• ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

সাফ চ্যাম্পিয়নশিপ শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান

Usbnews.
প্রকাশিত নভেম্বর ১২, ২০২৬
সাফ চ্যাম্পিয়নশিপ শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
নিউজটি শেয়ার করুনঃ

শ্রীলঙ্কাকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ ‘এ’-এর সেরা দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। বুধবার (১১ নভেম্বর) রাতে ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ পর্বের শেষ ম্যাচে দুর্দান্ত ফুটবল উপহার দেন হামজা চৌধুরীরা। ম্যাচে গোল করেছেন শামিত শোমে, হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ ও রাকিব হোসেন। এই জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে স্বাগতিকরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। নিজেদের মাঠে দর্শকদের সমর্থনকে কাজে লাগিয়ে শ্রীলঙ্কার রক্ষণভাগে একের পর এক আক্রমণ চালায় হামজার দল। শুরুতেই ফ্রি-কিক থেকে গোলের সুযোগ তৈরি করেছিলেন অধিনায়ক হামজা। তবে তার নেওয়া শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

 

গোলরক্ষক সুজন পেরেরা। বলটি ডিফেন্ডারের গায়ে লেগে বক্সের মধ্যে চলে এলে দ্রুত প্রতিক্রিয়া দেখান শামিত শোমে। প্রথম প্রচেষ্টায় তার শট আটকে গেলেও ফিরতি বলে দ্বিতীয়বার জালে পাঠাতে ভুল করেননি এই মিডফিল্ডার। তাতে ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

প্রথম গোলের পরও আক্রমণের ধার কমায়নি স্বাগতিকরা। একাধিকবার গোলের সুযোগ তৈরি করেন হামজা ও তার সতীর্থরা। ২৫ মিনিটের দিকে দুর্দান্ত একটি ব্যাকহিল শটে ব্যবধান বাড়ানোর চেষ্টা করেছিলেন হামজা। তবে তার শট লক্ষ্যে থাকেনি।

প্রথমার্ধের শেষ দিকে আবারও উল্লাসে মাতে জাতীয় স্টেডিয়ামের দর্শকরা। ৪৪ মিনিটে ব্যক্তিগত নৈপুণ্যে শ্রীলঙ্কার রক্ষণভাগ ভেঙে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক হামজা চৌধুরী। মোহাম্মদ ইব্রাহিমের কাছ থেকে বল পেয়ে প্রতিপক্ষের রক্ষণে ঢুকে পড়েন তিনি। এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের বাইরে থেকে জোরালো শট নেন হামজা। বলটি গোলরক্ষক সুজন পেরেরার গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে প্রবেশ করে। ফলে ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

 

নৈপুণ্য দেখান ফারহান আলী ওয়াহিদ। বক্সের বাইরে থেকে বল পেয়ে একে একে তিনজন শ্রীলঙ্কান ডিফেন্ডারকে কাটিয়ে পেনাল্টি এলাকার ভেতরে প্রবেশ করেন তিনি। এরপর নিখুঁত ফিনিশিংয়ে বল জালে পাঠিয়ে ব্যবধান ৩-০ করেন এই তরুণ ফুটবলার। তার আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম গোলটিও আসে এই ম্যাচে।

তিন গোলের ব্যবধানে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল শ্রীলঙ্কা। তবে বাংলাদেশের রক্ষণভাগের দৃঢ়তায় তেমন কোনো কার্যকর সুযোগ তৈরি করতে পারেনি তারা। বরং ম্যাচের শেষ দিকে আরও একবার প্রতিপক্ষের জালে বল পাঠায় বাংলাদেশ।

৮৭ মিনিটে দ্রুতগতির আক্রমণে বল নিয়ে এগিয়ে যান রাকিব হোসেন। শ্রীলঙ্কার এক ডিফেন্ডারকে পেছনে ফেলে গোলরক্ষক সুজন পেরেরার মুখোমুখি হন তিনি। এরপর গোলরক্ষকের মাথার ওপর দিয়ে দারুণ এক চিপ শটে বল জালে পাঠিয়ে বাংলাদেশের ৪-০ গোলের জয় নিশ্চিত করেন রাকিব।

এই জয়ের মধ্য দিয়ে গ্রুপ পর্বে নিজেদের শতভাগ সাফল্য ধরে রাখল বাংলাদেশ। এর আগে ভুটানকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছিল স্বাগতিকরা। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’-এর শীর্ষস্থান দখল করেছে হামজার দল। দুই ম্যাচে পাঁচ গোল করার পাশাপাশি কোনো গোল হজম করেনি বাংলাদেশ। অন্যদিকে শ্রীলঙ্কাকে হারানোর ফলে গ্রুপের দ্বিতীয় স্থান নিশ্চিত হয়েছে ভুটানের।

সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে পাকিস্তান। আগামী ১৪ নভেম্বর রাত ৮টা ৩০ মিনিটে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে দুই দল। একই দিন বিকেল ৩টায় প্রথম সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে ভুটান।

নিজেদের মাঠে দারুণ এই জয়ের পর এখন বাংলাদেশের সামনে ফাইনালে ওঠার চ্যালেঞ্জ। শ্রীলঙ্কার বিপক্ষে পাওয়া আত্মবিশ্বাস ও আক্রমণাত্মক ফুটবলের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে পাকিস্তানের বিপক্ষেও ভালো কিছু করার প্রত্যাশা থাকবে সমর্থকদের।