানিক আইনি স্বীকৃতি দেওয়া হয়। আগস্ট-সেপ্টেম্বর মাসের দিকে অধ্যাদেশটি কার্যকর হলে রাজাকার বাহিনী একটি পূর্ণাঙ্গ সরকারি আধাসামরিক বাহিনীর (Paramilitary Force) মর্যাদা পায়। এর ফলে বাহিনীর নিয়ন্ত্রণ কেবল রাজনৈতিক শান্তি কমিটির হাতে সীমাবদ্ধ না রেখে সরাসরি পাকিস্তান সেনাবাহিনীর জিএইচকিউ (GHQ) ও প্রাদেশিক সামরিক প্রশাসনের অধীনে ন্যস্ত করা হয়। প্রতিটি জেলা ও মহকুমা এসডিও (SDO) অফিস এবং থানা থেকে রাজাকারদের মাসিক ভাতা (প্রতি মাসে প্রায় ১৫০ রুপি), সরকারি ইউনিফর্ম ও অফিশিয়াল পরিচয়পত্র প্রদান করা হতো।

নিয়োগ ব্যবস্থা ও রাজনৈতিক পটভূমি: রাজাকার বাহিনীতে রিক্রুটমেন্টের প্রধান ভিত্তি ছিল পাকিস্তান সরকারের পক্ষে তৎকালীন সময়ে দেশ দেশের ( পাকিস্তানের ) পক্ষে কাজ । শান্তি কমিটির পাশাপাশি মুসলিম লীগ, নেজামে ইসলাম , জামায়াতে ইসলামী, এবং পিডিপি (প্রোগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টি) , হিন্দু নেতৃত্ব , ক্রিষ্টান মিশনারির প্রধান , উপজাতি ‘মিজো’ এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠী র কর্মী-সমর্থকদের মধ্য থেকে সদস্য সংগ্রহ করা হতো। প্রাথমিক পর্যায় শেষে রাজাকার বাহিনীর সদস্য সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়ে প্রায় ৫০ হাজারে উন্নীত হয়। আইনি কাঠামোর আওতায় আসার পর তাদের হাতে সরকারি থ্রি-নট-থ্রি (.303) রাইফেলসহ বিভিন্ন হালকা আগ্নেয়াস্ত্র তুলে দেওয়া হয় এবং সামরিক ট্রেনিং প্রদান করা হয়।

আন্তর্জাতিক অপরাধ (ট্রাইবুনাল) আইন ১৯৭৩

যুদ্ধাপরাধীদের বিচারের জন্য ১৯৭২ সালের ২৪ জানুয়ারী ‘দালাল আইন (বিশেষ ট্রাইব্যুনাল) আদেশ’ জারী করা হয়। একই বছরের ৬ ফেব্রুয়ারি, ১ জুন ও ২৯ আগস্ট তারিখে তিন দফা সংশোধনীর পর আইনটি চূড়ান্ত হয়। দালাল আইন জারীর পর ১৯৭৩ সালের ৩০ নভেম্বর পর্যন্ত সারা দেশে ৩৭ হাজার ৪৭১ দালালকে গ্রেফতার করা হয়।

৭৩টি বিশেষ ট্রাইব্যুনালে এদের বিচার কাজ চললেও ২২ মাসে মাত্র ২ হাজার ৮৪৮টি মামলার বিচার সম্পন্ন হয়। এ-রায়ের মাধ্যমে ৭৫২ জন বিভিন্ন মেয়াদে দণ্ডিত হন। ১৯৭৩ এর ৩০ নভেম্বর সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়। এ-ঘোষণার মাধ্যমে ২৬ হাজার ব্যক্তি মুক্তি পান।

১৯৭৩ সালের দালাল আইনে মতান্তরে প্রায় ৩৪,৬০০ অভিযুক্তদের ভেতর অনেক ব্যক্তিকে ক্ষমা প্রদর্শন করা হয়।

১৯৭৩ এর ৩০ নভেম্বর সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়। এ-ঘোষণার মাধ্যমে ২৬ হাজার ব্যক্তি মুক্তি পান। বাকীদের বিচার অব্যাহত থাকে। সাধারণ ক্ষমার প্রেস-নোটে বলা হয়, ‘ধর্ষণ. খুন, খুনের চেষ্টা, ঘর-বাড়ী অথবা জাহাজে অগ্নি সংযোগের দায়ে দণ্ডিত ও অভিযুক্তদের ক্ষেত্রে ক্ষমা প্রদর্শন প্রযোজ্য হবে না।

তথ্যসূত্র –

  • “Opinion of the Law Commission on the technical aspects of the International Crimes (Tribunals) Act, 1973 (Act No. XIX of 1973”
  • গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আইন মন্ত্রণালয়। “THE INTERNATIONAL CRIMES (TRIBUNALS) ACT, 1973 ( Jurisdiction of Tribunal and crimes)

২০১৯ সালে বাংলাদেশ সরকার রাজাকার বাহিনীর একটি দলিল-প্রমান ভিত্তিক তালিকা প্রকাশ করেছিল। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে প্রকাশিত এই তালিকায় ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের নাম উল্লেখ ছিল। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হেফাজতে থাকা দালিলিক প্রমাণের ভিত্তিতে এই তালিকা প্রকাশ করা হয়েছে।

দায়িত্ব নেওয়ার পর থেকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বিভিন্ন সময় জানিয়েছেন, বিএনপির আমলে প্রায় ২২ হাজার ভুয়া মুক্তিযোদ্ধা গেজেটভুক্ত হয়েছে। আর আওয়ামী লীগ আমলে (২০০৮ থেকে ২০১৪) গেজেটভুক্ত হয়েছে সাড়ে ১১ হাজার, যার প্রায় সবই ভুয়া। এই ২২ হাজার ও সাড়ে ১১ হাজার মিলে হয় সাড়ে ৩৩ হাজার। এই ভুয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দূরে থাক, তাদের চিহ্নিতই করতে পারেনি সরকার।গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা ২ লাখ ৩০ হাজার ৪৩৮।  ( সূত্র – ০৬ অক্টোবর ২০২১ জাতীয় পত্রিকা)

 

 আওয়ামীলীগের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ১০,৭৮৯ জন স্বাধীনতাবিরোধীর প্রথম দফার এই তালিকা প্রকাশ করেছিলেন।তিনদিন পরই সেই তালিকা স্থগিত করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

আওয়ামীলীগ সরকারের আমলেই ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের তালিকা প্রকাশ। বেশিরভাগ আওয়ামীলীগের এবং বর্তমান বিএনপির। সব চেয়ে কম জামায়াতে ইসলামীর।

সরকারি তালিকা : আওয়ামীলীগ সরকার আমলে ২০১৯ সালে প্রকাশিত রাজাকারদের তালিকায় বিভিন্ন জেলায় স্বাধীনতা বিরোধীদের নাম। বেশিরভাগ আওয়ামীলীগের। পরবর্তীতে অদৃশ্য ইশারায় আর প্রকাশ হয়নি পূর্ণাঙ্গ তালিকা।ঢাক-ঢোল পিটিয়ে ২০১৯ সালের ১৫ ডিসেম্বর প্রকাশিত হয় রাজাকার, আলবদর, আল-শামসসহ স্বাধীনতাবিরোধীদের নামের তালিকা।

এছাড়া নারী রাজাকার হিসেবে তালিকাভুক্ত হয়েছেন ৩৮ জন। হিন্দুধর্মাবলম্বীর ৯২ জনের নামও এসেছে তালিকায়।

এমন অনেক মানুষ সরকারি উচ্চপদস্থ স্থানে রয়েছে যারা বাস্তবে প্রকৃত রাজাকার ছিল, এমন অনেকে মুক্তিযোদ্ধার সম্মাননা ও ভাতা পাচ্ছে যারা ততকালিন সময়ে রাজাকার ছিল, যারা পূর্বপাকিস্তানের বিরুদ্ধে কাজ করতো। বর্তমানে এমন অনেকের নাম পাওয়া যায় মুক্তিযোদ্ধার তালিকায় যারা কখনো যুদ্ধ তো দূরের কথা অস্ত্রও হাতে নেয় নি, অনেকেতো আবার জন্মও হয় নি তখন। আবার আমাদের দেশে এমন বহু রাজাকারও রয়েছে যাদের ৭১ এর আগে জন্মই হয়নি।

রাজাকার তালিকা নিয়ে তোলপাড়-ক্ষোভ বাংলাদেশে, মন্ত্রী বলছেন আবেদন করলে সংশোধন করা হবে (বিবিসি বাংলা, ঢাকা , ১৭ ডিসেম্বর ২০১৯)

সরকারি তালিকা : আওয়ামীলীগ সরকার আমলে ২০১৯ সালে প্রকাশিত রাজাকারদের তালিকায় বিভিন্ন জেলায় স্বাধীনতা বিরোধীদের নাম। বেশিরভাগ আওয়ামীলীগের। পরবর্তীতে অদৃশ্য ইশারায় আর প্রকাশ হয়নি পূর্ণাঙ্গ তালিকা। স্বাধীনতাবিরোধীদের তালিকায় ৯২ জন হিন্দু ধর্মের অনুসারীর নাম এসেছে।

সেই তালিকাতেই বরিশালের ২৬ জন হিন্দু সম্প্রদায় হতে রাজাকারের নাম উঠে এসেছিল সবার সামনে।

সূত্র – মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে রোববার প্রকাশিত হয়েছে রাজাকারের তালিকা প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০১৯ , দৈনিক যুগান্তর , ইত্তেফাক , ইনকিলাব , সংগ্রাম , সংবাদ , দৈনিক বাংলা , সমকাল পত্রিকা।

সেই তালিকাতেই বরিশালের ২৬ জন হিন্দু সম্প্রদায় হতে রাজাকারের নাম উঠে এসেছিল সবার সামনে। তারা হল – পিয়ারি লাল গাইন (সিরিয়াল-১০২), মন্টু চন্দ্র দাস (সিরিয়াল- ৯৯), জীতেন্দ্র নাথ দত্ত (সিরিয়াল- ৯৫), মিহির লাল দত্ত (সিরিয়াল-৯৪), দেবেন্দ্র বিজয় মুখার্জী (সিরিয়াল-৮৭), জগদীশ চন্দ্র মুখার্জী (সিরিয়াল-৮৩), হরিপদ দে (সিরিয়াল-৮১), অমৃত লাল ঘোষ (সিরিয়াল-৭৬), নরেন্দ্র নাথ মজুমদার (সিরিয়াল-৮০), শিশির কুমার মুখার্জী (সিরিয়াল-৬১), তপন কুমার চক্রবর্তী (সিরিয়াল-৬৩), ডিএন মণ্ডল (সিরিয়াল-৬৫), কালীপদ ব্যানার্জী (সিরিয়াল-৫৩), ঊষা রানী চক্রবর্তী (সিরিয়াল-৪৫), রানা ঘোষ (সিরিয়াল-৩৮), কনক প্রভা মজুমদার (সিরিয়াল-৩৭), বিজয়া বালা দাস (৩৫), মধু সূদন মিস্ত্রি (সিরিয়াল-৩৪), অরুণ মিস্ত্রি (সিরিয়াল-২৪), বিমল কৃষ্ণ পাল (সিরিয়াল-২৬), আভা রাণী দাস (সিরিয়াল-২৭), উপেন্দ্র নাথ বসু (সিরিয়াল-২৮), পারুল বালা কর্মকার (সিরিয়াল-৩৩), রাধান্তা দাস (সিরিয়াল-১১), হরে কৃষ্ণ পাল (সিরিয়াল-১০), সুকুমার চন্দ্র সাহা (সিরিয়াল-০৯)। এছাড়া আরেকটি নিউজে ৪৩ জন হিন্দু রাজাকারের কথা বলা হয়েছে।

