• ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

ক্ষনিকের ঘরে বাঁধা যে তরী

Usbnews.
প্রকাশিত নভেম্বর ৬, ২০২৬
ক্ষনিকের ঘরে বাঁধা যে তরী
নিউজটি শেয়ার করুনঃ

ক্ষনিকের ঘরে বাঁধা যে তরী

( ডাক্তার এইচ এম ফখরুল ইসলাম )

ক্ষনিকের ঘরে বাধা যে আমার তরী ফেলে দিবে অন্ধকারে,
সাদা কাপড় হবে সঙ্গী থাকবে না আর কোন কিছু,
বুদ্ধি বিবেক সম্পদের পাহাড় রহিবে পড়ে ধরার বুকে ,
আত্বা রহিলনা দেহের পিঞ্জিরাতে গেলো পরপারে ।

আতর গোলাপ সহ গোসল শেষে নিয়ে যাবে কবরে ,
মাঠির কায়া মাঠিতে পুঁতে ডুবিয়ে দিলো বেলা ,
মনের শোকে আত্মীয় স্বজন হইবে শোকাহত।

প্রভুর নামে দোয়া দুরূদ সহ হবে পবিত্র কোরআন পড়া ,
বুঝেও বুঝিনা মানুষ আমরা কেন করি হানাহানি ,
সংগ্রাম করি সম্পদের জন্য ধন দৌলতের কাঙাল আমরা।

সুখে দুঃখে যতই আছি কেউ একদিন আগে পরে সমান্তরাল ,
ক্রমিক নং নেই যেতে হবে না ফেরার পথে চলে,
আত্বা যাবে মাবুদের কাছে সংরক্ষিত থাকিবে অনন্তকাল।

জীবিত করা হবে হাশরে ময়দানে হিসেব হবে কড়া ,
ক্ষনিকের এই পৃথিবীতে আসবেনা কেহই ফিরে।

//