• ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

১৫ জেলায় চোরাগোপ্তা হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, দুই বিএনপি নেতাসহ নিহত ৩

Usbnews.
প্রকাশিত নভেম্বর ১৯, ২০২৬
১৫ জেলায় চোরাগোপ্তা হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, দুই বিএনপি নেতাসহ নিহত ৩
নিউজটি শেয়ার করুনঃ

দেশের বিভিন্ন স্থানে চোরাগোপ্তা হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা অব্যাহত রয়েছে। ট্রেন, বাস, লেগুনা এবং গ্রামীণ ব্যাংককে লক্ষ্যবস্তু করেছে দুর্বৃত্তরা। বিক্ষিপ্ত সংঘর্ষ ও হামলায় সারা দেশে ২৪ ঘণ্টায় দুই বিএনপি নেতাসহ ৩ জন নিহত হয়েছেন। নড়াইলে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র মোটরসাইকেল শোভাযাত্রায় আওয়ামী লীগের হামলায় বিএনপি’র দুই নেতা নিহত হয়েছেন।

মঙ্গলবার রাতে পিরোজপুরে একটি বাসের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে এক হেলপারের মৃত্যু হয়েছে। এ ছাড়া বুধবার রাতে পিরোজপুর, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, ময়মনসিংহ, কুমিল্লা, সিরাজগঞ্জ, দিনাজপুর, নড়াইল, ফরিদপুর ও টাঙ্গাইলসহ বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে যানবাহনে অগ্নিসংযোগ, পেট্রোল বোমা নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনা ঘটে।

নিয়ন্ত্রণ নেই টুঙ্গিপাড়ায় থানা শূন্য

নড়াইলের কালিয়ায় সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র শোভাযাত্রায় অতর্কিত হামলা করেছে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এতে উপজেলা কৃষকদলের সদস্য সচিব শাহীনূর ইসলাম (৪৫) ও জাসাস নেতা সোহেল রানা নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশক’জন। এছাড়া শোভাযাত্রার একাধিক মোটরসাইকেল ও গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। বুধবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।সরকারি সেবা

পলাতক আ’ লীগ ধরতে শিগগিরই অভিযান: পুলিশ
রাজধানীতে আ. লীগের ৭১ জনকে গ্রেপ্তার
ককটেল বিস্ফোরণ ও আগুনে পুড়িয়ে ২ জনকে হত্যা
ভাঙচুর-অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানার কার্যক্রম বন্ধ

ক্ষমতাচ্যুত ও দেশত্যাগে বাধ্য হওয়া  শেখ হাসিনার দল ফ্যাসিবাদের দোসর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ ও এর অঙ্গসংগঠনের সন্ত্রাসীরা দেশকে অস্থিতিশীল করতে একের পর এক ভয়াবহ নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। পলাতক স্বৈরাচারের দোসররা ডিসেম্বর কেন্দ্রিক একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। এরই অংশ হিসেবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি, নির্বিচারে ককটেল বিস্ফোরণ এবং গাড়িতে অগ্নিসংযোগের মাধ্যমে গত ২৪ ঘণ্টায় দুজন মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। একের পর এক এমন বর্বরোচিত হামলায় জনতা চরম ক্ষোভে ফুঁসছে। পুলিশ বছছে, রাজধানীতে পলাতক নিষিদ্ধ দলের নেতাকর্মীদের ধরতে শিগগিরই চিরুনি অভিযান শুরু হচ্ছে। এরই মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭১ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে গতকাল বুধবার রাতে রাজধানীর পল্লবী ও খিলগাঁওয়ে দু‘টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে রাজধানীর খিলগাঁওয়ে কেএফসির সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এ ছাড়া রাজধানীর মৌচাক ফরচুন মার্কেট-সংলগ্ন এলাকায়ও ককটেল বিস্ফোরিত হয়েছে। এদিকে দেশজুড়ে নাশকতামূলক কর্মকা-ের ঘটনা বেড়েই চলছে। গত ৭ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ১১ দিনে দেশের বিভিন্ন স্থানে ৭০টি ককটেল বিস্ফোরণ এবং ৫৭টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এসব ঘটনায় ৩৫টি মামলা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তার করা হয়েছে ৬০ জনকে। বুধবার পুলিশ সদর দপ্তরের তথ্যে এমন চিত্র উঠে এসেছে।