অসংখ্য হিন্দু রাজাকারের নাম ছিল। যাদের নামে দালাল আইন মামলাও দায়ের করা হয়েছিল। দালাল আইনে শেখ মুজিবুর রহমানের সরকারের আমলে আটক ও করা হয়েছিল। কিন্তু নাটক সিনেমায় ধুতি পড়া কোন রাজাকার দেখা যায় না।

রাজাকারের সাথে দাড়ি টুপির কোন সম্পর্ক নাই। কারণ আজকের আনসার বাহিনীর মত রাজাকার ছিল একটা বাহিনীর নাম। যাদের অস্ত্র, নির্দিষ্ট পোশাক, রেশন, আইডি কার্ড সবই দেওয়া হতো। তখন বিভিন্ন এলাকার অনেক বেকার মানুষ এটাকে চাকরি হিসেবে নিয়েছে এবং পাক বাহিনীর সহযোগী হিসেবে কাজ করেছে।

অল্প কিছু রাজাকার দের নাম , গ্রেফতারের তারিখ সহ প্রমান দেখুন। সূত্র – ‘রাজাকারদের তালিকা’ শিরোনামে বাংলাদেশ রিসার্চ অ্যান্ড পাবলিকেশন্স, ঢাকা এ বইটি ২০০১ সালে ঢাকা থেকে প্রকাশ করেছে। সংকলন ও সম্পাদক মুক্তিযোদ্ধা এ এস এম সামসুল আরেফিন।

ভোলা শহরের অঞ্জলী পোদ্দার, বিএকে (স্বামী রাধেশ্যাম) পুলিশ দালাল আইনে আটক করে (পৃ. ১৬৪)। দিগোলদী, ভোলা, বরিশালের নরেশ পালকে (পিতা মনমোহন পাল) দালালির অভিযোগে ১৭.১২.১৯৭১ তারিখেই পুলিশ গ্রেফতার করে (পৃ. ১৬৫)।

ফরিদপুরের -লারেপাড়া, ঘাগর হতে ,যথাক্রমে ১৮.১.১৯৭২ ও ০৫.২.১৯৭২ তারিখে পুলিশ দালাল আইনে দীপ্তি কুমার বিশ্বাস (পিতা যতীন কুমার বিশ্বাস), মানিকপুর, গোপালগঞ্জ, ফরিদপুরের শান্তি রঞ্জন শীলকে (পিতা শ্যামরঞ্জন শীল) কে আটক (পৃ-১০২) করেছিল

পাবনার- রূপসী, শাহজাদপুর হতে , কৃষিজীবী মনোরঞ্জন দত্ত ও কৃষিজীবী সুশীল কুমার দত্তকে (পিতা নিতাইলাল দত্ত) দালালির অভিযোগে পুলিশ গ্রেফতার করে ১৭.১.১৯৭২ তারিখে (পৃ. ৩১০)।

পুলিশ দালালির দায়ে গ্রেফতার করে খাণ্ডাল, জয়পুরহাট, বগুড়ার কৃষিজীবী মঙ্গলা রামকে (পিতা ইতান রাম) ৩০.১.১৯৭২ তারিখে (পৃ. ৩১০)।

ময়মনসিংহের – বড়াইচিরা, মদন, শচীন্দ্র চন্দ্র বিশ্বশরমাকে (পিতা ঈশ্বর চন্দ্র বিশ্বশরমা) পুলিশ দালালির দায়ে আটক করে (পৃ. ৫০৬)।

রাঙ্গামাটি গার্লস হাইস্কুলের শিক্কক মিস ছবি ও মিস ছায়া কে পুলিশ ২৩.১২.১৯৭১ তারিখে দালালির অভিযোগে গ্রেফতার করে (পৃ. ৫৫৪)।


রাঙ্গামাটি ব্যাপ্টিস্ট মিশনের রেভারেন্ড শৌল্যা প্র“ (পিতা লুসাই),

সুইছি প্র“ (পিতা রিউ প্র“), মিসেস ম্রাসং চিং (স্বামী রিউ সিউ হা প্র“),

মিসেস হ্রই (পিতা থামলিজা লুসাই), মিস টেলার (পিতা থামলিজা লুসাই),

মাস্টার চং সুই প্র“ (পিতা রেভারেন্ড সিউ হালা প্র“)

ও রাঙ্গামাটি ক্যাথলিক মিশনের উইলিয়াম লুসাইকে (পিতা ভানুনা লুসাই) পুলিশ দালালির দায়ে গ্রেফতার করে (পৃ. ৫৫১)।

চাকমা রাজা ত্রিবিদ রায়ের ভাই জনি রায়কে দালালির দায়ে ২২.১২.১৯৭১ তারিখে গ্রেফতার করা হয় (পৃ. ৫৫২)। কিল্লামুরা, রাঙ্গামাটির প্রদীপ ত্রিপুরাকে (পিতা ধীরেন্দ্র ত্রিপুরা) পুলিশ রাজাকার অভিযোগে গ্রেফতার করে (পৃ. ৫৫১)।

রাঙ্গামাটির , পাগরা হতে অজিত কুমার চাকমা (পিতা চিক্কমতা চাকমা), নোয়াচন্দ্র চাকমা (পিতা চিদ্দা চাকমা) ও নীরোলেন্দু চাকমাকে (পিতা আনন্দমোহন চাকমা) একই দিন একই অভিযোগে পুলিশ গ্রেফতার করে।

(সূত্র – ‘রাজাকারদের তালিকা’ শিরোনামে বাংলাদেশ রিসার্চ অ্যান্ড পাবলিকেশন্স, ঢাকা এ বইটি ২০০১ সালে ঢাকা থেকে প্রকাশ করেছে। সংকলন ও সম্পাদক মুক্তিযোদ্ধা এ এস এম সামসুল আরেফিন)

 

১৯৭১ সাথে যে বরিশালে সংখ্যালঘুদের মধ্যে মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকার ছিল তার প্রমাণ তৎকালীন পত্রিকাতেই পাওয়া যায়। ১৯৭১, ৩১ জুলাই, দৈনিক আজাদে ‘বরিশালে জনসভা ও মিছিল, ভারত পূর্ব্ব পাকিস্তানের বন্ধু হইতে পারে না’ এই শিরোনামে একটি নিউজ করা হয়, যেখানে লিখা ছিল বরিশালের শান্তি কমিটির উদ্যোগে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা পশ্চিম পাকিস্তানের পক্ষে মিছিল করেছে। সেই মিছিলে অমুসলিমদের মাঝে সবচেয়ে বড় যে নামগুলো ছিল তা হল, বরিশাল ল কলেজের অধ্যক্ষ মিঃ উপেন্দ্র নাথ চাটার্জী, প্রখ্যাত আইনজীবী মিঃ জেতেন্দ্র নাথ দত্ত।

এমনি মুক্তিযুদ্ধের সময় বরিশাল জেলা শান্তি কমিটির ৩২ সদস্যদের মধ্যে চারজন সহ-সভাপতি পদের একজন ছিলেন বরিশাল নগরীর হাসপাতাল রোডের বাসিন্দা অ্যাডভোকেট প্রমথ কুমার সেন, তিনি পরবর্তীতে ভারতে পালিয়ে গিয়েছিলেন।

বাংলাদেশে যে তখন শুধু দেশীয় রাজাকারগণই ছিলেন বিষয়টা কিন্তু একদমই তেমন না। মুক্তিযুদ্ধের সময় ভারত বহু শর্ত ও চুক্তির মাধ্যমে প্রায় সকল বিষয়ের উপর নিজেদের কতৃত্ব আদায় করে নেয়। চুক্তি এমন ছিল যে যা পূর্বপাকিস্তানের মুক্তিযোদ্ধা ও মানুষদের জন্য গোলামি, চরম অপমানকর, মর্যাদাহীন ও অসম্মানজনক ছিল।

১৯৭১ সালে যুদ্ধ চলাকালিন সময়ে ‘RAW’ তাদের তৈরি করা বিশেষ বাহিনি দ্বারা তাদের বিরোধীতা করা পূর্ব পাকিস্তানি মুক্তিযোদ্ধা, অফিসার, ক্ষমতাসীন ব্যক্তিবর্গদেরকে হত্যা করতে থাকে, কোথাও গুপ্ত ভাবে আবার কোথাও শুধু হয় সরাসরি লড়াই।এই ভারতীয় মিত্রবাহিনী রাজাকারদের লুঠতরাজ, লুটপাট, হত্যা, গোলামি-দাসত্বের চুক্তিগুলোর বিরোধীতা করায় বাংলাদেশের প্রথম আসামি হন আমাদেরই সেক্টর কমান্ডার মেজর এম. এ. জলিল। একই কারনে চাকরিচ্যুত হন আমাদের আরেক আর্মি আফিসার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জিয়াউদ্দিন। সূত্র – দুশো ছেষট্টি দিনে স্বাধীনতা, পৃষ্ঠা ৩২৫; বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ‘র’ এবং সিআইএ, পৃষ্ঠা ৮০; জাতীয় রাজনীতি ১৯৪৫ থেকে ৭৫, পৃষ্ঠা ৪৩৩-৩৪, ৪র্থ সংস্করণ

 

দ্ধানন্দ মহাথের, অং শৈ প্রু চৌধুরি, ত্রিদিব রায়ের মতো এত পরিচিত বৌদ্ধ মানুষরাও মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন না। এমনকি ত্রিদিব রায়ত ১৯৭০ এর দশকে জুলফিকার আলী ভুট্টোর মন্ত্রীসভায় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি পাকিস্তানেই চলে যান ও সেখানেই মৃত্যুবরণ করেন। অং শৈ প্রু চৌধুরীও যুদ্ধাপরাধী ছিলেন। ত্রিদিব রায় ও অং শৈ প্রু চৌধুরি ছিল রাজা, তারা তখন পশ্চিম পাকিস্তানিদের সাথে মিলে যে জুলুম করেছিল তা আরো জানতে গেলে গা-শিউরে উঠে। আরেক দিকে শুদ্ধানন্দ মহাশয়ের মুক্তিযুদ্ধ বিরোধী বক্তব্যগুলো এখন আর কোথাও খুঁজে পাওয়া যায় না তেমন, সব জায়গায় থেকে কৌশলে সেগুলোকে সরিয়ে ফেলা হয়েছে। এভাবেই মুছে ফেলা হয়েছে আরো অসংখ্য অমুসলিম রাজাকারদের নাম ও তাদের কীর্তিকলাপ। সূত্র – —- ত্রিদিব রায় ; অহিংসা ছাড়া শান্তির পথ নেই: শুদ্ধানন্দ মহাথের ; অং শৈ প্রু চৌধুরী ; ‘মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম’

 

