• ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি ভাঙচুর ও জমি দখলের অভিযোগে মামলা , অগ্নিকাণ্ডের ঘটনার রহস্য উদঘাটনে গঠিত চার সদস্যের তদন্ত কমিটি

Usbnews.
প্রকাশিত নভেম্বর ১৫, ২০২৬
এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি ভাঙচুর ও জমি দখলের অভিযোগে মামলা , অগ্নিকাণ্ডের ঘটনার রহস্য উদঘাটনে গঠিত চার সদস্যের তদন্ত কমিটি
নিউজটি শেয়ার করুনঃ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনার রহস্য এখনো কাটেনি। এরমধ্যেই শনিবার (১৪ নভেম্বর) দ্বিতীয় দিনের মতো তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে গঠিত চার সদস্যের তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে তিন দিনের সময় বেঁধে দেওয়া হয়েছিল। সেই হিসেবে আগামীকাল রোববার (১৫ নভেম্বর) শেষ দিন। তদন্ত কমিটির সদস্যদের বক্তব্য অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যেই আগামীকাল চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

প্রতিবেদনে আগুনের উৎস, বৈদ্যুতিক শর্টসার্কিটের সম্ভাবনা এবং পরিকল্পিত হামলার অভিযোগের বিষয়ে কী উঠে আসে, তা নিয়ে অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।

নুসরাত: হামলার পেছনে কাদের হাত থাকতে পারে

ঘটনার সংক্ষিপ্ত বিবরণ:

• ঘটনার সময়: গত বুধবার (১১ নভেম্বর) গভীর রাতে (রাত সোয়া ১২টার দিকে) কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ডাংমড়কা এলাকার বাগোয়ান গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
• ক্ষয়ক্ষতি: ১০টি কক্ষের মধ্যে ৭টি কক্ষ ও আসবাবপত্র পুড়ে গেছে এবং দুটি ছাগল মারা গেছে।
• অভিযোগ: এমপি নুসরাত তাবাসসুম দাবি করেছেন যে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে পরিকল্পিতভাবে তাদের বাড়িতে আগুন দিয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতির তদন্তে শর্টসার্কিটের কোনো প্রমাণ পাওয়া যায়নি।
• মামলা: এ ঘটনায় পরিবারকে হত্যাচেষ্টার অভিযোগে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৮ জন নেতার নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ২৫-৩০ জনের বিরুদ্ধে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
• তদন্ত কমিটি: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত ৪ সদস্যের তদন্ত দল শুক্রবার ও শনিবার ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।

নুসরাত তাবাসসুম জ্যোতির পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ড, তিন দিনের মধ্যে প্রতিবেদন  দিতে তদন্ত কমিটি - DesheBideshe

অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে প্রাথমিক তদন্তের ওপর ভিত্তি করে বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ একটি বক্তব্য দেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, বাড়ির পুরোনো বৈদ্যুতিক সংযোগ থেকে শর্টসার্কিটের মাধ্যমে আগুন লাগার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘটনাস্থলে পেট্রোল বোমা ব্যবহারের প্রাথমিক কোনো আলামত পাওয়া যায়নি বলেও উল্লেখ করেন তিনি।

তবে স্বরাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্য প্রত্যাখ্যান করেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। গত শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে তারা বলেন, তদন্ত শেষ হওয়ার আগেই আগুনের কারণ সম্পর্কে এমন মন্তব্য তদন্ত কার্যক্রমকে প্রভাবিত করতে পারে।

পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের প্রাথমিক পর্যবেক্ষণেও জানা গেছে, শর্টসার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা নেই। কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির দৌলতপুর কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মনোয়ারুল ইসলাম কালবেলাকে বলেন, পরিদর্শনে শর্টসার্কিট থেকে আগুন লাগার কোনো আলামত পাওয়া যায়নি। আমাদের স্থাপিত মিটারের অবস্থান ছিল একদিকে, অথচ আগুন লেগেছে তার বিপরীত পাশে। তাই প্রাথমিক পর্যবেক্ষণে শর্টসার্কিট থেকে আগুন লাগার কোনো সম্ভাবনা দেখছি না।

পল্লী বিদ্যুৎ সমিতির প্রাগপুর সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম-ওঅ্যান্ডএম) তোজাম্মেল হক জানান, অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল পরিদর্শন করে বিদ্যুৎ সরবরাহের মিটার, ট্রান্সফরমারের ফিউজ, সংযোগ লাইন ও মেইন সুইচ অক্ষত পাওয়া গেছে।

তার দাবি, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুন লাগলে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ফিউজ ক্ষতিগ্রস্ত হওয়ার কথা। কিন্তু এসব আলামত অক্ষত থাকায় তাদের প্রাথমিক পর্যবেক্ষণে শর্টসার্কিটের কোনো ঘটনা ঘটেনি বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে গত বৃহস্পতিবার রাতে দৌলতপুর থানায় মামলা করেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। মামলায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের আট নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। তবে এখন পর্যন্ত মামলার কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান কালবেলাকে জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আসামিদের গ্রেপ্তারে পুলিশ জোরালো অভিযান চালাচ্ছে।

তিনি আরও জানান, বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি নজরদারি বাড়ানো হয়েছে। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই বলেও জানান তিনি।