অন্যদিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর মঙ্গলবার রাত থেকে থানার সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। গতকাল বুধবার দুপুর পর্যন্ত থানায় পুলিশ সদস্যদের কেউ থানায় ছিল না। এছাড়াও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়ি ও আশপাশের অন্তত ১৫-টি বাড়িতে আগুন দেয়া হয়। স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা গাঢাকা দিয়েছে। এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়েছে দাঁড়িয়ে থাকা মেঘলা পরিবহনের দুটি যাত্রীবাহী বাস। ফতুল্লায় রংপুর মহানগরীতে ১০ ঘণ্টার ব্যবধানে দুটি বাসে আগুন দিয়ে ভস্মিভুত করেছে দুর্বৃত্তরা। বিশেষ করে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছেন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

গোপালগঞ্জ-পিরোজপুর সড়কের বিভিন্ন পয়েন্টে গাছের গুড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করেছে তারা। প্রশ্ন উঠেছে, একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঠেকাতে পুলিশ কী ধরনের ব্যবস্থা নিচ্ছে? নিষিদ্ধ দলের নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি কী? দেশের যেসব জেলায় উত্তেজনা, অস্থিরতা বিরাজ করছে, তার মাঝে শীর্ষে গোপালগঞ্জ। আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে বুধবারও গোপালগঞ্জে উত্তেজনা বিরাজ করছে। টুঙ্গিপাড়ায় এখনও সড়ক অবরোধ করে রেখেছেন আন্দোলনকারীরা। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এ কর্মসূচির কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। জানা গেছে, চলমান পরিস্থিতির সব থেকে বেশি প্রভাব পড়েছে টুঙ্গিপাড়ায়। টুঙ্গিপাড়া হয়ে পিরোজপুরের দিকে যাওয়া সড়কের বিভিন্ন স্থানে গাছের গুড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে রাখা হয়েছে। সড়কটির নিলফাবাজার এলাকায় অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেখানে মাইকে শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ভাষণ বাজানো হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন। মঙ্গলবার রাতে নিলফাবাজার এলাকার বেশ কিছু দোকানে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছিল। যার চিহ্ন এখনও ওই এলাকায় রয়েছে।

এছাড়া, গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়া যাওয়ার পথে সড়কের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর পুড়ে যাওয়া অন্তত চারটি যানবাহনের ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখেছেন তিনি। এছাড়া, গোপালগঞ্জের কাশিয়ানিতে থানা বিএনপির কার্যালয় ও গ্রামীণ ব্যাংকের অফিস ভাংচুরের খবরও পাওয়া গেছে। স্থানীয়রা জানিয়েছেন, ছাত্রলীগের মিছিলের সামনে পড়ে যাওয়ায় এক পুলিশ সদস্যকে কুপিয়ে আহত করে তারা। সেইসাথে, কাশিয়ানীর রামদিয়ায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা আওয়ামীলীগ অফিস খুলে দেয় স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ। এই ঘটনায় গোপালগঞ্জের বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তার সাথে যোগাযোগের চেষ্টা করেছিলো বিবিসি বাংলা। কিন্তু বেলা তিনটা পর্যন্ত তাদের কাউকে পাওয়া যায়নি।

স্থানীয় গণমাধ্যমকর্মী ও প্রশাসন সূত্রে জানা গেছে যে, মঙ্গলবার টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের অন্তত দশটি যানবাহন পুড়ে গেছে। তবে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র কামরুন মুনীরা বুধবার একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়েছেন, টুঙ্গিপাড়া থানায় হামলার ঘটনায় এখন পর্যন্ত সাতজন পুলিশ সদস্য আহত হওয়ার তথ্য তাদের কাছে রয়েছে। আহতরা ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওই ঘটনায় আটটি গাড়ি ও আটটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা বেড়ে যাওয়ার পর নজরদারি ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করার কথা জানিয়েছে পুলিশ।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত সাতই নভেম্বর থেকে ১৭ই নভেম্বর পর্যন্ত সারা দেশে অন্তত ৭০টি স্থানে ককটেল বিস্ফোরণ ও ৫৭টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৩৫টি মামলা হয়েছে এবং ৬০ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া, পুলিশের একটি গাড়ি ককটেল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয় এবং দু’টি স্থাপনায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

জানা যায়, সন্ধ্যার দিকে কালিয়া পৌরসভার বিভিন্ন সড়কে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ৪০-৫০টি মোটরসাইকেল ও গাড়ি নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক নৈরাজ্যের প্রতিবাদে শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি পৌরসভার বেন্দারচর গ্রামের রাস্তা দিয়ে বটগাছের উত্তর পাশের সড়ক হয়ে বিপ্লব বিশ্বাসের বাড়ির পূর্বপাশে খালের কাছে পৌঁছায়। এসময় আগে থেকে ওঁৎপেতে থাকা নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৩০০-৪০০ নেতাকর্মী অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এতে কালিয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমান (৪২), কালিয়া উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক শাহীন (৪৫), বিএনপি নেতা সোহেল শেখ (৩৫)’সহ বেশ কয়েকজন আহত হন। আহতদের কয়েকজনকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।সরকারি সেবা