এছাড়া উপজাতিদের মধ্যে অনেক অনেক রাজাকার ছিল, বিশেষ করে চাকমারা অনেক বেশি পশ্চিম পাকিস্তানিদের হয়ে কাজ করেছে। কোন কোন উপজাতি তাদেরকে অস্ত্র, চিকিৎসা, আশ্রয় ইত্যাদি দিয়ে সাহায্য করেছে, কোন কোন উপজাতি তাদের সাথে দাঁড়িয়ে বাঙালিদের বিরুদ্ধে লড়াই করেছে, কোন কোন উপজাতি পাকিস্তানিদেরকে পালিয়ে যেতে সাহায্য করেছে।

 

অনেকেই বলতে পারে, যুদ্ধেতো বহু হিন্দুও অংশগ্রহন করেছিল ও পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। অবশ্যই কথাটা মিথ্যা নয়, কিন্তু এও হতে পারে যে হিন্দুগুলো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলো তারা বাংলাদেশ ভারতের হবে এইরকম কিছু বাস্তবায়ন হবে চিন্তা করেই যুদ্ধে অংশ নিয়েছিল। না হয় বেশির ভাগ হিন্দুইতো দেশ ছেড়ে চলে গিয়েছিল।

উপজাতি ‘মিজো’ এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠী

পার্বত্য চট্টগ্রামে ভারতের বিচ্ছিন্নতাবাদী মিজো ন্যাশনাল ফ্রন্ট (MNF)-এর সদস্যরা তৎকালীন সময়ে পাকিস্তান সেনাবাহিনীর সরাসরি আশ্রয় ও পৃষ্ঠপোষকতা পেত। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় এই মিজো যোদ্ধারা এবং স্থানীয় কিছু পাহাড়ি জুম্ম সদস্য পাকিস্তানি বাহিনীকে পথ চেনাতে, গেরিলা তথ্য সরবরাহ করতে এবং মুক্তিযোদ্ধাদের ওপর আক্রমণ চালাতে ছায়াবাহিনী বা স্থানীয় সহযোগী হিসেবে কাজ করেছিল।

 

মুক্তিযুদ্ধ চলাকালীন প্রবাসী বাংলাদেশ সরকারের দিল্লী মিশন প্রধান হুমায়ুন রশীদ চৌধুরী এক সাক্ষাৎকারে বলেছিলেন-

“মুক্তিযুদ্ধ চলাকালীন অস্থায়ী বাংলাদেশ সরকারের সঙ্গে ভারতের কেন্দ্রীয় সরকারের যোগাযোগ রক্ষার দায়িত্ব আমার উপর অর্পিত ছিল। সেই সূত্রে প্রধানমন্ত্রীর (ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী) ব্যক্তিগত স্টাফদের সঙ্গে আমার হৃদিক সম্পর্ক গড়ে উঠে। প্রধানমন্ত্রীর এক ব্যক্তিগত স্টাফ আমাকে ২৯ ডিসেম্বর ১৯৭১ এ জানায় যে, আগের দিন অর্থাৎ ২৮ ডিসেম্বর বাংলাদেশ থেকে তিনজন সংখ্যালঘু নেতা প্রধানমন্ত্রীর সাথে দেখা করে। তারা ইন্দিরা গান্ধীর কাছে বাংলাদেশকে ভারতের অংশ করে রাখার প্রস্তাব রাখে। প্রধানমন্ত্রী তাদের প্রস্তাবের জবাবে বলে: ‘ইয়ে না মুমকীন হ্যায়’। (এ সম্ভব নয়)  । সূত্র – সাংবাদিক মাসুদুল হক তার বহুল আলোচিত গ্রন্থ “বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ‘র’ এবং সিআইএ” গ্রন্থের ১৪০-১৪৩ পৃষ্ঠাতে হুমায়ুন রশীদ চৌধুরীর এই সাক্ষাৎকারটি বিস্তারিত তুলে ধরেছেন।

চিত্তরঞ্জন সুতার ছিল বাংলাদেশী রাজনীতিবিদ, পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য ও বাংলাদেশের সাবেক সংসদ সদস্য। ১৯৭২ সালে চিত্তরঞ্জন সুতার ও কালিদাস বৈদ্য ইন্দিরা গান্ধির কাছে গিয়ে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য করে নিতে চাপ দেন। তাদের বক্তব্য ছিল দ্বি-জাতিতত্ব যদি নাই থাকে সীমানা থাকবে কেন? কিন্তু তাদের সেই প্রচেষ্টা বাস্তবায়ন হয় নি। বিশেষ প্রতিবেদন (৪ জুন ২০১৩)। “রাজনীতির রহস্যপুরুষ চিত্তরঞ্জন সুতার”। দৈনিক ইত্তেফাক।   তাছাড়া তিনি বাংলাদেশের দক্ষিণাঞ্চলকে হিন্দু রাজ্যে পরিণত করার জন্য “স্বাধীন বঙ্গভূমি” নামে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, এই আন্দোলনে তার নাম হচ্ছে পার্থ সামন্ত। কালিদাস বৈদ্যও এই আন্দোলনের এক অন্যতম নেতা ছিল। মুক্তিযুদ্ধের পর তাদের মিশন পুরন না হওয়ার পর সে ভারতে চলে যায়, এবং সেখানে গিয়ে শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে “বাঙ্গালী মুক্তিযুদ্ধের অন্তরালে শেখ মুজিব” নামের একটি বই লিখে।

 

উপজাতি রাজাকার সম্পর্কে রেফারেন্সভিত্তিক কিছু গ্রন্থের উদ্ধৃতি
• চট্টগ্রামের বলাকা প্রকাশনী থেকে প্রকাশিত (ফেব্রুয়ারি-২০১১) পার্বত্য চট্টগ্রামের ইতিহাস বইয়ে জামালউদ্দিন লেখেন, …অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে, পাক দালাল খ্যাত চিহ্নিত এক উপজাতীয় নেতার (রাজা ত্রিদিব রায়) বিশ্বাসঘাতকতায় ওই দিনই পাকিস্তানি বর্বর বাহিনী রাঙামাটিতে এসে চুপিসারে অবস্থান নেয়, যা মুক্তিযোদ্ধাদের জানা ছিল না। ভারত প্রত্যাগত মুক্তিযোদ্ধাদের একটি দল রাঙামাটি জেলা প্রশাসকের বাংলোর কাছাকাছি পৌঁছার সাথে সাথে সেখানে ওঁৎ পেতে থাকা পাকিস্তানি সৈনিকেরা মুক্তিযোদ্ধাদের ধরে ফেলে। এই দলের মধ্যে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইফতেখার (পৃষ্ঠা নম্বর ৩৭৯-৩৮০)।

• এর আগে রাঙামাটি মহকুমা সদরের এসডিও আবদুল আলী কয়েকজন মুক্তিযোদ্ধাকে সঙ্গে নিয়ে দুটি স্পিডবোটে করে মহালছড়ি থেকে রাঙামাটি আসেন। স্পিডবোটে ছিলেন মুক্তিযোদ্ধা এসএম কালাম, আবদুল শুকুর, শফিকুল ইসলাম, মামুন, শামসুল হক মাস্টার এবং রাঙামাটি হাইস্কুলের তদানীন্তন হেডমাস্টার রহমান আলীর ছেলে ইফতেখার। এর মধ্যে স্বাধীনতার পক্ষে কাজ করার জন্য আবদুল আলীকে রাঙামাটিতে পুলিশ লাইনের এক ব্যারাকে আটক করে রেখে তার শরীরের বিভিন্ন জায়গায় ব্লেড দিয়ে আঁচড় দেয়া হয়েছিল। এরপর সেসব জায়গায় লবণ দেয়া হয়েছিল। তাছাড়া তাকে একটি জিপের পিছনে বেঁধে টেনে রাঙামাটির বিভিন্ন জায়গায় ঘোরানো হয়েছিল। সূত্র : মুক্তিযুদ্ধে পার্বত্য চট্টগ্রাম শরবিন্দু শেখর চাকমা, (অঙ্কুর প্রকাশনী, জানুয়ারি-২০০৬ পৃষ্ঠা ২৫)।

রাজা ত্রিদিব রায় মুক্তিযুদ্ধের প্রথম থেকেই বাংলাদেশের বিরোধিতা করেছে। বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের অধীনে বের হওয়া হাসান হাফিজুর রহমান সম্পাদিত বাংলাদেশের মুক্তিযুদ্ধের দলিলপত্র (সশস্ত্র সংগ্রাম-১) নবম খণ্ডের (জুন ২০০৯) ৯৩ পৃষ্ঠায় মেজর জেনারেল (অব.) মীর শওকত আলী বীর উত্তম লেখেন- চাকমা উপজাতিদের হয়তো আমাদের সাহায্যে পেতাম। কিন্তু রাজা ত্রিদিব রায়ের বিরোধিতার জন্য তারা আমাদের বিপক্ষে চলে যায়।

অন্যদিকে ১৯৭১ সালে পার্বত্য চট্টগ্রামের জেলা প্রশাসক ও  প্রধানমন্ত্রীর সংস্থাপন বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম তার বই বাংলাদেশ সরকার ১৯৭১-এর (মার্চ ২০০৪) ২৬০ পৃষ্ঠায় লেখেন- চাকমা রাজা ত্রিদিব রায় প্রথম থেকেই নির্লিপ্ত এবং গোপনে পাকিস্তানিদের সাথে যোগাযোগ রাখছেন।

• চাকমা রাজা ত্রিদিব রায়ের স্বাধীনতাবিরোধিতার আরো নমুনা আমরা পাই বাংলা একাডেমী থেকে বের হওয়া লেফটেন্যান্ট কর্নেল কাজী সাজ্জাদ আলী জহিরের (বীর প্রতীক) বই মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন আফতাব কাদের বীর উত্তম-এ (ডিসেম্বর ২০০৮)। বইটির ৬৩ পৃষ্ঠায় তিনি লেখেন- মার্চ মাসের প্রথম থেকেই রাজা ত্রিদিব রায় এবং মানবেন্দ্র নারায়ণ লারমা কোনো কারণে মুক্তিকামী বাঙালিদের কাছ থেকে দূরত্ব বজায় রেখে চলতেন। আফসান চৌধুরী তার বই বাংলাদেশ ১৯৭১ : প্রথম খ–এর ৪১৩ পৃষ্ঠায় (ফেব্রুয়ারি ২০০৭, মাওলা ব্রাদার্স) লেখেন- পূর্বপাকিস্তানের জন্য নির্ধারিত ১৬২টি আসনের মধ্যে আওয়ামী লীগ পার্বত্য চট্টগ্রাম এবং ময়মনসিংহের একটি আসন ছাড়া বাকি ১৬০টি আসনই লাভ করে। ময়মনসিংহ-৮ আসনে পিডিপি নেতা নুরুল আমিন এবং পার্বত্য চট্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী চাকমা রাজা ত্রিদিব রায় আওয়ামী লীগের প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়।

• ত্রিদিব রায় জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী চারু বিকাশ চাকমার প্রতিদ্বন্দ্বী ছিল, যে আসনে আওয়ামী লীগ পরাজিত হয়। বলছেন মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক তার পার্বত্য চট্টগ্রাম শান্তি প্রক্রিয়া ও পরিবেশ পরিস্থিতি মূল্যায়ন বইয়ের (ফেব্রুয়ারি ২০০১, মাওলা ব্রাদার্স) ৭৭ পৃষ্ঠায়।