তদন্ত কমিটির সদস্য ও ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার শফিকুল ইসলাম কালবেলাকে বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। নির্ধারিত তিন দিনের মধ্যে শনিবার ছিল তদন্তের দ্বিতীয় দিন। এদিনও কমিটির সদস্যরা সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা সার্কিট হাউসে বৈঠক করছেন। আগামীকাল ১৫ নভেম্বর তদন্তের চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে।

তদন্তের স্বার্থে এর বাইরে আপাতত আর কিছু বলা সম্ভব নয় বলে জানান তিনি।

তদন্ত কমিটির আরেক সদস্য ও কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন কালবেলাকে জানান, দ্বিতীয় দিনের মতো তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগামীকাল ১৫ নভেম্বর তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। কমিটি সমন্বিতভাবে প্রতিবেদন পেশ করবে।

আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে নুসরাতের মামলা

নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন | গ্রামের কাগজ

 

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে দৌলতপুর থানায় এ মামলা করেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম।

বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে প্রথম আলোকে ওই মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) ফয়সাল মাহমুদ।

 

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার পর সংসদ সদস্য নুসরাত তাবাসসুম নিজে দৌলতপুর থানায় গিয়ে মামলার এজাহার জমা দেন। মামলায় কুষ্টিয়া জেলা ও দৌলতপুর উপজেলার নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের ৮ জন নেতাসহ অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

 

 

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিমের বিরুদ্ধে বাড়ি ভাঙচুর, মারধর, মালামাল লুট ও জমি দখলের অভিযোগে মামলা হয়েছে।

কুষ্টিয়ার দৌলতপুর থানায় শনিবার এ মামলা করেন উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান টেনশন মোড় এলাকার বাসিন্দা ইদ্রিস আলী (৬৭)। মামলায় আবদুল হালিমকে একমাত্র এজাহারভুক্ত আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে আবদুল হালিমের দুই ভাইয়ের কাছ থেকে সোয়া চার কাঠা জমি কেনেন ইদ্রিস আলী। জমির দখল বুঝে নিয়ে সেখানে বাড়ি নির্মাণ করে পরিবারসহ বসবাস শুরু করেন তিনি। পরে ওই জমি দখলের চেষ্টা করেন আবদুল হালিম। এর জের ধরে গত বছরের ১৩ সেপ্টেম্বর সকালে দেশীয় অস্ত্র নিয়ে আবদুল হালিম ও তার সহযোগীরা ইদ্রিস আলীর বাড়িতে হামলা চালান বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম ও তার বাবা আবদুল হালিম। ছবি: সংগৃহীত

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম ও তার বাবা আবদুল হালিম। ছবি: সংগৃহীত

এজাহারে আরও বলা হয়, হামলাকারীরা ইদ্রিস আলীর বসতঘরের বেড়া, দরজা-জানালা, টিনের চাল ও আসবাব ভাঙচুর করেন। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়। বাধা দিতে গেলে ইদ্রিস আলী ও তার স্ত্রী মিনা খাতুনকে লাঠি দিয়ে মারধর করা হয়। এ ছাড়া ঘর থেকে তিনটি খাট ও ১০ বান্ডেল টিনসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল লুট করে নেওয়া হয়।

ইদ্রিস আলী এজাহারে উল্লেখ করেন, ঘটনার পর এলাকাবাসীর কাছে বিচার চাইলে উল্টো গত বছরের ১৬ সেপ্টেম্বর তার বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা করেন আবদুল হালিম। ওই মামলায় তাকে কারাগারেও যেতে হয়। জামিনে মুক্তির পর তিনি জানতে পারেন, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের প্রভাব খাটিয়ে আবদুল হালিম জমিটি দখল করে নিয়েছেন। এ নিয়ে বাড়াবাড়ি করলে অস্ত্র মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। এ কারণে সপরিবারে এলাকা ছেড়ে শ্বশুরবাড়িতে আশ্রয় নেন।

এজাহারে আরও বলা হয়, গত ১২ নভেম্বর আবদুল হালিমের বাড়িতে আগুনের ঘটনা ঘটে। ওই ঘটনায় করা মামলায় ইদ্রিস আলী ও তার পরিবারের সদস্যদের জড়ানোর চেষ্টা চলছে বলে তিনি জানতে পারেন। নিরাপত্তাহীনতা ও ভয়ের কারণে এত দিন মামলা করতে পারেননি বলে এজাহারে উল্লেখ করেছেন তিনি।

বাদী ইদ্রিস আলী বলেন, ‘আবদুল হালিমের ভাইদের কাছ থেকে আমি জমি কিনেছিলাম। কেনা জমিটি হালিমের বাড়ির নিচের দিকে বাঁশঝাড় এলাকায়। মূলত সেই ঘটনার জন্যই থানায় মামলা করেছি।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আবদুল হালিম বলেন, ‘মামলার বিষয়টি আমার জানা নেই। ইদ্রিস আলী এলাকায় থাকেন না। এলাকায় তাঁর অনেকের সঙ্গেই বিরোধ আছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই তিনি পলাতক বলে জানি।’

আবদুল হালিম আরও বলেন, ‘ভাইদের জমি কেনাবেচা নিয়ে একটি বিষয় ছিল। হয়তো কারও প্ররোচনায় এখন এসে মামলা করেছেন ইদ্রিস আলী। এ ব্যাপারে আমি এখনো বিস্তারিত কিছু জানি না।’

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার সকালে ইদ্রিস আলী নামের এক ব্যক্তি আবদুল হালিমের বিরুদ্ধে মামলাটি করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) মহসীন চৌধুরী বলেন, তাকে মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।