বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার পেশাজীবী বিভাগের ২০২৭–২০২৮ সেশনের নতুন কমিটি গঠন সম্পন্ন হয়েছে।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন প্রিন্সিপাল মোঃ জিন্নুর আহমদ চৌধুরী এবং সহ সভাপতি মোঃ নুরুল ইসলাম, ড. হাসমত উল্লাহ ও মোঃ জাকারিয়া।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন— সেক্রেটারি সেলিম উদ্দিন, সহসেক্রেটারি এ কে এম আব্দুল আহাদ ও আবু আইয়ুব মনজু, সাংগঠনিক সেক্রেটারি মাস্টার ফয়ছল আহমদ, অর্থ সম্পাদক গোলাম মোস্তফা পাটোয়ারী, প্রচার সম্পাদক আবুল খায়ের এবং অফিস সম্পাদক এখলাছুর রহমান।
এর আগে সিলেট জেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়েছিল।
জামায়াত ইসলামীর সিলেট মহানগর শাখার ২০২৭-২০২৮ পূর্ণাঙ্গ কমিটি, মহানগর কর্মপরিষদ ও শূরা পরিষদ গঠন করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) সকালে সিলেট মহানগর জামায়াতের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্দেশনার আলোকে শনিবার (৭ নভেম্বর) রাতে নগরীর বন্দরবাজারস্থ মহানগর কার্যালয়ে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চল পরিচালক অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের উপস্থিতিতে মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ও পরিষদ সমূহ গঠন করা হয়।
পূর্ণাঙ্গ কমিটিতে সিলেট মহানগর আমীর হিসেবে নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলাম। নায়েবে আমীর হিসেবে ড. নূরুল ইসলাম বাবুল ও ডাক্তার মো. ফখরুল ইসলাম এবং সেক্রেটারী হিসেবে মোহাম্মদ শাহজাহান আলী দায়িত্ব পেয়েছেন। এছাড়া সহকারী সেক্রেটারী হিসেবে আডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা উদ্দিনকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট মহানগর জামায়াতের পূর্ণাঙ্গ কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ- সংগঠনের নতুন দায়িত্ব পালনে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তারা বলেন, দায়িত্ব পালনে সবার পরামর্শ, সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল পর্যায়ের দায়িত্বশীলদের সহযোগিতা নিয়ে দ্বীনি সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এরআগে গত বুধবার (৪ নভেম্বর) রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে ৭৭টি জেলা ও মহানগর শাখার আমিরের নাম আনুষ্ঠানিক ঘোষণা করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
এতে জামায়াতে ইসলামীর সিলেট জেলা শাখায় মাওলানা হাবিববুর রহমান এবং মহানগরী শাখায় ফখরুল ইসলাম পুনরায় আমির নির্বাচিত হন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার ২০২৭-২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। জেলা আমীর, জেলা নায়েবে আমীর, জেলা সেক্রেটারী ও সহকারী সেক্রেটারীসহ জেলা কর্মপরিষদ এবং জেলা মজলিশে শূরার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্দেশনার আলোকে জেলার সদস্যদের প্রত্যক্ষ ভোটে জেলা আমীর নির্বাচিত হওয়ার পর ধারাবাহিক প্রক্রিয়া শেষে ১০ নভেম্বর মঙ্গলবার রাতে নগরীর বন্দরবাজারস্থ জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এক দায়িত্বশীল সভায় এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
