• ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

ফিলিস্তিনিদের বাড়িঘর ও পানির কূপ গুঁড়িয়ে দিল ইসরায়েল

Usbnews.
প্রকাশিত নভেম্বর ১৮, ২০২৬
ফিলিস্তিনিদের বাড়িঘর ও পানির কূপ গুঁড়িয়ে দিল ইসরায়েল
নিউজটি শেয়ার করুনঃ

অধিকৃত পশ্চিম তীরে নতুন করে অভিযান চালিয়ে ফিলিস্তিনিদের পাঁচটি বাড়ি ও দুটি পানির কূপসহ বেশ কয়েকটি স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এ সময় দুই ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। মঙ্গলবার এ ঘটনা ঘটে।

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, বেথলেহেমের আল-ওয়ালাজা গ্রামে ইসরায়েলি বাহিনী ৫০ বর্গমিটারের একটি বাড়ি দ্বিতীয়বারের মতো গুঁড়িয়ে দিয়েছে। একই সঙ্গে আরেকটি বাড়ির অংশবিশেষও ভেঙে ফেলা হয়েছে।

গ্রাম পরিষদের প্রধান খাদর আল-আরাজ আনাদোলুকে জানান, অভিযানের সময় ইসরায়েলি সেনারা কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন ফিলিস্তিনি শ্বাসকষ্টে আক্রান্ত হন। এ সময় ৫৮ বছর বয়সী এক ব্যক্তিকেও আটক করা হয়।

ছবি: আনাদোলু এজেন্সি
অন্যদিকে, পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলে হেবরন এলাকার ইয়াত্তা শহরের পূর্বে আল-দিরাত এলাকায় তিনটি বাড়ি, ৬০ বর্গমিটারের একটি ভেড়ার খামার এবং একটি পানির কূপ ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী।

গাজায় ইসরায়েলের হামলায় হামাসের সামরিক শাখার জ্যেষ্ঠ কমান্ডার নিহত
এ ছাড়া সালফিতের পশ্চিমে কাফর আল-দিক এলাকায় দুটি তলাবিশিষ্ট একটি বাড়ি ও একটি পানির কূপ গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি