• ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

অবিসংবাদী

Usbnews.
প্রকাশিত নভেম্বর ১১, ২০২৬
অবিসংবাদী
নিউজটি শেয়ার করুনঃ

অবিসংবাদী

(ডাক্তার এইচ এম ফখরুল ইসলাম)

গতিহীন তিলক দেখে করি সর্বদা ভয়,
ঠোঁট আমাদের গিয়েছে শুকিয়ে ভয়ে ,
বাকস্বাধীনতা ফেলেছি হারায়ে।

কোনকিছু করিতে পারবোনা গোপন সংসারে,
শরীরের অঙ্গগুলি বলে দেবে প্রভুকে,
প্রকাশ করিবে দেহের গোপনীয় খবর
আরাধনা করি মাবুদ ক্ষমা করো আমাদের।

নাইকো কোন ক্ষমতা আমাদের দিও হিম্মত।
ক্ষুধা আর পিপাসার কালে কলিজা ঠান্ডা করে।
পিলাইয়ে দিও আবে কাওসারের শরবত।

হে মহান দয়াময় নিলয় থেকে যাবার কালে ,
মুখে যেন দিতে পারি প্রশ্নের উত্তর ,
শেখানো পবিত্র কলিমা শাহাদাৎ মনোবলে।

পাঠ করে করে শির নীচু করে করি যেন ,
তোমার কাছে আত্বসমর্পন।

 

//