• ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

দোষ ত্রুটিতে ভরা সমাজটা

Usbnews.
প্রকাশিত নভেম্বর ১০, ২০২৬
দোষ ত্রুটিতে ভরা সমাজটা
নিউজটি শেয়ার করুনঃ

দোষ ত্রুটিতে ভরা সমাজটা

(ডাক্তার এইচ এম ফখরুল ইসলাম)

এ যেন এক বিরাট শূন্যতা ,
থাকিলে ও ধন দৌলত শোকে কাতর মনটা ,
কোনকিছুর বিনিময়ে মনে শান্তি আসেনা ,
ব্যথায় থাকে ভরাট মনটা।

বিছানায় পড়ে থাকলে কাটেনা বেলাটা ,
স্বাস্থ্য ভালো থাকলে মনে আসে সুখটা ,
প্রাণের চেয়ে নেই বড় প্রিয় কোনটা।

সকলেই চায় প্রাণ বাঁচাতে,
টাকা পয়সার করেন তোয়াক্কা ,
দুর্বল ক্ষমতাহীন যারা তাদের ,
শরীরে রাগ থাকে সর্বদা।

বেশি রাগ করিলে সু-কর্ম নষ্ট হয় চিরতরে,
যারা কথা বলে বাজে তাদের সাথে ,
মিশেনা কেহ সহজে দূরে যায় চলে ,
সম্বন্ধ নষ্ট হয় স্নেহ আদরে যায় দূরে।

বল শক্তি ক্ষমতা আসেনা চলে ঘরে ,
অপব্যয়ী অনিয়মী অপচয়ী হয়ে থাকলে ,
নষ্ট হয় সহজে সমাজটা ,
কখনো অনিষ্টকর হইওনা সহজে।

যেতে হবে সকলেই পৃথিবীটা ছেড়ে ,
দুর্নাম অপবাদে আর নিন্দা করিওনা কারে ,
নিওনা মানুষ্য জ্ঞানের কলঙ্ক পৃথিবীতে ,
আমি বাস্তব নিয়া ভাবি সর্বদা।

 

//