 

বাঙালির জাতীয়তাবাদী সংগ্রাম মুক্তিযুদ্ধে চট্টগ্রাম বইয়ে ডা. মাহফুজুর রহমান (মার্চ ১৯৯৩, পৃষ্ঠা ৪৬৭) লিখেছেন, রাজা ত্রিদিব রায়, এস টি হোসেন প্রমুখের নেতৃত্বে রাঙামাটি মুসলিম লীগ তার রাজনীতি চালিয়ে যায়। তপন কুমার দে সম্পাদিত আদিবাসী মুক্তিযোদ্ধা (ফেব্রুয়ারি ২০১০, অন্বেষা প্রকাশন) বইয়ের ৫৩ পৃষ্ঠায় বলা হয়েছে- রাজা ত্রিদিব রায় ১৯৭১ সালে পাকিস্তানের পক্ষ নেয়। অন্যদিকে আইয়ুব হোসেন এবং চারু হক-এর বই মুক্তিযুদ্ধে আদিবাসীর (ফেব্রুয়ারি ২০০৮, ঐতিহ্য) ৮২ পৃষ্ঠায়ও রাজা ত্রিদিব রায়ের স্বাধীনতা-বিরোধিতায় প্রমাণ তুলে ধরা হয়েছে।

• রাজা ত্রিদিব রায় মনে করতো, পূর্ব পাকিস্তান স্বাধীন হবে না, যদি ভারত পাকিস্তানকে যুদ্ধে পরাস্ত করতে না পারে। আর ভারত পাকিস্তানকে পরাস্ত করতে পারবে না। কারণ পাকিস্তানের সঙ্গে চীন এবং আমেরিকা রয়েছে। তারা কোনদিন পাকিস্তানকে ভারতের কাছে পরাজিত হতে দেবে না। সূত্র : মুক্তিযুদ্ধে পার্বত্য চট্টগ্রাম, শরবিন্দু শেখর চাকমা (জানুয়ারি ২০০৬, অঙ্কুর প্রকাশনী, পৃষ্ঠা ৩১)।

• এছাড়া চাকমা রাজপরিবার চিরদিনই মুক্তিযুদ্ধের পক্ষশক্তির বিরুদ্ধে থেকেছে। বিচারপতি আবু সায়েম দেশের প্রধান সামরিক আইন প্রশাসক এবং রাষ্ট্রপতি হবার পর তিনি রাজা ত্রিদিব রায়ের মা বিনীতা রায়কে তার অন্যতম উপদেষ্টা করেন। সূত্র : মুক্তিযুদ্ধে পার্বত্য চট্টগ্রাম, শরবিন্দু শেখর চাকমা (জানুয়ারি ২০০৬, অঙ্কুর প্রকাশনী, পৃষ্ঠা ৩৫)।

 

রাজা ত্রিদিব রায় মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে পাকিস্তানে চলে যায় এবং বাংলাদেশে স্বাধীন হলে আর দেশে ফিরে আসেনি। সে এখনও পাকিস্তানে আছে। পার্বত্য চট্টগ্রাম বিষয় নিয়ে মাঝে-মধ্যে লেখালেখি করে। করাচি থেকে প্রকাশিত বিখ্যাত ইংরেজি দৈনিক ডন  পত্রিকার ৮ অক্টোবর ২০০০ সংখ্যায় তিনি চিটাগাং হিল ট্র্যাক্ট : লেট জাস্টিস বি ডান শিরোনামে একটি নিবন্ধ লেখে- (ইব্রাহিম, পার্বত্য চট্টগ্রাম শান্তি প্রক্রিয়া ও পরিবেশ পরিস্থিতি মূল্যায়ন বইয়ের পৃষ্ঠা-৭৮) মুক্তিযুদ্ধের শেষের দিকে নভেম্বর মাসের ১২ তারিখ তাকে (রাজা ত্রিদিব রায়) ইসলামাবাদ নিয়ে যাওয়া হয় এবং কয়েক দিন পর তাকে পাকিস্থানের সরকারের বিশেষ প্রতিনিধি হিসেবে প্রথম শ্রীলঙ্কা, পরে বার্মা, থাইল্যান্ড প্রভৃতি বৌদ্ধ রাষ্ট্রে পাকিস্তানের পক্ষে প্রচারণা চালানোর জন্য পাঠানো হয়। (শরবিন্দু শেখর চাকমা, পৃষ্ঠা ৪১)।

• উইকিপিডিয়ার সূত্র মতে, বাংলাদেশের অধিবাসী কিন্তু পাকিস্তানের নাগরিক হিসেবে রাজা ত্রিদিব রায়। সে বর্তমানে ফেডারেল মন্ত্রী হিসেবে ইসলামাবাদে বাস করছে এবং সেখানকার বুড্ডিস্ট সমাজকে নেতৃত্ব দিচ্ছে। সে আর্জেটিনা ও শ্রীলঙ্কায় পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবেও কাজ করেছে।

• অন্য যুদ্ধাপরাধী বোমাং সার্কেলের রাজা অং শৈ প্রু চৌধুরীও ছিল স্বাধীনতাবিরোধী যুদ্ধাপরাধী। প্রাদেশিক পরিষদ সদস্য ও মন্ত্রী এই রাজা পাকিস্তানের পক্ষাবলম্বন করে এবং হানাদার বাহিনীর সক্রিয় সদস্য ছিল। সে ১৯৬৫ সালে মুসলিম লীগের টিকিটে প্রাদেশিক পরিষদ সদস্য নির্বাচিত হয়ে পাকিস্তান সরকারের মন্ত্রিসভায়ও যোগ দিয়েছিল। তার পরিবারের লোকজনও পাকিস্তানের পক্ষ অবলম্বন করে। তবে বোমাং রাজা অং শৈ প্রু চৌধুরী স্বাধীনতার পর জেলে বন্দি হয়। (পার্বত্য চট্টগ্রাম শান্তি প্রক্রিয়া ও পরিবেশ পরিস্থিতি মূল্যায়ন বইয়ের পৃষ্ঠা- ৭৮)। হাসান হাফিজুর রহমান সম্পাদিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র, সপ্তম খ-ের (জুন ২০০৯) ৫৪০ পৃষ্ঠায় আছে, পাকিস্তান সরকারের তৎকালীন মন্ত্রিসভায় একজন সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে মনোনীত হয় বোমাং রাজা অং শৈ প্রু চৌধুরী। প্রদেশের মনোনীত সংখ্যালঘু মন্ত্রী অং শৈ প্রু অন্য সবার সাথে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেনি। কারণ সে চট্টগ্রাম থেকে ঢাকা আসার জন্য নির্দিষ্ট বিমানে আরোহণ করতে পারেনি। তাকে বন, সমবায় ও মৎস্য দফতরের দায়িত্ব দেয়া হয়। সে সংখ্যালঘু বিষয়ও দেখাশোনা করেছে।

চাকমা রাজা ত্রিদিব রায় এবং বোমাং রাজা অং শৈ প্রুর নাম বাংলাদেশে বিভিন্ন সময়ে তৈরি যুদ্ধাপরাধীর তালিকায় রয়েছে। আইন ও সালিশ কেন্দ্রের বই যুদ্ধাপরাধ-এর (ফেব্রুয়ারি ২০০৮) ৮১ পৃষ্ঠায় এই দুই রাজার নাম জ্বলজ্বল করছে তাদের সেই সময়ের সহযোগী গোলাম আযম, আলী আহসান মুজাহিদ বা ফজলুল কাদের চৌধুরীর নামের পাশে। অন্যদিকে ডা. এমএ হাসানের বই যুদ্ধাপরাধীর তালিকা ও বিচার প্রসঙ্গতেও (ফেব্রুয়ারি ২০০৯, তাম্রলিপি, পৃষ্ঠা ১৫২) আছে দুই রাজাকার রাজার নাম। তাদের রাজাকার নম্বর ৯৪৮ এবং ৯৫২ : 948. Mr. Raja Tridiv Roy, Father Late Raja Nalinakhya Roy, Village Rajbari Rangamati, Thana Kotwali, Chittagong. 952. Mr. Aung Shwe Prue Chowdhury, Father Thwi Aung Prue, Village Bandarban, Bandarban, Bandarban.

• শুধু রাজা নয়, চাকমা যুবকরা বাংলাদেশের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেন এবং সিভিল আর্মড ফোর্স বা সিএএফ অথবা রাজাকার বাহিনীতে যোগ দেয়। চাকমা যুবকদের রাজাকার বাহিনীতে প্রশিক্ষণ নেয়া প্রসঙ্গে মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক তার পার্বত্য চট্টগ্রাম শান্তি প্রক্রিয়া ও পরিবেশ পরিস্থিতি মূল্যায়ন বইয়ের ৭৭ পৃষ্ঠায় লেখেন- উপজাতীয় যুবকদের কিছুসংখ্যক মুক্তিযুদ্ধে যোগ দিলেও অধিকাংশই পকিস্তান সেনাবাহিনী কর্তৃক গঠিত সিভিল আর্মড ফোর্স বা সিএএফ (রাজাকার বাহিনী হিসেবে পরিচিত)-এ যোগ দিয়ে মুক্তিযুদ্ধবিরোধী তৎপরতায় অংশ নেয়।

 

তৎকালীন রাজাকার বাহিনীতে চাকমাদের সংখ্যাই বেশি ছিল। অনেকেই বেতন এবং অস্ত্রের লোভে সিএএফে যোগ দেয়। রাজা ত্রিদিব রায় তার সার্কেলে বিভিন্ন এলাকায় গিয়ে গিয়ে জনগণকে পাকিস্তানি বাহিনীকে সহায়তা করার জন্য প্রচারণা চালাতে থাকে। চাকমা যুককেরা রাঙামাটি, খাগড়াছড়ি, পানছড়ি প্রভৃতি এলাকায় স্থাপিত পাকিস্তানি ট্রেনিং ক্যাম্পে প্রশিক্ষণ গ্রহণ করে। উপজাতিদের জন্য বিশেষ প্রশিক্ষক হিসেবে ছিল রাজশাহী বিভাগ থেকে পালিয়ে আসা ইপিআরের হাবিলদার মিস্টার নলিনী রঞ্জন চাকমা এবং হাবিলদার মিস্টার অমৃতলাল চাকমা। এরা প্রশিক্ষণের পাশাপাশি দোভাষীর কাজও করতো। উপজাতি যুবকেরা টেনিং ক্যাম্প ৩০৩ রাইফেল, কারবাইন, স্টেনগান, এলএমজি চালনার প্রশিক্ষণ গ্রহণ করতো। আফসান চৌধুরী লিখেছেন- (বাংলাদেশ ১৯৭১ : প্রথম খ-, ফব্রে. ২০০৭, মাওলা ব্রাদার্স, পৃষ্ঠা ৪৩২) : উপজাতি অধ্যুষিত পার্বত্য চট্টগ্রামে মিজো এবং চাকমা উপজাতি পাক সৈন্যদের সাহায্য করে।