পূর্ণাঙ্গ কমিটিতে সিলেট জেলা আমির হিসেবে পুন: নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা হাবিবুর রহমান। নায়েবে আমির হিসেবে দায়িত্ব পেয়েছেন হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন আহমদ ও মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, সেক্রেটারী হিসেবে মো. জয়নাল আবেদীন এবং সহকারী সেক্রেটারী হিসেবে অধ্যক্ষ নজরুল ইসলাম এবং মাওলানা মাশুক আহমদের নাম ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা

পূর্ণাঙ্গ কমিটিতে সিলেট মহানগর আমীর হিসেবে নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলাম। নায়েবে আমীর হিসেবে ড. নূরুল ইসলাম বাবুল ও ডাক্তার মো. ফখরুল ইসলাম এবং সেক্রেটারী হিসেবে মোহাম্মদ শাহজাহান আলী দায়িত্ব পেয়েছেন। এছাড়া সহকারী সেক্রেটারী হিসেবে আডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা উদ্দিনকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
সিলেট সদর উপজেলার ২০২৭-২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
সিলেট সদর উপজেলার ২০২৭-২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
নবগঠিত কমিটিতে উপজেলা আমীর হিসেবে দায়িত্ব পেয়েছেন নাজির উদ্দিন।
উপজেলা নায়েবে আমীর হিসেবে আব্দুল লতিফ লালা এবং অ্যাডভোকেট মমিনুজ্জামান , সেক্রেটারি মোহাম্মদ আল ইমরান , সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আমিনুল রহমান ও মোঃ জৈন উদ্দিন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর গোলাপগঞ্জ উপজেলা ও পৌরসভা শাখার ২০২৭–২০২৮ সেশনের নির্বাচিত
২০২৭ – ২৮ সেশনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীগোলাপগঞ্জ উপজেলা আমীর নির্বাচিত হয়েছেন জনাব আব্দুল আজিজ জামাল
ও গোলাপগঞ্জ পৌরসভার আমীর প্রভাষক রেহান উদ্দিন রায়হান।
সারাদেশের জেলা ও মহানগরের নির্বাচিত নতুন আমিরের তালিকা
২০২৭-২০২৮ সেশনের জন্য নির্বাচিত আমিরদের নাম ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।
বুধবার (৪ নভেম্বর) মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে এই নাম ঘোষনা করা হয়। এর আগে সংগঠনের রুকনদের (সদস্য) গোপন ব্যালটের মাধ্যমে আমির নির্বাচিত হয়েছেন। জেলা ও মহানগরের ৭৭ জন আমিরের তালিকা প্রকাশ করা হয়েছে।
ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা মহানগরী উত্তরের আমির নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সেলিম উদ্দিন এবং ঢাকা মহানগরী দক্ষিণের আমির হয়েছেন নূরুল ইসলাম বুলবুল।
এ ছাড়া রংপুর মহানগরীতে এ টি এম আজম খান, বগুড়া মহানগরীতে আবদুল মালেক, রাজশাহী মহানগরীতে ডা. মো. জাহাঙ্গীর, খুলনা মহানগরীতে অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান, বরিশাল মহানগরীতে অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর, সিলেট মহানগরীতে মো. ফখরুল ইসলাম এবং চট্টগ্রাম মহানগরীতে মোহাম্মদ নজরুল ইসলাম আমীর নির্বাচিত হয়েছেন।
