• ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

বাংলাদেশে মোট ৭৩টি ইসলামী দল , এরমধ্যে নিবন্ধিত আছে ১১টি

Usbnews.
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০২৪
বাংলাদেশে মোট ৭৩টি ইসলামী দল  , এরমধ্যে নিবন্ধিত আছে ১১টি
নিউজটি শেয়ার করুনঃ

বাংলাদেশে মোট ৭৩টি ইসলামী দল আছে। যারমধ্যে -৩ টি শুধু মাত্র একটি বিভাগে  কার্যক্রম  আছে। সারাদেশে তাদের কোন কার্যক্রম নেই।

বাংলাদেশে নিবন্ধিত এবং অনিবন্ধিত ইসলামি দল সব মিলিয়ে ৭০টিরও বেশি৷ এর মধ্যে নিবন্ধিত আছে ১১টি ইসলামপন্থি৷ নতুন করে দুইটি দল নিবন্ধন পাওয়ার পর এখন বাংলাদেশে মোট নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৪৪টি৷

নিবন্ধিত ইসলামি দলগুলো হলো: বাংলাদেশ তরীকত ফেডারেশন , ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, জাকের পার্টি, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, ইসলামী আন্দোলন, ইসলামিক ফ্রন্ট, খেলাফত আন্দোলন ও বাংলাদেশ সুপ্রিম পার্টি৷ এর মধ্যে সুপ্রিম পার্টি সদ্য নিবন্ধন পাওয়া৷ এর বাইরে বড় ইসলামি দলের মধ্যে জামায়াতে ইসলামীর এখন নিবন্ধন নেই৷

৬৬ টি দল ছিলো আওয়ামী পন্থী জোট বা মিত্র ।
৭টি দল বিএনপি জোটের সাথে যুক্ত ছিলো ।

যেসব ইসলামপন্থী দলগুলো আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট বা তাদের মিত্র হিসেবে দেখা যায় ।
এদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি দল হলো—
বাংলাদেশ তরীকত ফেডারেশন (নিবন্ধিত)
ইসলামী আন্দোলন বাংলাদেশ (নিবন্ধিত )
ইসলামী ঐক্যজোট (নিবন্ধিত)
জাকের পার্টি (নিবন্ধিত)
বাংলাদেশ খেলাফত আন্দোলন (নিবন্ধিত)
বাংলাদেশ মুসলিম লীগ (নিবন্ধিত)
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (নিবন্ধিত)
বাংলাদেশ খেলাফত মজলিস এর একটি অংশ (নিবন্ধিত)

এছাড়া আরও ২৫টির ও বেশি অনিবন্ধিত ইসলামিক দল সরাসরি বা পরোক্ষভাবে আওয়ামী লীগের মিত্র ছিলো ।

এর মধ্যে রয়েছে :-
মাওলানা মিছবাহুর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন জোটে ১৫টি দল।

মাওলানা জাফরুল্লাহর নেতৃত্বাধীন জোটে ৮টি দল
মাওলানা ফরিদউদ্দিন মাসউদের নেতৃত্বাধীন জমিয়তুল উলামা
মাওলানা রুহুল আমিনের নেতৃত্বাধীন খাদেমুল ইসলাম

বিএনপির জোটের সাথে যুক্ত ছিলো মোট ৭টি দল
জামায়াতে ইসলামী (নিবন্ধিত)
জমিয়তে উলামায়ে ইসলাম (নিবন্ধিত)
খেলাফত মজলিস (নিবন্ধিত)
বাংলাদেশ ইসলামিক পার্টি (অনিবন্ধিত)
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ (অনিবন্ধিত)
বাংলাদেশ খেলাফত আন্দোলনের একটি অংশ (অনিবন্ধিত)
এছাড়া আরও ১টি ছোট দল ছিলে বিএনপির জোটে।

আওয়ামীলীগের আমলে ২০২৩ সালের জাতীয় নির্বাচনে যারা অংশগ্রহণ করেছিল –

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইসলামি দলগুলোর অবস্থান স্পষ্ট হতে শুরু করে৷ নিবন্ধিত ইসলামি দলগুলোর মধ্যে কওমি মাদ্রাসা ভিত্তিক চারটি দল নির্বাচনে যাবে না বলে জানা গেছে৷ সেই দলগুলো হলো: ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম ও খেলাফত মজলিস৷ আর নিবন্ধন না থাকলেও বাংলাদেশের সবচেয়ে বড় এবং প্রভাবশালী ইসলামি দল জামায়াতে ইসলামীও নির্বাচনে যাচ্ছে না৷ তারা বিএনপির সঙ্গে যুগপৎ সরকারবিরোধী আন্দোলনে আছে৷ ইসলামী আন্দোলন বাংলাদেশ ২০১৮ সালের নির্বাচনে ২৯৯টি আসনে প্রার্থী দিয়েছিলো৷