• বিশেষভাবে উল্লেখ্য যে, উপজাতিচাকমা রাজাকারদের নিয়ে সবচেয়ে মজার দুটি উদাহরণ পাওয়া যায়। তপন কুমার দে সম্পাদিত বই উপজাতি মুক্তিযোদ্ধা (ফেব্রু-২০১০, পৃষ্ঠা ৫৩) এবং তার দুবছর আগে প্রকাশিত আইয়ুব হোসেন ও চারু হকরে বই মুক্তিযুদ্ধে আদিবাসীতে (ফেব্রুয়ারি ২০০৮ পৃষ্ঠা ৮৩) লেখক- সম্পাদক তনিজন একটি শব্দও পরিবর্তন না করে লেখেন- মুক্তিযুদ্ধে অংশগ্রহণ থেকে বঞ্চিত হয়ে পরবর্তীকালে এদের (চাকমাদের) মধ্যে কেউ কেউ হতাশাগ্রস্ত হয়ে ও পাকসেনার ইন্ধনে সিভিল আর্মড ফোর্স অথবা রাজাকার বাহিনীতে যোগ দেন।

‘রেজাকার’ শব্দটি ‘রাজাকার’ শব্দে পরিণত হয়। আরবী শব্দ রেজা এবং ফার্সী শব্দ কার যুক্ত হয়ে রেজাকার শব্দের উত্পত্তি হয়। এর অর্থ স্বেচ্ছায় যারা কাজ করে। রেজাকার বাহিনী শপথ নিতো, “I shall bear true allegiance to the constitution of Pakistan as framed by law and shall defend Pakistan, if necessary, with my life.” অর্থাৎ, “আমি আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত পাকিস্তানের সংবিধানের প্রতি সত্যকার আনুগত্য প্রদর্শন করব এবং জীবন দিয়ে হলেও পাকিস্তানকে রক্ষা করব।” পরবর্তীকালে টিক্কা খানের সরকার সারা প্রদেশে বাধ্যতামূলকভাবে অনেক চোর ডাকাত ও সমাজবিরোধীকে রেজাকার বাহিনীর অন্তর্ভূক্ত করে।অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা, ‍পৃষ্টা ৬৬-৬৭; India’s Hegemonic Design in Bangladesh, p 84; মেজর জলিলের ক্ষুদ্র ক্ষুদ্র জবানবন্দী।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তান বাহিনীর সহযোগী হিসেবে কাজ করেছেন আওয়ামীলীগের নির্বাচিত নেতারা

আওয়ামী লীগের এই ৪৬ জন যুদ্ধাপরাধী তাদের পরিবার কোন না কোনভাবে ৭১ সালে পাকিস্তান সরকার ও যুদ্ধাপরাধের সাথে জড়িত ছিলেন।১৯৭১ সালে মক্তিযোদ্বাদের হত্যাসহ নানা ধরনের মানবতবিরোধী অপরাধের সঙ্গে তারা যুক্ত ছিলেন তারা।

১৯৭১ সালে আওয়ামীলীগ নেতাদের পাকিস্তানের পক্ষে বিবৃতি : ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জন প্রতিনিধি হয়েও আওয়ামী লীগের ২৭ নেতা মুক্তিযুদ্ধের বিরোধিতা করে পাক হানাদার বাহিনীর সঙ্গে হাত মিলিয়ে ছিলেন। তারা কেউ ছিলেন (এম এন এ) জাতীয় পরিষদ সদস্য, আবার কেউ ছিলেন (এম পি এ) প্রাদেশিক পরিষদের নির্বাচিত সদস্য। মুক্তিযুদ্ধে তারা হানাদার বাহিনীকে সব ধরনের সহযোগিতা করেছেন। 

সংবাদ পত্রে বিবৃতিতে দলের সহিত সম্পর্কচ্ছেদ ও পাকিস্তান সেনাবাহিনীকে সহযোগিতার আশ্বাস দিয়েছে আওয়ামীলীগের শীর্ষ নেতৃবৃব্দ ও আওয়ামীলীগ থেকে নির্বাচিত নবনির্বাচিত প্রাদেশিক পরিষদের সদস্যদের পরিচিতি :

► নেত্রকোণার আওয়ামী লীগের স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধী ও মানবতার বিরূদ্ধে অপরাধ সংগঠনকারীবৃন্দ-
১. নেত্রকোণা থানা আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম খান,
২. বায়লাতি ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারী ডাঃ গিয়াসউদ্দীন আহমদ।
৩. নেত্রকোনা শহর আওয়ামী লীগের সদস্য জনাব সোহরাব হোসেন ও
৪. নেত্রকোনা মহকুমা আওয়ামীলীগের সদস্য সদস্য জনাব এমদাদুল হক
৫. নেত্রকোনা শহর আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট আমিনুল ইসলাম (এ্যাডভোকেট)
► তথ্যসূত্র: দৈনিক আজাদ,তাং- ১০-৯-১৯৭১ ,পৃঃ ৫-ক-৬, প্রকাশ ঢাকা ।
► তথ্য সূত্র: দৈনিক আজাদ, তাং- ৪-৮-১৯৭১ , পৃঃ ৫-ক-৩, প্রকাশ-ঢাকা।

 

এই সূত্রে পাকিস্তানী বাহিনীকে সহায়তায় তাদের সম্পৃক্ততার ঘটনাটিকে এভাবে বর্ণনা করা হয়েছে-
নেত্রকোণার আওয়ামী লীগের চারজন সদস্য সমপ্রতি সংবাদ পত্রে প্রদত্ত বিবৃতিতে দলের সহিত সম্পর্কচ্ছেদ ও পাকিস্তান সেনাবাহিনীকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তাহারা বিবৃতিতে বলেন যে, তাহারা আওয়ামী লীগের পাকিস্তানের ঐক্য বিনষ্ট করার দুরভিসন্ধি সম্পর্কে অবগত ছিলেন না। ভারতের ন্যাক্কারজনক আক্রমণাত্মক তৎপরতা এবং ভারত কর্তৃক সশস্ত্র অনুপ্রবেশকারী প্রেরণ ও নাশকতামূলক কার্য সাধণের জন্য ভারতের প্রতি তীব্র নিন্দা করিয়া তাহারা পাকিস্তানের ঐক্যও সংহতি রক্ষাকল্পে সময়োচিত হসক্ষেপের জন্য প্রেসিডেন্টও সেনাবাহিনীর প্রতি আন্তরিক অভিনন্দন জানান।

বিবৃতিতে স্বাক্ষরদান কারীগণ হইলেনঃ

নেত্রকোণা থানা আওয়ামীলীগের সভাপতি নুরূল ইসলাম খান,

বায়লাতি ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারী ডাঃ গিয়াসউদ্দীন আহমদ।

নেত্রকোনা শহর আওয়ামী লীগের সদস্য জনাব সোহরাব হোসেন ও নেত্রকোনা মহকুমা আওয়ামীলীগের সদস্য জনাব এমদাদুল হক।’

► চাঁদপুর জেলার আওয়ামী লীগের স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধী ও মানবতার বিরুদ্ধে অপরাধ সংগঠনকারীবৃন্দ-

৬. চাঁদপুর আওয়ামী লীগের জনাব চান্দ বখশ পাটওয়ারী মোক্তার,
৭. মহকুমা আওয়ামীলীগের সভাপতি ডাঃ মুজিবুর রহমান চৌধুরী,
৮. জনাব নাসির উদ্দীন পাটওয়ারী মোক্তার,
৯. মহকুমা আওয়ামীলীগের সাবেক ভাইস চেয়ারম্যান ও সেক্রেটারী জনাব ফজলুল হক এডভোকেট
১০. মহকুমা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সাবেক সদস্য জনাব খুরশীদ আলম চৌধুরী,
১১. মহকুমা আওয়ামীলীগের সাবেক কোষাধ্যাক্ষ জনাব বজলুর রহমান শেখ,
১২. আওয়ামী লীগের সাবেক সদস্য ও তরপারচান্দি ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান মৃধা,
১৩. আওয়ামীলীগের সাবেক সদস্য ও ইব্রাহীমপুর ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান জনাব আজিজ শেখ পাটওয়ারী,
১৪. কণ্ট্রাক্টর ও আওয়ামীলীগের সাবেক সদস্য জনাব মোফাজ্জল হোসেন,
১৫. আওয়ামীলীগের সাবেক সদস্য ডাঃ নুরুল ইসলাম ও
১৬. ফরিদগঞ্জ থানা আওয়ামীলীগের সমাজকল্যাণ সেক্রেটারী।
► তথ্য সূত্র: দৈনিক আজাদ ,তাং- ৯-৯-১৯৭১ ,পৃঃ ১-ক-২-৩, প্রকাশ ঢাকা।

পাকিস্তানী বাহিনীকে সহায়তায় তাদের সম্পৃক্ততার ঘটনাটিকে এভাবে বর্ণনা করা হয়েছে-অধুনালুপ্ত আওয়ামীলীগের বেশ কিছু নেতা স্থানীয় কর্তৃপক্ষের নিকট ওয়াদা করিয়া পাকিস্তানের ঐক্য, সংহতি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য কাজ করিয়া যাওয়ার নিশ্চয়তা প্রদান করেন। ভারতীয় চর ও রাষ্ট্রদ্রোহী ব্যক্তিদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ব্যাপারে ও তাহারা তাহাদের দৃঢ় সংকল্পের কথা প্রকাশ করেন। সে সকল ব্যক্তি পাকিস্তানি সেনাবাহিনীকে সহযোগিতা করার দৃঢ় আশ্বাস দিয়েছেন।

১৭. কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের ভাইস প্রেসিডেন্ট জনাব আমজাদ হোসেন

১৮. টাঙ্গাইলের সাবেক এম.পি.এ জনাব খোদা বখশ মোখতার

► তথ্য সূত্র: দৈনিক আজাদ, তাং- ২১-৫-১৯৭১, পৃঃ ৪-ক-৬, প্রকাশ-ঢাকা।

 

তাদের জড়িত থাকার বিষয়টি সূত্র থেকে এভাবে নিশ্চিত হওয়া গেছে:
‘আওয়ামী লীগের ২ জন সদস্য পৃথক পৃথক বিবৃতিতে দল হইতে তাহাদের সম্পর্কচ্ছেদ করিয়া বিচ্ছিন্নতার হাত হইতে দেশকে রক্ষাকল্পে সরকারের সহিত পূর্ণ সহযোগিতা দানের জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানাইয়াছেন। উক্ত ২ জন সদস্য হইতেছেন অধুনালুপ্ত কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের ভাইস প্রেসিডেন্ট জনাব আমজাদ হোসেন, টাঙ্গাইলের সাবেক এম.পি.এ জনাব খোদা বখশ মোখতার।’

► তথ্য সূত্র: দৈনিক আজাদ, তাং- ২১-৫-১৯৭১, পৃঃ ৪-ক-৬, প্রকাশ-ঢাকা।

 

১৯. নবনির্বাচিত প্রাদেশিক পরিষদের আওয়ামীলীগ থেকে নির্বাচিত  জনাব সিরাজুল ইসলাম চৌধুরী
► তথ্য সূত্র: দৈনিক আজাদ, তাং- ৩-৭-১৯৭১, পৃঃ ৬-ক-৬, প্রকাশ-ঢাকা,