 

অন্যদিকে, গুরুতর আহত সোহেল শেখ ও শাহীনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়। পথিমধ্যে শাহীন ও সোহেল শেখের মুত্যু হয়। কালিয়া সার্কেল এএসপি রবিন হালদার সোহেলের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। অপরদিকে, কালিয়া পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম কৃককদলের সাংগঠনিক সম্পাদক শাহীনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে পিরোজপুরের ভান্ডারিয়ায় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুটি বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ঘুমন্ত অবস্থায় মো. সিয়াম নামের এক বাস হেলপার নিহত হয়েছেন। তিনি বরিশালের উজিরপুর উপজেলার বাসিন্দা। বুধবার ভোররাত চারটার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে বরিশাল মালিক সমিতির ‘বাহক’ ও ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ নামের দুটি বাসে এই অগ্নিসংযোগ করা হয়। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ‘বাহক’ বাসের ভেতর থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়। একই সঙ্গে পিরোজপুরের নাজিরপুর উপজেলার চৌঠাই মহল এলাকায় সড়কের পাশে থাকা চারটি দোকানেও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার ভোর আনুমানিক ৩টা ২৫ মিনিটে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের সানারপাড় এলাকায় মহাসড়কের পাশে পার্ক করে রাখা ‘থ্রি স্টার’ পরিবহনের একটি স্টাফ বাসে (ঢাকা মেট্রো-ব-১৫-৮৩২২) আগুন দেয় দুর্বৃত্তরা। মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি অত্যন্ত সুকৌশলে বাসটিতে আগুন ধরিয়ে পালিয়ে যায়। স্থানীয়দের তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেলেও বাসের বিভিন্ন অংশ পুড়ে গেছে।

পুলিশ জানিয়েছে , পিরোজপুরের ভান্ডারিয়ায় দাঁড়িয়ে থাকা দু’টি বাসে রাতের আঁধারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একটি বাসের হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। নিহত হেলপার মো. সিয়াম হোসেন (২৫) বরিশালের বাবুগঞ্জ উপজেলার ইদিলকাঠী গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্র মতে, ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বরিশাল মালিক সমিতির ‘বাহক’ ও ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ নামের দু’টি বাসে আগুন দেয় একদল দুর্বৃত্ত। এ সময় বাসে আগুন দেখে টহলরত পুলিশ আশপাশের বাসের ভেতরে ঘুমন্ত ব্যক্তিদের জাগিয়ে সরিয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে বাহক নামের বাসটির ভেতর থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করে। লিসা গাড়ির মালিক ঝালকাঠি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মো. শাহ আলম সরদার এবং বাহক গাড়ির মালিক ঝালকাঠির অমিত পাল।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা তিনটি মোটরসাইকেলে গিয়ে বাস দু’টিতে আগুন দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. মনির হোসেন অভিযোগ করে বলেন, বাসস্ট্যান্ডে ৩০টির বেশি বাস থাকলেও নির্দিষ্ট দু’টি বাসকে লক্ষ্য করে আগুন দেয়া হয়েছে। তিনি বলেন, এটি ফ্যাসিবাদী শক্তির পরিকল্পিত অগ্নিসংযোগ। মানুষকে পুড়িয়ে হত্যা করে আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরে আসতে চায়। রাজনৈতিক সংবাদ

রংপুরে দু’টি বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ভোরে একটি কোচিং সেন্টারের বাসে ও দুপুরে টার্মিনাল এলাকায় হৃদয়-তাহসিন নামের একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে। পুলিশের দাবি, দুপুরে বাসে আগুন লাগার ঘটনাটি একটি দুর্ঘটনা। তবে ঘটনাটিকে নাশকতা বলছেন বাস কর্তৃপক্ষ। জানা যায়, পর্যটন মোটেলের বিপরীত পাশে শিক্ষার্থী পরিবহনের কাজে ব্যবহৃত লুমিনাস ক্যাডেট কোচিংয়ের বাসটিতে ভোর ৪টার দিকে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে পালিয়ে যায়। এতে মুহূর্তেই বাসটিতে আগুন জ্বলতে শুরু করে। এ সময় ঘটনাস্থলের পাশে অবস্থিত সিদ্দিকীয়া বিশ্ব ইসলাম মিশনের শিক্ষার্থীরা বিষয়টি টের পান। মাদ্রাসার শিক্ষক এনামুল কবির কোচিং সেন্টারের মালিককে ফোন করে অগ্নিকাণ্ডের বিষয়টি অবগত করেন। এদিকে ঘটনাস্থলের পার্শ্ববর্তী টাটা শো-রুমে থাকা লোকজন অগ্নিকাণ্ডের বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে তারা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভায়।

