যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কৃষি খামারে লোক নেয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। ২০ জুন নিউইয়র্কে হোটেল গ্র্যান্ড হায়াতে প্রবাসীরা বিভিন্ন সামাজিক দাবি নিয়ে দেখা করতে গেলে তিনি তাদের প্রতি এ আহ্বান জানান। মতবিনিময়ের সময় উপস্থিত ছিলেন সাবেক এমপি আনিসুজ্জামান খোকন, আনোয়ার হোসেন লিটন, ইউএসবি নিউজের সম্পাদক এম জেড ফয়ছল, সামসুদ্দিন আহমেদ ও নুর আলম সেলিম।
হত্যা, গুম ও ঢাকা বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ, সরকারি চাকরির বয়স সীমা ৩৫ করাসহ নানা বিষয় নিয়ে মতবিনিময়ের সময় রাষ্ট্রপতি ধৈর্য সহকারে আন্তরিকতার সঙ্গে এক ঘণ্টা তাদের সঙ্গে কথা বলেন। সেই সময় যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি প্রবাসী ও ইউএস বাংলাদেশ ডেভলপমেন্ট অ্যাডুকেশন অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন ইনকের পক্ষে দেয়া লিখিত বক্ত্যবে প্রবাসীরা দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে ওঠার আহ্বান জানিয়ে বিহারি ক্যাম্পে হামলাসহ সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়টি সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় এনে দোষীদের শাস্তি দাবি করেন।
যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশী প্রবাসীবৃন্দ ও মার্কিন যুক্তরাষ্ট্রে নিবন্ধনকৃত অরাজনৈতিক সংঘঠন ইউএস বাংলাদেশ ডেভলাপমেন্ট এডুকেশন এন্ড কালচারাল অর্গানাইজেশন ইনক এর পক্ষে দেয়া লিখিত বক্ত্যবে প্রবাসীরা দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে উঠার আহবান জানান। সম্প্রতি বিহারী ক্যাম্পে হামলা সহ সব সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়টি সুষ্ঠ তদন্ত করে বিচারের আওতায় এনে দোষীদের শাস্তি দাবি করে দেশের সকল জন গোষ্টির সহবস্থানের নিশ্চয়তা চান। প্রবাসীদেরকে বাংলাদেশে বিনিয়োগ করার সহজ প্রক্রিয়া , যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ ও বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র বিমান চালুর প্রয়োজনীয়তা তুলে ধরেন। ক্ষমতার সুষম বন্টনের লক্ষে প্রদেশ বাস্থবায়নের বিষয়টি উল্লেখ করা হয়। জন্মসুত্রে বাংলাদেশী প্রবাসীদের ভোটাধিকারসহ জাতীয় সংসদে প্রবাসীদের প্রতিনিধিত্ব করার বিষয়টিও দাবিতে উল্লেখ করা হয়।
শিক্ষাঙ্গনে সেশনজট, রাজনৈতিক অস্থিরতা এবং প্রশাসনিক জটিলতা ও দীর্ঘ সূত্রিতার দরুণ শিক্ষার্থীদের চাকুরীতে যোগদানের নির্ধরিত বয়সসীমা ৩০ বছর পেরিয়ে যায়। তাই সরকারি চাকুরীতে যোগদানের বয়স সীমা ৩০ থেকে ৩৫ বছর বৃদ্ধির বিষয়ে জোর দাবি জানান। প্রবাসীরা নিজ দেশে বিমান বন্দর থেকে প্রায় সকল ক্ষেত্রে হয়রানির শিকার হন ।এসিড সন্ত্রাস , খুন ,মাদক , মানি লন্ডারিং , রাষ্ট্রদ্রোহ , মানবতা বিরোধী অপরাধ , ছাড়া বিভিন্ন সময়ে প্রবাসীদের বিরোদ্ধে বাংলাদেশে অতীতে যে সব হয়েছে , তার বেশির ভাগ উদ্দেশ্য প্রণোদিত এবং হয়রানি মূলক। এই সব অপরাধ মূলক মামলা ছাড়া অন্য সব মামলা রাষ্ট্রিয় ভাবে প্রত্যাহারের জোর দাবি জানানো হয়। দেশের অর্থনীতি সচল রাখতে প্রবাসীদের বিষয়ে দৃষ্টি দেয়ার কথা বলেন।
মুক্তিযোদ্ধারা অনেক সময় চিকিত্সার অভাবে শেষ বয়সে সামান্যও চিকিত্সা সেবা পাচ্ছেন না। তাই জাতির সূর্য সন্তানদের সরকারী খরচে চিকিত্সার দাবি জানান। দেশের বিভিন্ন এলাকায় নদী ভাঙ্গন ভয়াবহ হিসাবে দেখা দিয়েছে। বিশেষ করে লক্ষীপুর রামগতি , মেঘনা নদীর ভাঙ্গন , পদ্মার আগ্রাসনে বহু এলাকা বিলীনের পথে। এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
প্রবাসীদের বাংলাদেশে সহজে বিনিয়োগকরণ, যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ ও বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র বিমান চালুর প্রয়োজনীয়তা তুলে ধরেন। জন্মসূত্রে বাংলাদেশি প্রবাসীদের ভোটাধিকারসহ জাতীয় সংসদে প্রবাসীদের প্রতিনিধিত্ব করার বিষয়টিও দাবিতে উল্লেখ করা হয়। প্রবাসীরা নিজ দেশে বিমানবন্দর থেকে প্রায় সব ক্ষেত্রে হয়রানির শিকার হন। দেশের অর্থনীতি সচল রাখতে প্রবাসীদের বিষয়ে দৃষ্টি দেয়ার কথা বলেন।