জেলা পর্যায়ে পঞ্চগড়ে অধ্যাপক মো. ইকবাল হোসাইন, ঠাকুরগাঁওয়ে মোহাম্মদ আলমগীর, দিনাজপুরে ড. মুহাদ্দিস এনামুল হক, নীলফামারীতে অধ্যক্ষ মাওলানা আবদুস সাত্তার এমপি, লালমনিরহাটে অ্যাডভোকেট আবু তাহের, রংপুরে মাওলানা এনামুল হক, কুড়িগ্রামে অধ্যাপক আজিজুর রহমান সরকার, গাইবান্ধায় মো. আবদুল করিম সরকার এমপি, জয়পুরহাটে মাওলানা গোলাম কিবরিয়া, বগুড়ায় মাওলানা আবদুল হক সরকার, সিরাজগঞ্জে মাওলানা মো. শাহিনুর আলম, পাবনায় অধ্যাপক নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জে মাওলানা মো. আবুজর গিফারী, নওগাঁয় মাওলানা মাহফুজুর রহমান, রাজশাহীতে অধ্যাপক আবদুল খালেক, নাটোরে ড. মীর নুরুল ইসলাম, মেহেরপুরে মাওলানা মো. তাজউদ্দীন খান এমপি, কুষ্টিয়ায় অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন, চুয়াডাঙ্গায় অ্যাডভোকেট মো. রুহুল আমিন এমপি, ঝিনাইদহে মাওলানা আবদুল আউয়াল, যশোরে অধ্যাপক মো. গোলাম রসুল এমপি, মাগুরায় অধ্যাপক সাঈদ আহমদ, নড়াইলে অ্যাডভোকেট মো. আতাউর রহমান বাচ্চু এমপি, বাগেরহাটে মাওলানা রেজাউল করিম, খুলনায় অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, সাতক্ষীরায় অধ্যাপক শহীদুল ইসলাম, বরগুনায় মাওলানা মো. মহিবুল্লাহ, পটুয়াখালীতে অ্যাডভোকেট নাজমুল আহসান, ভোলায় মাস্টার মু. জাকির হোসেন, বরিশালে ড. মাহফুজুর রহমান, ঝালকাঠিতে অ্যাডভোকেট হাফিজুর রহমান, পিরোজপুরে আব্দুর রব এবং শেরপুরে মাওলানা হাফিজুর রহমান নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া ময়মনসিংহ জেলায় মো. আবদুল করিম, নেত্রকোনায় ছাদেক আহমাদ হারিছ, কিশোরগঞ্জে মাওলানা আজিজুল হক, টাঙ্গাইলে আহসান হাবিব মাসুদ, মানিকগঞ্জে হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম, গাজীপুর জেলায় মাওলানা সেফাউল হক, মুন্সীগঞ্জে মাওলানা আ. জ. ম. রুহুল কুদ্দুস, ঢাকায় মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন, নারায়ণগঞ্জ জেলায় মাসুদুর রহমান গিয়াস, নরসিংদীতে ইব্রাহিম ভূঁইয়া, রাজবাড়ীতে হাসমত আলী, ফরিদপুরে ইমতিয়াজ উদ্দিন আহমদ, গোপালগঞ্জে অধ্যাপক রেজাউল করিম, মাদারীপুরে মাওলানা মোখলিসুর রহমান, শরীয়তপুরে মাওলানা আবদুর রব হাশেমী, সুনামগঞ্জে অ্যাডভোকেট শামসুদ্দিন, সিলেট জেলায় মাওলানা হাবিবুর রহমান, মৌলভীবাজারে ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী, হবিগঞ্জে মাওলানা কাজী মোখলিছুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ায় মাওলানা মুহা. মোবারক হোসাইন, কুমিল্লা উত্তরে অধ্যাপক মো. আবদুল মতিন, কুমিল্লা দক্ষিণে অ্যাডভোকেট মো. শাহজাহান, চাঁদপুরে মাওলানা বিলাল হোসেন মিয়াজী, ফেনীতে মুফতি আবদুল হান্নান, নোয়াখালীতে মো. ইসহাক খন্দকার, লক্ষ্মীপুরে এ আর হাফিজুল্লাহ, চট্টগ্রাম উত্তরে আলাউদ্দিন শিকদার, চট্টগ্রাম দক্ষিণে আনোয়ারুল আলম চৌধুরী, কক্সবাজারে অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী, খাগড়াছড়িতে মিনহাজুর রহমান, রাঙামাটিতে অধ্যাপক মোহাম্মদ আবদুল আলীম এবং বান্দরবানে এস এম আবদুছ ছালাম আজাদ নির্বাচিত হয়েছেন।
২০২৭-২০২৮ সেশনের জন্য নির্বাচিত জেলা ও মহানগর আমিরদের তালিকা দেওয়া হয়েছে বলে দলটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।