২০২৩ সালের ২৫ নভেম্বর জার্মান সংবাদ মাধ্যম ( ডিব্লিউ ) নিবন্ধিত ইসলামি দলের ৭টি নির্বাচনে, ৪টি বাইরে শিরোনামে লিখেছে -বাংলাদেশে নিবন্ধিত ইসলামি দল ছাড়াও আরো ৫০টির মতো ইসলামপন্থি দল সক্রিয় রয়েছে৷  

বাংলাদেশে নিবন্ধিত ইসলামি দল ছাড়াও আরোবাংলাদেশে নিবন্ধিত ইসলামি দল ছাড়াও আরো ৫০টির মতো ইসলামপন্থি দল সক্রিয় রয়েছে৷ তারাও আসলে বড় ইসলামি দল বা জোটের ব্যানারে থাকছে৷ ২০১৮ সালের বিভিন্ন জোটের হিসাব বলছে জাতীয় পার্টির সঙ্গে মোট ৩২টি ইসলামি দল নানাভাবে সম্পৃক্ত আছে৷ আওয়ামী লীগের সঙ্গে ২৯টি এবং বিএনপির সঙ্গে আছে পাঁচটি৷ তারাও ভোটের সময় সক্রিয় হয়, ভূমিকা পালন করে৷

২০২৩ সালের ২৫ নভেম্বর জার্মান সংবাদ মাধ্যম ( ডিব্লিউ ) লিখেছে –  নিবন্ধিত ইসলামি দলগুলোর মধ্যে কওমি মাদ্রাসা ভিত্তিক চারটি দল নির্বাচনে যাবে না বলে জানা গেছে৷ সেই দলগুলো হলো: ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম ও খেলাফত মজলিস৷ আর নিবন্ধন না থাকলেও বাংলাদেশের সবচেয়ে বড় এবং প্রভাবশালী ইসলামি দল জামায়াতে ইসলামীও নির্বাচনে যাচ্ছে না৷ তারা বিএনপির সঙ্গে যুগপৎ সরকারবিরোধী আন্দোলনে আছে৷ ইসলামী আন্দোলন বাংলাদেশ ২০১৮ সালের নির্বাচনে ২৯৯টি আসনে প্রার্থী দিয়েছিলো৷ স্থানীয় সরকার নির্বাচনেও তারা ভালো ভোট পেয়ে দৃষ্টি কাড়ে৷

May be an image of text

 

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫ : প্রায় ৩৫ বছর পর একসঙ্গে যারা বৈঠকে

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, প্রায় ৩৫ বছর পর পাঁচটি গুরুত্বপূর্ণ ইসলামি দল আগামী জাতীয় নির্বাচন প্রশ্নে একসঙ্গে বসল। এর আগে ১৯৯০ সালে স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনের পর ‘ইসলামী ঐক্যজোট’ নামে ইসলামি দলগুলোর একটি জোট হয়। সেখানে শায়খুল হাদিস আল্লামা আজিজুল হকের খেলাফত মজলিস, চরমোনাইয়ের পীর ফজলুল করীমের ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, নেজামে ইসলাম পার্টিসহ আরও কয়েকটি দল ছিল। প্রথমে এই জোট থেকে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এবং অনেক পরে শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক বেরিয়ে যান। পরে শায়খুল হাদিস বাংলাদেশ খেলাফত মজলিস নামে দল প্রতিষ্ঠা করেন। এর পর তাঁরই শিষ্য মুফতি ফজলুল হক আমিনী ‘বাংলাদেশ ইসলামী ঐক্যজোট’ নামে রাজনৈতিক দলের নিবন্ধন নেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, প্রায় ৩৫ বছর পর পাঁচটি গুরুত্বপূর্ণ ইসলামি দল আগামী জাতীয় নির্বাচন প্রশ্নে একসঙ্গে বসল। এর আগে ১৯৯০ সালে স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনের পর ‘ইসলামী ঐক্যজোট’ নামে ইসলামি দলগুলোর একটি জোট হয়।

 

বেশিরভাগ  ইসলামী ঐক্যজোটের  নেতারা জামানত হারিয়েছেন ( প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৪) 