তার জড়িত থাকার বিষয়টি সূত্র থেকে এভাবে নিশ্চিত হওয়া গেছে:
চট্টগ্রামের পি.ই.২৪ নির্বাচনী এলাকা হইতে নবনির্বাচিত প্রাদেশিক পরিষদের সদস্য জনাব সিরাজুল ইসলাম চৌধুরী বেআইনী ঘোষিত আওয়ামী লীগের সহিত সকল সম্পর্ক ছিন্ন করিয়া পাকিস্তানকে সমর্থন করিয়া একটি বিবৃতি প্রদান করিয়াছেন।
তিনি বলেন, আমি আওয়ামী লীগ প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচিত হই। একজন পাকিস্তানী নাগরিক হিসাবে এবং সরল বিশ্বাসে আমি এই আশায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করিয়াছিলাম। আমি আমার ক্ষুদ্র ক্ষমতা অনুসারে দেশ ও জনগণের খেদমত করিব। পাকিস্তানকে খণ্ড বিখণ্ড করার জন্য জনগণ আমাকে ভোট দেয় নাই।
তিনি বলেন , আওয়ামীলীগের এই সব ষড়যন্ত্রের ব্যাপারে আমি কিছুই জানিতাম না এবং ২৫ মার্চের পূর্বে এবং পরবর্তী সময়ে আমাদের দেশের গোলযোগের অবস্থায় আমি কোন সমাজবিরোধী কার্যকলাপে অংশগ্রহণ করি নাই। যথাসময়ে হস্তক্ষেপের জন্য এবং ধ্বংস ও ষড়যন্ত্র হইতে দেশকে রক্ষা করার জন্য আমি প্রেসিডেন্টকে ধন্যবাদ ও বীর সেনাবাহিনীকে আন্তরিক মোবারক জানাইতেছি।’

২০. পটুয়াখালি হইতে নবনির্বাচিত এম.পি.এ জনাব মুজিবুর রহমান তালুকদার
► তথ্য সূত্র: দৈনিক আজাদ, তাং- ৬-৭-১৯৭১, পৃঃ ৪-ক-৫, প্রকাশ-ঢাকা।

 

আওয়ামী লীগের শীর্ষ ২৩ রাজাকারের তালিকা (বিবরণসহ)

আওয়ামী লীগের এই ২৩ জন যুদ্ধাপরাধী বা তাদের পরিবার কোন না কোনভাবে ৭১ সালে পাকিস্তান সরকার ও যুদ্ধাপরাধের সাথে জড়িত ছিলেন। মক্তিযুদ্ধের বিরুদ্ধে আওয়ামী লীগের এসব নেতা ঘৃণিত ভূমিকা পালন করেছেন। পরবর্তী সময়ে আওয়ামী লীগের রাজনীতেতে সক্রিয় থেকে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি বনে গিয়েছে। ১৯৭১ সালে মক্তিযোদ্বাদের হত্যাসহ নানা ধরনের মানবতবিরোধী অপরাধের সঙ্গে তারা যুক্ত ছিলেন তারা। নিচে আওয়ামী লীগের এসব যুদ্বাপরাধীর নাম ও তাদের কর্মকাণ্ডের কিছু তথ্য দেয়া হলো:

 

১. অ্যাডভোকেট কামরুল ইসলাম:

ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম রাজাকার পরিবারের সদস্য। তার বড় ভাই হাকিম হাফেজ আজিজুল ইসলাম নেজামে ইসলামি পার্টির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ছিলেন। পাক হানাদার বাহিনীকে সহযোগিতা ও মুক্তিযোদ্ধাদের শায়েস্তা করার জন্য তার নেতৃত্বেই ঢাকায় প্রথম শান্তি কমিটি গঠন হয়। একই সঙ্গে তিনি রাজাকার, আল বদর ও আল শাসম বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করেছেন। অ্যাডভোকেট কামরুল ইসলাম মুক্তিযুদ্ধের নয় মাসই স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ড চালানোর পাশাপাশি মু্ক্তিযোদ্ধাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে বড় ভাইকে সার্বিক সহযোগিতা করেন।

 

মুক্তিযুদ্ধের সময় তার রাজাকার ভাইয়ের মালিকাধীন প্রিন্টিং প্রেসে তিনি ম্যানেজার হিসেবে কাজ করতেন। ১৯৬৯ সালে এ দেশে পাকিস্তান বিরোধী আন্দোলন জোরদার হলে নেজামের ইসলাম পার্টির পক্ষ থেকে পাকিস্তানের অখণ্ডতা রক্ষার প্রচারণা চালানোর জন্য ‘নেজামে ইসলাম’ নামে একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত হয়। হাকিম অজিজুল ইসলাম এ পত্রিকার সম্পাদক ছিলেন। শেখ মজিবুর রহামনসহ পাকিস্তান বিরোধী আন্দোলনকারীদের নিয়ে তিনি এ পত্রিকায় ‘ইবলিশের দিনলিপি’ নামে প্রতি সপ্তাহে বিশেষ সম্পাদকীয় লিখেন। অ্যাডভোকেট কামরুল ১৯৯৪ সালে আওয়ামী লীগের রাজনীতেতে সক্রিয় হন। এর মধ্যে দিয়ে রাজাকার

পরিবারের গন্ধ হতে মুক্ত হতে চান তিনি। তার ব্যাপারে ‌‌’মুক্তিযুদ্ধে ইসলামী দল’ শীর্ষক বইয়ে বিস্তারিত উল্লেখ আছে।

 

২. লে.কর্ণেল (অব) ফারুক খান:

পর্যটন মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা। তিনি মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানীদের পক্ষে দিনাজপুরে কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি পাকিস্তানী সেনাবাহীনীর পক্ষে প্রথম অপারেশন চালান এবং কয়েকজন মুক্তিযোদ্ধা ও নিরীহ বাঙালিকে নির্মমভাবে হত্যা করেন। সুত্র: “দিনাজপুরের মক্তিযুদ্ধ” বই।

 

৩. ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন:

ফরিদপুর– ৩ আসনের সংসদ সদস্য, মন্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেয়াই ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন কুখ্যাত রাজাকার ছিলেন। তিনি শান্তি বাহিনী গঠন করে মুক্তিযোদ্বাদের হত্যার জন্য হানাদার বাহিনীদের প্ররোচিত করেন। “ দৃশ্যপট একাত্তর: একুশ শতকের রাজনীতি ও আওয়ামী লীগ” বইয়ের ৪৫ পৃষ্ঠায় বলা হয়েছে, শেখ হাসিনার বেয়াই ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন শান্তি কমিটির জাদরেল নেতা ছিলেন। তার পিতা নুরুল ইসলাম নুরু মিয়া ফরিদপুরের কুখ্যাত রাজাকার ছিলেন।

 

৪. অ্যাডভোকেট মোসলেম উদ্দিন:

ময়মনসিংহ ৬ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মোসলেম উদ্দিন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় রাজাকার ও

শান্তি কমিটির সদস্য ছিলেন বলে গত বছরের ৪ এপ্রিল ট্রাইবুনাল ওয়ার ক্রাইম ফাক্টস ফাইন্ডিং কমিটির আহবায়ক ডা, এম এ হাসানের দেয়া যুদ্ধাপরাধের তালিকায় (ক্রমিক নং-৭৩) উল্লেখ করা হয়েছে। যা গত ২২ এপ্রিল দৈনিক ডেসটিনি পত্রিকায় প্রকাশিত হয়েছে। এ দিকে যুদ্ধাপরাধের অভিযোগে তার বিরুদ্বে গত ৬ এপ্রিল ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও জোড়বাড়িয়া গ্রামের ওয়াহেদ আলী মণ্ডলের ছেলে মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন বাদী হয়ে ময়মনসিংয়ের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিট্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

 

৫. সৈয়দা সাজেদা চৌধুরী:

আওয়মী লীগের সেকেন্ড ইন কমান্ড সংসদ উপনেতা ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী মুক্তিযুদ্ধ চলাকালে পশ্চিম পাকিস্তানী শাসক গোষ্ঠীর কাছে একজন আস্থাভাজন নেত্রী ছিলেন। ১৯৭০ সালের নির্বাচনে বিজয়ী এবং সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিতদের মধ্যে থেকে ৮৮ জনকে পাকিস্তানের সামরিক সরকার আস্থাভাজন এন এন এ মেম্বার অব ন্যাশনাল এজেন্সী হিসেবে ঘোষণা করে। ১৯৭১ সালে ৭ আগষ্ট পাকিস্তানের তথ্য অধিদপ্তর থেকে প্রকাশিত ওই তালিকায় সৈয়দা সাজেদা চৌধুরীর নাম ছিল ৮৪ নম্বরে। জেনারেল রোয়াদেদ খান ওই দিন ইসলামাবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করেন। পাকিস্তানের পক্ষে সমর্থন জানানো এবং মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ভূমিকা পালন করার সুবাদে তিনি এ খ্যাতি অর্জন করেন বলে জানা গেছে। ১৯৭১ সালে পাকিস্তান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত গেজেটে এ তথ্য উল্লেখ আছে।

৬. সৈয়দ জাফরউল্লাহ:

আওয়ামী লীগের প্রেসেডিয়াম সদস্য সৈয়দ জাফরউল্লাহ মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষ হয়ে কাজ করেছেন। মাসিক “সহজকথা” আয়োজিত যুদ্ধাপরাধের বিচার:বর্তমান প্রেক্ষাপট শীর্ষক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে কাদের সিদ্দিকী বলেন, আওয়ামী লীগের বর্তমান প্রেসিডিয়াম সদস্য সৈয়দ জাফরঊল্লাহ মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে ছিলেন। জাফর উল্লাহ স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানীদের পূর্ণ সমর্থন দেন। “মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ব্যক্তির অবস্থান ” বইয়ে বিস্তারিত উল্লেখ আছে।

 

৭. মুসা বিন শমসের:

গত বছরের ২১ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষোভ প্রকাশ করে ফরিদপুরের নেতাদের কাছে প্রশ্ন করেন, শেখ সেলিম যে তার ছেলেকে ফরিদপুরের রাজাকার মুসা বিন শমসেরর মেয়ে বিয়ে করিয়েছেন তার কথা কেউ বলছেন না কেন? এ খবর ২২ এপ্রিল আমার দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছে। উল্লেখ্য, মুসা বিন শমসের গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের ছেলের বেয়াই। ওয়ার ক্রাইম ফ্যাক্টস ফাইডিং কমিটির আহবায়ক ডা: এম এ হাসান যুদ্ধাপরাধী হিসেবে ৩০৭ জনের নাম উল্লেখ করেছেন। সেখানে ফরিদপুর জেলায় গণহত্যাকারী হিসেবে মুসা বিন শমসের নাম রয়েছে। তিনি নিরীহ বাঙ্গালীদের গণহত্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং মুক্তিযোদ্দ্ধাদের হত্যাসহ নির্মম নির্যাতন করেছেন বলে জানা গেছে।

 

৮. মির্জা গোলাম কাশেম:

জামালপুর–৩ আসনের সংসদ সদস্য, যুবলীগের লীগের সাধারণ সম্পাদক ও সরকার দলীয় হুইপ মির্জা গোলাম আযমের বাবা। ১৯৭১ সালে মির্জা কাশেম জামালপুরের মাদারগঞ্জে শান্তি কমিটির জাদরেল নেতা ছিলেন। তিনি রাজাকার, আল-বদরদের গঠন করে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে লেলিয়ে দেন। তার বিরুদ্ধে নারী ধর্ষণ ও লুটপাটের একাধিক অভিযোগ আছে। যা “জামালপুরের মুক্তিযুদ্ধ ( “১৯৮১ সালের সংস্বকরণ” বইয়ে উল্লেখ আছে। মির্জা কাশেম জামায়াতের সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের একনিষ্ঠ ভক্ত ছিলেন। প্রিয় নেতার নামানুসারে ছেলের নাম রাখেন মির্জা গোলাম আযাম।

 

৯. এইচ এন আশিকুর রহমান:

রংপুর ৫ আসনের সংসদ সদস্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ সম্পাদক এইচ এন আশিকুর রহমান ১৯৭১ সালের ২৬ মার্চ হতে ১৬ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তার সরকারের অধীনে অতিরিক্ত জেলা প্রশাসক পদে টাঙ্গাইলে কর্মরত ছিলেন। এ সময় তিনি পাকিস্তান সরকারকে মুক্তিযুদ্ধ বিরোধী কর্মকাণ্ডে সহযোগিতা করেন। এস এস এম শামছুল আরেফিন রচিত ‘মুক্তিযুদ্বের প্রেক্ষাপট ব্যক্তির অবস্থান’ বইয়ের ৩৫০ পৃষ্টায় পূর্ব

পাকিস্তানে কর্মরত বাঙালি অফিসারদের তালিকায় তার নাম প্রকাশিত হয়েছে। ৯ জানুয়ারি রাজধানীতে এক অনুষ্ঠানে বঙ্গবীর কাদের সিদ্দিকী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে বলেন, রাজাকার আশিকুর রহমান আওয়ামী লীগের কোষাধ্যক্ষ বলে তার বিচার করবেন না তা হয় না। আমরা সব রাজাকারের বিচার চাই। মন্ত্রীসভায় রাজাকার রেখে রাজাকারের বিচার করা যায় না।

১০. মহিউদ্দিন খান আলমগীর:

চাদপুর-১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর ১৯৭১ সালের ২৬শে মার্চ হতে ১৬ ডিসেম্বর পর্যন্ত ময়মনসিংহে অতিরিক্তি জেলা প্রশারক পদে কর্মরত ছিলেন। তিনি পাকিস্তান সরকারের অধীনে চাকরি করে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানকে সহযোগিতা করেছেন। তার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ রয়েছে। এ সময় আরেফিন রচিত “মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ব্যক্তির অবস্থান বইয়ের ৩৫০ পৃষ্ঠার মুক্তিযুদ্ধের সময় পূর্ব পাকিস্তানের কর্মরত বাঙালি অফিসারদের তালিকা সূত্রে এ তথ্য জানা গেছে। তাকে চিহ্নিত রাজাকার হিসেবে আখ্যা দিয়ে গত ৯ ফেব্রুয়ারি তার বিচার দাবি করেন বঙ্গবীর কাদের সিদ্দিকী।

 

১১. মাওলানা নুরুল ইসলাম:

জামালপুরের সাবেক সংসদ সদস্য ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মাওলানা নুরুল ইসলাম ১৯৭১ সালে জামালপুর সরিষা বাড়ী এলাকার রাজাকার কমান্ডার ছিলেন। তার নেতৃত্বে রাজাকাররা ঐ এলাকায় মুক্তিযুদ্ধ বিরোধী সকল কর্মকাণ্ড পরিচালনা করেন। “ দৃশ্যপট এক্ত্তার: একুশ শতকের রাজনীতি ও আওয়ামী লীগ” গ্রন্থের ৪৫ পৃষ্ঠায় এর বিবরণ দেয়া আছে। এ ছাড়া গত ২৮ এগ্রিল দৈনিক আমাদের সময় প্রকাশিত একটি প্রতিবেদনে মাওলানা নুরুল ইসলামকে সরিষাবাড়ি এলাকার রাজাকার কমান্ডার হিসেবে উল্লেখ করা হয়েছে।

 

১২. মজিবর রহামান হাওলাদার:

কুটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মজিবর রহমান হাওলাদার সশস্ত্র রাজাকার ছিলেন। মুক্তিযুদ্ধে বিভিন্ন এলাকায়

বসতবাড়ীতে অগ্নিকাণ্ড ঘটানোসহ নানা অপকর্মের সাথে জড়িত ছিলেন তিনি। গোপালগঞ্জের কোটালীপাড়া ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার মজিবুল হক স্বাক্ষরিত গোপালগঞ্জের যুদ্ধাপরাধীর তালিকায় তার নাম ১ নম্বরে । এ তালিকা প্রকাশ করা হয় ২০০৮ সালের ১ আগষ্ট। দ্বিতীয় বার গত ১ এপ্রিল যে তালিকা প্রকাশ করা হয়েছে সে তালিকায়ও যুদ্বাপরাধী হিসেব তার নাম আছে।

 

১৩. আবদুল বারেক হাওলাদার:

গোপালগঞ্জ কোটালীপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাফেজা বেগমের পিতা আবদুল বারেক হাওলাদার ৭১ এ দালাল ছিলেন। গোপালগঞ্জের কোটলীপাড়া ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার মজিবুল হক স্বাক্ষরিত গোপালগঞ্জের যুদ্বপরাধীর তালিকায় তার নাম ৪১ নম্বরে। এ তালিকা প্রকাশ করা হয় ২০০৮ সালের ১ আগষ্ট । দ্বিতীয় বার গত ১ এপ্রিল যে তালিকা প্রকাশ করা হয়েছে সে তালিকাতেও তার নাম আছে। বারেক হাওলাদার মুক্তিযুদ্ধের সময় নারী নির্যাতনের সাথে জড়িত ছিলেন।

 

১৪. আজিজুল হক:

গোপালগঞ্জ কোটালীপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাফেজা বেগমের ভাই আজিজুল হক কুখ্যাত রাজাকার ছিলেন। গোপালগঞ্জের কোটলীপাড়া ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার মজিবুল হক স্বাক্ষরিত গোপালগঞ্জের যুদ্বপরাধীর তালিকায় তার নাম ৪৯ নম্বরে। এ তালিকা প্রকাশ করা হয় ২০০৮ সালের ১ আগষ্ট। দ্বিতীয় বার গত ১ এপ্রিল যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানেও তার নাম রয়েছে।

 

১৫. মালেক দাড়িয়া:

আওয়ামী লীগ নেতা ও গোপালগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবুল কালাম দাড়িয়ার বাবা মালেক দাড়িয়া কুখ্যাত রাজাকার ছিলেন। তিনি ছিলেন আল বদরের একনিষ্ঠ সহযোগী। গণহত্যায় নেতৃত্ব দেন তিনি। গোপালগঞ্জের কোটালীপাড়া ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার মজিবুল হক স্বক্ষরিত গোপালগঞ্জের যুদ্বাপরাধীর তালিকায় তার নাম ১৪০ নম্বরে। তালিকা প্রকাশ করা হয় ২০০৮ সালের ১ আগষ্ট।

 

১৬. মোহন মিয়া:

গোপালগঞ্জ কোটারিপাড়া উপজেলা শ্রমিকলীগ সভাপতি আমির হোসেনের পিতা মোহন মিয়া মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের দালাল ও রাজাকার

ছিলেন। স্থানীয় মু্ক্তিযোদ্ধাদের বাড়ি লুটপাট করে অগ্নিসংযোগ করেছেন। গোপালগঞ্জের কোটালীপাড়া ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার মজিবুল হক স্বাক্ষরিত গোপালগঞ্জের যুদ্ধাপরাধীদের তালিকায় তার নাম ছিল ১৫৭ নম্বরে।

 

১৭. মুন্সি রজ্জব আলী দাড়িয়া:

উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া দাড়িয়ার বাবা মুন্সি রজ্জব আলী দাড়িয়া রাজাকার ছিলেন। যুদ্বাপরাধীর তালিকায় তার নাম আছে। তিনি পাকিস্তানীদের গুপ্তচর হিসেবে কাজ

করতেন এবং মুক্তিযোদ্ধাদের কর্মকাণ্ডের গোপন খবর পাকবাহিনীকে পৌঁছে দিতেন।

১৮. রেজাউল হাওলাদারঃ

কোটালিপাড়া পৌর মেয়র ও স্থানীয় আওয়ামী লীগ নেতা এইচ এম অহেদুল ইসলামের ভগ্নিপতি রেজাউল হাওলাদের নাম ২০৩ জন রাজাকার, আল বদর, আলশামসসহ গত ১ এপ্রিল প্রকাশিত কোটালিপাড়ার যুদ্বাপরাধীর তালিকায় রয়েছে। তিনি আল বদর সদস্য হিসেব স্থানীয় মু্ক্তিযোদ্ধাদের বিরুদ্ধে নানা কর্মকাণ্ড পরিচালনা করতেন।

 

১৯. বাহাদুর হাজরাঃ

কোটালিপাড়া স্থানীয় আওয়ামী লীগ নেতা ও পৌর মেয়র এইচ এম অহেদুল ইসলামের পিতা বাহাদুর হাজরার নাম গত ১ এপ্রিল প্রকাশিত কোটালিপাড়ার যুদ্ধাপরাধীর তালিকায় রয়েছে। তিনি একজন সক্রিয় রাজাকার ছিলেন। মুক্তিযোদ্ধাদের হত্যাসহ নানা অপকর্মে জড়িত ছিলেন।

 

২০. আ্যাডভোকেট দেলোয়ার হোসেন সরদারঃ

গোপালগঞ্জের এ পি পি ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট দেলোয়ার হোসেন সরদারের নাম গত ১ এপ্রিল প্রকাশিত কোটালিপাড়ার যুদ্বাপরাধীর তালিকায় রয়েছে। তিনি পাকিস্তানীদের দোসর ও আল বদর বাহিনীর সহযোগী ছিলেন। আল বদর বাহিনীর সকল ধরনের কর্মকাণ্ডে অংশ গ্রহণ করতেন তিনি।

 

২১. হাসেম সরদার:

অ্যাডভোকেট দেলোয়ার হোসেন সরদারের পিতা হাসেম সরদারের নাম কোটালীপাড়ার যুদ্ধাপরাধীর তালিকায় রয়েছে। তিনি একজন রাজাকার ছিলেন। ৭১ সালে তার নেতৃত্বে অনেক সাধারণ বাঙালির বাড়ি-ঘরে অগ্নিসংযোগ করা হয়েছিল।

 

২২. আবদুল কাইয়ুম মুন্সি:

জামালপুর বকশিগঞ্জ আওয়ামী লীগ সভাপতি অবুল কালাম আজাদের পিতা আবদুল কাইয়ুম মুন্সীর বিরুদ্বে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানী বাহিনীকে সহয়তা ও মুক্তিযোদ্বাদের হত্যাসহ অগ্নিসংযোগের অভিযোগে গত ৬ এপ্রিল জামালপুর আমলি আদালতে মামলা দায়ের করা হয়েছে। মালিচর নয়াপাড়া গ্রামের সিদ্দিক আলী এ মামলা দায়ের করেন। আবদুল কাউয়ুম মুন্সী পাকিস্তানী বংশোদ্ভুত বলে জানা গেছে। মামলার অভিযোগে বলা হয়েছে, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে আবদুল কাউয়ুম মুন্সী পাক হানাদার বাহিনীকে সহায়তা করার জন্য বকশিগঞ্জে আল বদর বাহিনী গড়ে তুলতে সক্রিয় ভূমিকা পালন করেন। পাক বাহিনীর সাথে থেকে অনেক মুক্তিযোদ্ধাদের হত্যা করেন।

