অকৃতজ্ঞতার পরিনাম
( ডাক্তার এইচ এম ফখরুল ইসলাম )
আপন লোকটাকে পারলাম চিনতে ,
বড়োই কষ্ট লাগে মনে আপন করে ভালবাসলে ,
দুর্বল ভাবে আমাকে কষ্ট দিতে চায় সে ,
দিলেও কিছু দেয়না বলে অন্যের কাছে বলে ,
আপনাকে সে পর বলে যায় বহুদূরে চলে।
থাকে সে আমার ঘরে নিজে বাড়ি ছেড়ে ,
আপন লোকদেরে দাওয়াত দিলে ঘৃণার চক্ষে দেখে,
কি করিবো কোথায় যাবো সঠিক মানুষ নাই ,
খবর জানিয়া একা একা ভাবছি সর্বদাই ,
পেরেছি আমি দেখেছি নিজে অনাদরে থাকি।
কষ্ট করলে আমাকে আপনজনেরা খুবই খুশি ,
পোষলাম যাদেরে নিজের হাতে আমায় দিলো ফাঁকি,
তার বাড়িঘর সুন্দর করলো আমার ঘর করলো মাটি ,
খাঁটি মানুষ খাঁটি দুধ পাওয়া বড়ই দায় ,
ছোটলোক বড় হলে আপনজনদের কাঁদায়।
জায়গা দিলাম নিজ ঘরে থাকলো যখন সুখে ,
সুযোগ বুঝিয়া অবসর সময়ে মালামাল নিলো লুটকরে ,
মনের দুঃখ রইলো মনে যায়না কিছু বলা ,
অকৃতজ্ঞদের লালন করলে সুফল পাওয়া যায়না।