এবার জাতীয় সংসদ নির্বাচনে ৭টি ইসলামী দল অংশ নিয়েছিল। ৭টি দলের মোট প্রার্থী ছিল ২৭৬ জন।
অংশগ্রহণকারী ইসলামী দলগুলো হচ্ছে— ইসলামী ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, জাকের পার্টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ তরিকত ফেডারেশন ও বাংলাদেশ সুপ্রিম পার্টি।
এর মধ্যে ইসলামী ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী ছিল ৩৯ জন, ইসলামী ঐক্যজোটের ৪২ জন, জাকের পার্টির ২১ জন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ৩৭ জন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের ১১ জন, বাংলাদেশ তরিকত ফেডারেশনের ৩৮ জন ও বাংলাদেশ সুপ্রিম পার্টির ৭৯ জন।
এছাড়া বিভিন্ন দল ও স্বতন্ত্রভাবে কয়েকজন আলেম এবার সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে শুধু সিলেট-৫ (জকিগঞ্জ ও কানাইঘাট) আসনে নৌকাকে হারিয়ে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী আঞ্জুমানে আল ইসলাহ’র সভাপতি ও ফুলতলীর পির মাওলানা মোহাম্মদ হুছাম উদ্দিন চৌধুরী।
চট্টগ্রাম জেলাতেই তরিকতপন্থি চারটি ইসলামিক দলের চেয়ারম্যান-মহাসচিব প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারিয়েছেন। নির্বাচনে নতুন নিবন্ধিত বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) বাদেও তরিকত ফেডারেশন বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান-মহাসচিবরা নির্বাচনে অংশ নিয়ে জামানত হারিয়েছেন।
বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আলহাসানী আল মাইজভাণ্ডারী এবং বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী চট্টগ্রাম-২ (ফটিকছড়ি আসনে), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা এম এ মতিন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে, দলটির মহাসচিব অধ্যক্ষ স উ ম আবদুস সামাদ চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে, এবং ইসলামিফ ফ্রন্ট বাংলাদেশ’র মহাসচিব আবুল বাশার মুহাম্মদ জয়নুল আবেদীন জুবাইর চট্টগ্রাম-১০ (খুলশী-পাহাড়তলী-হালিশহর) ও চট্টগ্রাম-১১ (বন্দর-ডবলমুরিং) আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
তবে নির্বাচনের দুই দিন আগে সংবাদ সম্মেলন করে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী। যেহেতু তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ে প্রার্থিতা প্রত্যাহার না করায় ব্যালটে তার প্রতীক রয়ে যায়, সে কারণে কিছু ভোটও পান তিনি।
রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ঘোষিত ফলাফল পর্যালোচনা করে দেখা যায়, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে মোট ভোটার ৪ লাখ ৫৬ হাজার ৪৮৭ জন। আসনটিতে নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনি নৌকা প্রতীকে এক লাখ ৬৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা হোসাইন মো. আবু তৈয়ব তরমুজ প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ৫৬৬ ভোট। এ আসনে ৩২ দশমিক ৭৪ শতাংশ ভোট পড়েছে।
এর মধ্যে শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ একতারা প্রতীকে পান তিন হাজার ১৫১ ভোট। পাশাপাশি তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী ফুলের মালা প্রতীকে পান ২৩১ ভোট। ওই আসনে ভোট পড়েছে এক লাখ ৪৯ হাজার ৪৬৫টি।
চট্টগ্রাম-১০ (খুলশী-পাহাড়তলী-হালিশহর) আসনে মোট ভোটার চার লাখ ৮৫ হাজার ৮০১ জন। এখানে আওয়ামী লীগের নৌকা প্রতীকে নগর যুবলীগের সাবেক আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু ৫৯ হাজার ২৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
আসনটিতে ২১ দশমিক ৬৪ শতাংশ ভোট পড়েছে। এ আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র প্রার্থী দলটির মহাসচিব আবুল বাশার মুহাম্মদ জয়নুল আবেদীন জুবাইর চেয়ার প্রতীকে পেয়েছেন মাত্র ৫৬৫ ভোট। এ আসনে ভোট পড়েছে এক লাখ পাঁচ হাজার ১৩৪টি।
চট্টগ্রাম-১১ (পতেঙ্গা-বন্দর) আসনেও প্রতিদ্বন্দ্বিতা করে তিনি দুই হাজার ১৫১ ভোট পেয়েছেন।
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান এম এ মতিন মোমবাতি প্রতীকে আট হাজার ২৯৮ ভোট পেয়েছেন। হিসাব অনুযায়ী জামানত ফিরে পেতে এ আসনে তাকে ২১ হাজারের মতো ভোট পেতে হতো।