 

২৩. নুরুল ইসলাম-নুরু মিয়া:

শেখ হাসিনার বেয়াই ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের পিতা নুরুল ইসলাম নূরু মিয়া ফরিদপুরের কুখ্যাত রাজাকার ছিলেন। গত ২১ এপ্রিল ফরিদপুর জেলা আওয়ামী লীগ নেতারা প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেন। এ সময় তারা মন্ত্রী ও তার ভাই খন্দকার মোহতেশাম হোসেন বাবরের বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ তুলে ধরে বলেন, তার বাবা নূরু মিয়া মু্ক্তিযুদ্ধের সময় রাজাকর ছিলেন। এর উত্তরে প্রধানমন্ত্রী (শেখ হাসিনা ) বলেন, ফরিদপুরের রাজাকারের তালিকায় ১৪ নম্বরে নুরু মিয়ার নাম থাকলেও তিনি যুদ্বাপরাধী ছিলেন না।

পরের দিন ২২ এপ্রিল আমার দেশ পত্রিকায় এ খবরটি প্রকাশিত হয়। নুরু মিয়ার অপকর্মের বিষয়ে ‘মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ব্যক্তির অবস্থান’ বইয়ে বিস্তারিত বলা আছে। জানা যায়, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জন প্রতিনিধি হয়েও আওয়ামী লীগের ২৭ নেতা মুক্তিযুদ্ধের বিরোধিতা করে পাক হানাদার বাহিনীর সঙ্গে হাত মিলিয়ে ছিলেন। তারা কেউ ছিলেন (এম এন এ) জাতীয় পরিষদ সদস্য, আবার কেউ ছিলেন (এম পি এ) প্রাদেশিক পরিষদের নির্বাচিত সদস্য। মুক্তিযুদ্ধে তারা হানাদার বাহিনীকে সব ধরনের সহযোগিতা করেছেন। দেশের মুক্তিযোদ্বাদের হত্যা, নারী ধর্ষণ, লুটতরাজ এবং বসতবাড়িতে অগ্নিসংযোগ সহ নানা ধনের মানবতা বিরোধী অপরাধের সাথেও তারা যুক্ত ছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। মুজিবনগরের সরকারের মন্ত্রী পরিষদ, যুদ্ধাপরাধের সংক্রান্ত কিছু বই থেকে এসব তথ্য পাওয়া গেছে। এ সব নিয়ে বিভিন্ন সময় গণমাধ্যমে প্রতিবেদনও প্রকাশিত হয়।

(তথ্যসূত্র : একাত্তরের ঘাতক ও দালালরা কে কোথায়, প্রকাশনা মুক্তিযুদ্ধ চেতনা বিকাশ কেন্দ্র, তৃতীয় সংস্করণ ফেব্রুয়ারি ১৯৮৮) থেকে নেয়া –
কেন্দ্রীয় শান্তি কমিটির সদস্যবৃন্দ : 

আন্তর্জাতিক অপরাধ (ট্রাইবুনাল) আইন ১৯৭৩ সালে তাদের বিরুদ্ধে কোন মামলা হয়নি।

১. খাজা খয়েরউদ্দিন : পাকিস্তানে মুসলিম লিগ নেতা

২. একিউএম শফিকুল ইসলাম : অ্যাডভোকেট লাহোর হাইকোর্ট, বাংলাদেশে ব্যবসা আছে

৩. গোলাম আজম : জামাতে ইসলামী

৪. মওলানা সৈয়দ মোহাম্মদ মাসুম : কেন্দ্রীয় মজলিশে সাদারাত সদস্য, বাংলাদেশ ইত্তেহাদুল উম্মাহ

৫. আব্দুল জব্বার খদ্দর : স্বাধীনতার পর স্বাভাবিক মৃত্যু হয়

৬. মাহমুদ আলী : পাকিস্তান কেন্দ্রীয় সরকারের সমাজকল্যাণ বিষয়ক প্রতিমন্ত্রী

৭. এমএকে রফিকুল ইসলাম : তথ্য পাওয়া যায়নি

৮. ইউসুফ আলী চৌধুরি (মোহন মিয়া) : স্বাধীনতা যুদ্ধকালে স্বাভাবিক মৃত্যু হয়

৯. আবুল কাশেম : স্বাধীনতার পর স্বাভাবিক মৃত্যু হয়।

১০.গোলাম সারওয়ার : লন্ডন প্রবাসী।

১১. সৈয়দ আজিজুল হক (নান্না মিয়া) : জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা এবং জাতীয় সংসদ সদস্য।

১২. এ এসএম সোলায়মান : সভাপতি বাংলাদেশ কৃষক শ্রমিক পার্টি

১৩. পীর মোহসেনউদ্দিন (দুদু মিয়া) : সহ-সভাপতি বাংলাদেশ ডেমোক্রেটিক লিগ

১৪.শফিকুর রহমান : চেয়ারম্যান ইসলামিক ডেমোক্রেটিক লিগ

১৫. মেজর (অবঃ) আফসারউদ্দিন : আহবায়ক, বাংলাদেশ গণতন্ত্র বাস্তবায়ন পরিষদ, সভাপতি ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, প্রাক্তন রাষ্ট্রপতি পদপ্রার্থী

১৬. সৈয়দ মোহসেন আলী : শিল্পপতি, প্রাক্তন সভাপতি, শিল্প ও বণিক সংস্থা এবং ঢাকা স্টক এঙ্চেঞ্জ, প্রাক্তন পরিচালক আইএফআইসি ব্যাঙ্ক

১৭. ফজলুল হক চৌঃ : স্বাধীনতার পর কারাগারে অস্বাভাবিক মৃত্যু হয়

১৮. মোঃ সিরাজুদ্দিন : শিল্পপতি, ঢাকা শহর সভাপতি বাংলাদেশ মুসলিম লিগ

১৯.এডভোকেট এ টি সাদি : অবসরপ্রাপ্ত, বাংলাদেশ সুপ্রীম কোর্ট

২০. এডভোকেট আতাউল হক খান: সহসভাপতি বাংলাদেশ মুসলিম লিগ

২১.মকবুলুর রহমান : শিল্পপতি

২২. আলহাজ্ব মোঃ আকিল : ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ নেজামি ইসলামী দল

২৩. মওলানা মিয়া মফিজুল হক : কেন্দ্রীয় মজলিশে সাদারাত সদস্য, বাংলাদেশ ইত্তেহাদুল উম্মাহ

২৪. এডভোকেট আবু সালেক : সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট

২৭. এডভোকেট আবদুন নাঈম : স্বাধীনতার পর স্বাভাবিক মৃত্যু হয়

২৮. মওলানা সিদ্দিক আহমেদ : কেন্দ্রীয় মজলিশে সাদারাত সদস্য, বাংলাদেশ ইত্তেহাদুল উম্মাহ

২৯.তোয়াহা বিন হাবিব : শিল্পপতি, সদস্য, কেন্দ্রীয় মজলিশে সুরা বাংলাদেশ খেলাফত আন্দোলন

৩২. হাকিম ইরতিজায়ুর রহমান : স্বাধীনতার পর স্বাভাবিক মৃত্যু হয়

৩৩. রাজা ত্রিদিব রায় : করাচিতে ব্যবসা করছেন

৩৪. ফয়েজ বক্স : সভাপতি, নিখিল বাংলাদেশ মুসলিম লিগ।

৩৫.ওবায়দুল্লাহ মজুমদার : কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য, বাংলাদেশ খেলাফত আন্দোলন

৩৬. আব্বাস আলী খান : ভারপ্রাপ্ত আমির, জামাতে ইসলামী (গোলাম আজম নাগরিকত্ব পাওয়ার আগ পর্যন্ত)

৩৭.মওলানা ইসহাক : মজলিশে সুরা সদস্য, বাংলাদেশ খেলাফত আন্দোলন

৩৮. অংশু প্রু চৌধুরী : প্রাক্তন মন্ত্রী (বিএনপি)

৩৯. এএম মোশাররফ হোসেন : সেক্রেটারি জেনারেল, ইসলামি ডেমোক্রেটিক লিগ

৪০.মুজিবুর রহমান : বাংলাদেশ-সৌদŠ আরব মৈত্রী সমিতি প্রধান

৪১. ইয়াহিয়া খানের সঙ্গে সাক্ষাতকারী তদানীন্তন পূর্ব পাক প্রতিনিধি দল

৪২.হামিদুল হক চৌধুরী : মালিক অবজারভার গ্রুপ অব পাবলিকেশন্স

৪৩.ডঃ সাজ্জাদ হোসেন : অধ্যাপক,

৪৪.বিচারপতি নুরুল ইসলাম : উপরাষ্ট্রপতি

৪৫. ডঃ কাজি দীন মুহাম্মদ : অধ্যাপক বাংলাবিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

৪৬.শাহ আজিজুর রহমান : প্রাক্তন সভাপতি বিএনপি

৪৭. রাজিয়া ফয়েজ : সহ সভাপতি, বাংলাদেশ মুসলিম লিগ

৪৮. ডঃ ফাতিমা সাদিক : অবসরে।

৭২’ সালে যাদের বিরুদ্ধে অভিযোগ এনে তালিকা করা হয়েছিল ওই তালিকায় তো একজনও জামায়াতের নেতা ছিল না। এর কারণ কি ? তাদের বিরুদ্ধে তৎকালীন সরকার কেন দালালআইনে মামলা করে নাই ?

১৯৭২ সালে তৈরি করা রাজাকারের তালিকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো নেতার নাম ছিল না বলে দাবি করেছে দলটি। স্বাধীনতাবিরোধী রাজাকার, আলবদর, আলশামসের তালিকা তাহলে কেন সেই সময় পরোক্ষ ভাবেও প্রকাশিত হয় নাই ? জামায়াতের নেতাদের বিরুদ্ধে মামলার কোন নতি এখনো প্রমান হয়নি কেন ? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার আগে কেন গণহত্যার বিচারের মামলা হয়নি ?

দালাল আইন ১৯৭২ (Collaborators Act 1972)
১৯৭২ সালের ২৪ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার ‘দালাল আইন (বিশেষ ট্রাইব্যুনাল) অধ্যাদেশ ১৯৭২’ জারি করেন। এই আইনের অধীনে প্রায় ৩৭,০০০ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল। ৩,৭৩৬ জনের বিচার সম্পন্ন হয়ে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছিল।

১৯৭৩ সালের ৩০ নভেম্বর সরকার এক সাধারণ ক্ষমা ঘোষণা করে। তবে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও লুণ্ঠনে যুক্ত ব্যক্তিদের জন্য এই ক্ষমা প্রযোজ্য নয়। হত্যা ও ধর্ষণের দায়ে অভিযুক্ত কয়েক হাজার দালাল কারাগারে বন্দী ছিল।