রাজশাহী নগরীর বনলতা আবাসিক এলাকায় গ্রামীণ ব্যাংকের সমন্বিত জোনাল ও এরিয়া অফিস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত দেড়টার দিকে মোটরসাইকেলযোগে দুর্বৃত্তরা ব্যাংক ভবনের নিচতলায় রাস্তার পাশ থেকে পরপর দু’টি ককটেলসদৃশ পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে ভবনের কাঁচের ফিটিং ও জানালায় আগুন ধরে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গ্রামীণ ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক আ. ক. ম. শামসুদ্দোহা জানান, গত রাত ১টা ২৪ মিনিটের দিকে রাস্তা থেকে কে বা কারা ভবনের নিচতলায় অবস্থিত এরিয়া অফিসের বারান্দার জানালায় দু’টি পেট্রোল বোমা বা ককটেল নিক্ষেপ করে। এরপর সেখানে আগুন ধরে যায়।

নারায়ণগঞ্জে একের পর এক অগ্নিসংযোগের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দুর্বৃত্তদের দেয়া আগুনে একটি ট্রেনের বগির সিট, দু’টি লেগুনা পুড়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার ভোর পর্যন্ত ফতুল্লা, সিদ্ধিরগঞ্জে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অধিকাংশ ঘটনায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের জড়িত থাকার তথ্য জানিয়েছে স্থানীয় সূত্র।

বুধবার ভোর পৌনে ছয়টার দিকে চাষাঢ়া রেলস্টেশনে ঢাকাগামী একটি ট্রেনের বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বগির বেশ কয়েকটি সিট পুড়ে যায়। আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরে রেলওয়ে স্টেশনের এলএম শহিদুল ইসলাম অগ্নিনির্বাপণ পাউডার ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন।

একই দিন ভোর পাঁচটার দিকে ফতুল্লার চাঁনমারী এলাকায় একটি মাজারের কাছে পার্কিং করে রাখা দু’টি লেগুনায় আগুন দেয়া হয়। স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেলে আসা তিন যুবক লেগুনা দু’টিতে আগুন ধরিয়ে পালিয়ে যায়।

গোপালগঞ্জে আরেক পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

গোপালগঞ্জের কাশিয়ানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল থেকে এক পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দুপুরের দিকে উপজেলার জিসি পাইলট উচ্চবিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহত পুলিশ পরিদর্শকের নাম আবু আলম। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর আগে কাশিয়ানীতে বিএনপির কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কাশিয়ানী সদরে একটি বিক্ষোভ মিছিল বের করেন। এসময় থানার পুলিশ পরিদর্শক আবু আলম মিছিলের সামনে পড়ে যান। তখন তাকে কুপিয়ে ও পিটি

টাঙ্গাইলের দেলদুয়ারে গ্রামীণ ব্যাংকের লাউহাটী শাখায় আগুন দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। গতকাল ভোরের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে স্থানীয়সূত্রে জানা গেছে। এ ঘটনায় গ্রামীণ ব্যাংকের বারান্দাসহ সামনের কিছু অংশ আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে তালাবদ্ধ বারান্দায় পেট্রোল নিক্ষেপ করে আগুন জালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেছে দুর্বৃত্তরা। ব্যাংকের শাখা ব্যবস্থাপক সোমিত সরকার জানান, ভোরে শব্দ পেয়ে দোতলা থেকে নিচে নেমে বারান্দায় আগুন জ্বলতে দেখেন। পরে নিরাপত্তা প্রহরীদের সহযোগিতায় পানি ঢেলে আগুন নেভানো হয়।

চট্টগ্রামে বিএনপি নেতার বাড়িসহ পৃথক তিনটি স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে বাঁশখালীতে বিএনপি’র এক নেতার বাড়ি, সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের কার্যালয় এবং নগরের মুরাদপুরে ট্রাফিক পুলিশের একটি বক্সে আগুন দেয়া হয়েছে।

স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে জানান, বরিশালে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার ভোরে নগরের সিঅ্যান্ডবি এলাকায় গ্রামীণ ব্যাংকের চারতলা ভবনের নিচতলার বারান্দায় পেট্রোল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা।

