একটু সংসার টাকে চিনি
(ডাক্তার এইচ এম ফখরুল ইসলাম)
দেহ আত্না মন আর আপনজন ,
মাতাপিতা ছাড়া আর কেহ নয় আপন,
যতক্ষণ আছে দেহে শক্তিবল ,
ততক্ষনই আছে সংসারে স্নেহ আর আদর ,
দুর্দিন আসিলে গা ঢাকা দিয়ে করবে পলায়ন।
কাজকর্ম করিতে না পারিলে অভিযোগ আর,
অকথ্য কথাবার্তার হইবে আগমন ,
ধৈয্য ধরে থাকতে হবে করিওনা অন্যায় আচরণ ,
সুখের দিন আসিলে হাঁটবে সব পিছে পিছে।
বিভিন্ন পদ্বতিতে তোমাকে করিবে পরিচালন ,
অপবাদ দুর্নাম থাকিলেও দেখে করবে ,
না দেখার ছলনা আর কৌশল অবলম্বন ,
টাকা সঞ্চয় করিতে পারিলে চতুর্দিকে।
কাকের মতো ভীড় করে প্রশংসায় করবে কীর্তন ,
অনুনয় বিনয়ে কথাবার্তা বলে ,
কতসুন্দর সুন্দর ভঙ্গিতে কৌশল ,
তোমার সু -অবস্থার সময় বন্ধু বান্দবের নেই কমতি।
অভাব থাকবে না আত্মীয় পরিজন,
কার্য পরিচালনায় ভুল হলেও ,
তেল মালিশ বাতাস দেয়ার অভাব থাকবে না কখনো।
//