• ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

ইসলামাবাদে পাকিস্তান ও বাংলাদেশের স্পিকারের বৈঠক, সম্পর্ক জোরদারের অঙ্গীকার

Usbnews.
প্রকাশিত নভেম্বর ২৫, ২০২৬
ইসলামাবাদে পাকিস্তান ও বাংলাদেশের স্পিকারের বৈঠক, সম্পর্ক জোরদারের অঙ্গীকার
নিউজটি শেয়ার করুনঃ

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আইয়াজ সাদিক ইসলামাবাদের পার্লামেন্ট হাউসে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও তাঁর সফরসঙ্গী সংসদীয় প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন।

পার্লামেন্ট হাউসে পৌঁছানোর পর দুই দেশের স্পিকার এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। বৈঠকে তাঁরা দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক, সংসদীয় সহযোগিতা ও প্রাতিষ্ঠানিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

May be an image of dais and text

বাংলাদেশের স্পিকারকে স্বাগত জানিয়ে সরদার আইয়াজ সাদিক এই সফরে সন্তোষ প্রকাশ করেন। সরদার আইয়াজ সাদিক বলেন, বাংলাদেশের স্পিকার ও সংসদীয় প্রতিনিধিদলের এই আগমন পাকিস্তান ও বাংলাদেশের সংসদীয় সম্পর্কের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ভ্রাতৃত্বপূর্ণ বন্ধন রয়েছে উল্লেখ করে আইয়াজ সাদিক বলেন, এই সম্পর্ক দ্বিপক্ষীয় সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার একটি শক্তিশালী ভিত্তি। নিয়মিত সংসদীয় প্রতিনিধিদলের সফরবিনিময় ও ঘনিষ্ঠ যোগাযোগ দুই দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও শুভেচ্ছা বাড়াবে বলেও তিনি মন্তব্য করেন।

May be an image of dais and text

পাকিস্তানের স্পিকার দুই দেশের সংসদের মধ্যে প্রাতিষ্ঠানিক সংযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি সংলাপ ও সহযোগিতা বাড়াতে সংসদীয় মৈত্রী গ্রুপগুলোর ভূমিকার কথা তুলে ধরেন এবং বিশেষভাবে পাকিস্তানের জাতীয় পরিষদে গঠিত ‘পাকিস্তান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপ’-এর কথা উল্লেখ করেন। এ ছাড়া বহুপক্ষীয় ফোরামে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আঞ্চলিক উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধিতে অবদান রাখতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।

বৈঠকে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পাকিস্তান সফরের সুযোগ পেয়ে আনন্দ ও সম্মানিত বোধ করছেন বলে জানান।