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট’র মহাসচিব সেহাব উদ্দিন মুহাম্মদ আবদুস সামাদ মোমবাতি প্রতীকে পেয়েছেন পাঁচ হাজার ২৩১ ভোট। জামানত ফেরত পেতে বিজিত প্রার্থীকে কমপক্ষে ১৪ হাজার ৬৫৮ ভোট পেতে হবে।
কওমি মাদ্রাসাভিত্তিক দুটি দল বাংলাদেশ খেলাফত আন্দোলন ও ইসলামী ঐক্যজোট নির্বাচনে অংশ নিয়েছিল।
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ৪৭৩ ভোট পেয়েছেন।
কুমিল্লা-২ আসনে পেয়েছেন ২২২ ভোট।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন  ৯৯৪ ভোট পেয়েছেন।
কুমিল্লা-২ আসনে ৯৪৪ ভোট পেয়েছেন।
ময়মনসিংহ-২ আসনে পেয়েছেন ১ হাজার ৭৫৩ ভোট।
মৌলভীবাজার-৪ আসনে পাঁচ হাজার ৬৮ ভোট।
নেত্রকোনা-২ আসনে  ৫ হাজার ২৮৪ ভোট।
গাজীপুর-১ আসনে  ১ হাজার ৪৯৩ ভোট।
কক্সবাজার-৪  আসনে ১০১১ ভোট।
মৌলভীবাজার-২ আসনে  ৩৬৬ ভোট।
সুনামগঞ্জ-৩ আসনে  ৪ হাজার ৯৫টি ভোট।
ইসলামী দলগুলোর প্রার্থীরা কে পেলেন কত ভোট
খেলাফত আন্দোলনের আমির মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী মুন্সীগঞ্জ-১ আসন থেকে বটগাছ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে পেয়েছেন ২ হাজার ৬৩৫ ভোট। দলটির কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ৪৭৩ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক মাওলানা সুলতান মহিউদ্দিন কুমিল্লা-২ আসনে পেয়েছেন ২২২ ভোট।
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবুল হাসনাত আমিনী ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে মিনার প্রতীকে ৯৯৪ ভোট পেয়েছেন। যুগ্ম মহাসচিব আলতাফ হোসাইন কুমিল্লা-২ আসনে ৯৪৪ ভোট পেয়েছেন। আরেক যুগ্ম মহাসচিব মুহাম্মদ তৈয়্যেব হোসাইন ময়মনসিংহ-২ আসনে পেয়েছেন ১ হাজার ৭৫৩ ভোট।
দলটির অন্যান্য প্রার্থীদের মধ্যে- মৌলভীবাজার-৪ আসনে আনোয়ার হোসেন পেয়েছেন পাঁচ হাজার ৬৮, নেত্রকোনা-২ আসনে মো. ইলিয়াস ৫ হাজার ২৮৪, গাজীপুর-১ আসনে ফজলুর রহমান পেয়েছেন ১ হাজার ৪৯৩, কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে ওসমান গণি চৌধুরী ১০১১ ভোট, মৌলভীবাজার-২ আসনে আসলাম হোসাইন রহমানী পেয়েছেন ৩৬৬ ভোট।
ইসলামিক দলগুলোর বাইরে বিভিন্ন দল ও স্বতন্ত্রভাবে কয়েকজন আলেম এবার সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন। এদের মধ্যে শুধু সিলেট-৫ (জকিগঞ্জ ও কানাইঘাট) আসনে নৌকাকে হারিয়ে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী আঞ্জুমানে আল ইসলাহ’র সভাপতি ও ফুলতলীর পির মাওলানা মোহাম্মদ হুছাম উদ্দিন চৌধুরী।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের প্রার্থী মাসুক উদ্দিন আহমদ। হুছাম উদ্দিন চৌধুরী পেয়েছেন ৪৭ হাজার ১৫৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাসুক উদ্দিন আহমদ পেয়েছেন ৩২ হাজার ৯৭৩ ভোট।
গত ৫ ডিসেম্বর হুছাম উদ্দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ বৈঠকের পর থেকেই তার অনুসারীরা বিষয়টিকে ‘শুভ ইঙ্গিত’ বলে প্রচার শুরু করেন। স্থানীয় আওয়ামী লীগ দলের উচ্চপর্যায়ের নির্দেশে নিজ দলের প্রার্থীকে রেখে হুছাম উদ্দিনের পক্ষে প্রচার-প্রচারণায় নামেন।
স্থানীয় আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে, নৌকার প্রার্থী থাকা সত্ত্বেও হুছাম উদ্দিনকে জিতিয়ে আনতে সরকারের ঘনিষ্ঠ মহলের তৎপরতা ছিল। এমনকি তার পক্ষে প্রচার-প্রচারণায় স্থানীয় আওয়ামী লীগের নেতারাও নামেন।
অন্যদিকে সুনামগঞ্জ-৩ আসনে সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী ভোট পেয়েছেন ৪ হাজার ৯৫টি। তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি ছিলেন। গত ২৩ নভেম্বর নির্বাচন বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়। পরে তৃণমূল বিএনপির হয়ে লড়েন তিনি।
বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষক সমিতির মহাসচিব মাওলানা আতাউর রহমান আতিকী বাংলাদেশ কংগ্রেস থেকে বাগেরহাট-১ আসনে শেখ হেলালের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করে ডাব প্রতীকে ১১৭৫ ভোট পেয়েছেন।
কুষ্টিয়া-২ আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে মাওলানা শহীদুল ইসলাম ফারুকী পেয়েছেন ১ হাজার ২০৩ ভোট।