রূপগঞ্জে গভীর রাতে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী দু’টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায় তারা। বুধবার রাত সাড়ে ৩টার দিকে এশিয়ান হাইওয়ে সড়কের গোলাকান্দাইল এলাকার রশিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নেত্রকোণা বারহাট্টায় রেলস্টেশন, রেললাইন ও ইউনিয়ন বিএনপি’র কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে উপজেলার অতিথপুর রেলস্টেশনের প্ল্যাটফরমে পেট্রোল ঢেলে আগুন দেয়ার ৪১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায়, স্টেশনের প্ল্যাটফরম চত্বরের বিভিন্ন অংশ ও কয়েকটি পিলারে তরল দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দিচ্ছে এক যুবক। এ সময় প্ল্যাটফরমের নিচে আরেক যুবকের উপস্থিতি লক্ষ্য করা যায়। ভিডিওতে আগুন লাগানোর পর পরই তাদের দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে দেখা যায়।

মেহেরপুর গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া গ্রামের পৃথক স্থান থেকে ৬টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে গ্রামের বলতলা বাজার এলাকার ব্রিজের উপর থেকে ৩টি ও ভোরের দিকে ওই গ্রামের চেয়ারম্যানপাড়া এলাকা থেকে আরও ৩টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়। গাংনী থানা পুলিশ ও স্থানীয় বিজিবি ক্যাম্পের সদস্যরা এসব বস্তুগুলো উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, রাতের আঁধারে দুর্বৃত্তরা বস্তুগুলো সেখানে রেখে যায়। উদ্ধারকৃত বস্তুর মধ্যে দু’টিতে ‘জয় বাংলা’ লেখা রয়েছে।

 

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৃথক দু’টি স্থানে গাছ কেটে ফেলে সড়ক অবরোধের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। ঘটনার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস ও সড়ক বিভাগের যৌথ তৎপরতায় গাছগুলো অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করা হয়। জানা যায়, মঙ্গলবার রাত ১টার দিকে উপজেলার চিওড়া এলাকায় মহাসড়কের পাশের একটি বিশাল আকৃতির কড়ই গাছের প্রায় দুই-তৃতীয়াংশ কেটে ফেলা হয়। যেকোনো মুহূর্তে গাছটি চলন্ত যানবাহনের ওপর ভেঙে পড়ে বড় ধরনের প্রাণহানি বা দুর্ঘটনার আশঙ্কা তৈরি হলে চৌদ্দগ্রাম থানা পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ তাৎক্ষণিকভাবে সড়ক ও জনপথ (সওজ) বিভাগকে অবহিত করলে রাতেই গাছটি কেটে অপসারণ করা হয়। এরই ধারাবাহিকতায় বুধবার দুপুর ২টার দিকে একই মহাসড়কের আলকরা ইউনিয়নের লাটিমী এলাকায় পুনরায় গাছ কেটে রাস্তায় ফেলে রাখা হয়। এতে চট্টগ্রামমুখী লেনে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সড়কে যানজটের সৃষ্টি হয়। সংবাদ পড়ুন

শ ম রেজাউল, মিল্লাত ও বাহারের বাড়িতে আগুন: এছাড়াও সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম, সাবেক এমপি হাবিবে মিল্লাত মুন্না ও আ ক ম বাহার উদ্দিনের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। পিরোজপুরের নাজিরপুর উপজেলার তাড়াবুনিয়া গ্রামে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিমের গ্রামের বাড়ি ও নাজিরপুর সদর ইউনিয়নে থাকা অপর বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। গতকাল সন্ধ্যায় উপজেলার মাটিভাঙা ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় তার বাড়িতে হামলা চালানো হয়। একই দিন সন্ধ্যায় নাজিরপুর সদর ইউনিয়নে অবস্থিত তার আরেকটি বাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। সিরাজগঞ্জে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্নার বাড়ি, জেলা আওয়ামী লীগ কার্যালয় এবং জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলামের বাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। গতকাল সন্ধ্যার পর ছাত্রদল ও যুবদলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা মিছিল শেষে এসব স্থাপনায় আগুন দেন বলে জানা গেছে। কুমিল্লায় আওয়ামী লীগের দক্ষিণ জেলা কার্যালয়, সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের বাড়ি ও ব্যক্তিগত কার্যালয়ে তৃতীয়বারের মতো অগ্নিসংযোগ করা হয়েছে। মঙ্গলবার রাতে নগরের রামঘাট এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ে এবং মুন্সেফবাড়িতে সাবেক এমপির বাড়ির নিচ তলায় অবস্থিত ব্যক্তিগত কার্যালয়ে এ ঘটনা ঘটে।