• ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

৯৬ কোটি টাকায় জন্মনিয়ন্ত্রণের খাবার বড়ি কিনবে সরকার

Usbnews.
প্রকাশিত নভেম্বর ১২, ২০২৬
৯৬ কোটি টাকায় জন্মনিয়ন্ত্রণের খাবার বড়ি কিনবে সরকার
নিউজটি শেয়ার করুনঃ

পরিবার পরিকল্পনা কার্যক্রমের আওতায় ১ কোটি ৯৩ লাখ ৭৫ হাজার সাইকেল খাবার বড়ি (তৃতীয় প্রজন্ম) কিনবে সরকার। এতে ব্যয় হবে ৯৬ কোটি ৫৪ লাখ ৫৬ হাজার ২৫০ টাকা। এসব খাবার বড়ি সরবরাহ করবে দেশীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পক্ষ থেকে প্রস্তাবটি সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে উপস্থাপন করা হয়।

প্রস্তাব অনুযায়ী, ‘সমাপ্ত চতুর্থ সেক্টর কর্মসূচির অত্যাবশ্যকীয় পরিবার পরিকল্পনা, মা, শিশু ও প্রজনন স্বাস্থ্যসেবা অসমাপ্ত কার্যাবলী বাস্তবায়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় এসব খাবার বড়ি কেনা হবে।

এ জন্য ২০২৫-২৬ অর্থবছরের প্যাকেজ নম্বর ২০২৫-২৬/জিডি-৪এ এবং টেন্ডার আইডি ১৩২০৩৯৯-এর মাধ্যমে ক্রয়প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এতে সুপারিশকৃত দরদাতা হিসেবে রয়েছে পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি। ঢাকার পান্থপথের শুক্রাবাদ পশ্চিম পান্থকুঞ্জুতে প্রতিষ্ঠানটির কার্যালয়।

বৈঠকে উপস্থাপিত প্রস্তাবটি পর্যালোচনা করে কমিটি ক্রয়ের অনুমোদনের জন্য সুপারিশ করেছে।