• ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই সফর, ১৪৪৮ হিজরি

৫ বছর আগের মামলায় সোহেল-নীরবসহ ১৯ নেতাকর্মীর কারাদণ্ড

usbnews
প্রকাশিত ডিসেম্বর ২১, ২০২৩
৫ বছর আগের মামলায় সোহেল-নীরবসহ ১৯ নেতাকর্মীর কারাদণ্ড
নিউজটি শেয়ার করুনঃ

পাঁচ বছর আগে রাজধানীর পল্টন থানার নাশকতার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেলসহ ১৯ জনকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ (বুধবার) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলামের আদালত এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন— যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম মজনু, ছাত্রদলের সাবেক সভাপতি রাজিব আহসান, মশিউর রহমান বিপ্লব, মো. রেফাত উল্লাহ, আব্দুস সালাম প্রমুখ। মামলা চলাকালে শফিউল বারী বাবু মারা যাওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়েছে, ২০১৮ সালের ১ ফেব্রুয়ারি বিকেলে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেতাকর্মীরা পল্টন এলাকায় অস্ত্রসজ্জিত হয়ে মিছিল বের করেন। পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করতে গেলে তারা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করেন। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটান বিএনপির নেতাকর্মীরা।এ ঘটনায় পল্টন মডেল থানার উপ-পরিদর্শক আরশাদ হোসেন বাদী হয়ে ওই দিনই মামলাটি দায়ের করেছিলেন।