• ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

বিডিআর হত্যাকাণ্ডের ৩৪ সাক্ষীকে হত্যা করেছেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর

Usbnews.
প্রকাশিত নভেম্বর ১৫, ২০২৬
বিডিআর হত্যাকাণ্ডের ৩৪ সাক্ষীকে হত্যা করেছেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর
নিউজটি শেয়ার করুনঃ

বিডিআর হত্যাকাণ্ডের ৩৪ সাক্ষীকে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও তার সঙ্গীরা হত্যা করেছেন বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

রোববার (১৫ নভেম্বর) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর এই দাবি করেন।

শতাধিক ব্যক্তিকে গুম ও খুনের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি জিয়াউল আহসান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই মামলার বিচার চলছে। রোববার ট্রাইব্যুনালে প্রসিকিউশন একটি বেসরকারি টেলিভিশনের প্রচারিত ভিডিও প্রতিবেদন দাখিল করে। সেই ভিডিও প্রতিবেদনের ভিত্তিতে চিফ প্রসিকিউটর এমন দাবি করেন।

ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর জানান, তারা আগে এই গুরুত্বপূর্ণ অ্যাভিডেন্সটা পাননি। সেখানে একজন সাক্ষী বলেছেন, জিয়াউল আহসান ও তার সঙ্গীরা ৩৪ জন বিডিআর সদস্য, যারা সাক্ষী ছিলেন, তাদের তুলে নিয়ে গেছেন। এই ৩৪ জনকে নানাভাবে অপহরণ করে হত্যা করেছেন। সেই অ্যাভিডেন্সে এমন বর্ণনা দেওয়া সেই সাক্ষীও একজন সামরিক কর্মকর্তা।

শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর
বিষয়টি জানার পর সেই সাক্ষী (ভিডিও প্রতিবেদনে সাক্ষাৎকার দেওয়া) তার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে জিয়াউল আহসান সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন বলেও উল্লেখ করেন চিফ প্রসিকিউটর।

তিনি বলেন, ‘তখন সাক্ষীকে ওই কর্মকর্তা বলেছিলেন, কিছু করার নেই। মানে জিয়াউল আহসানের সঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি যোগাযোগ ছিল।’