• ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশি সংসদীয় প্রতিনিধিদলের সাক্ষাৎ

Usbnews.
প্রকাশিত নভেম্বর ২৬, ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশি সংসদীয় প্রতিনিধিদলের সাক্ষাৎ
নিউজটি শেয়ার করুনঃ

পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটি সফররত বাংলাদেশি সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা। বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে পাকিস্তান সরকারের প্রকাশিত কয়েকটি ছবিতে এ সাক্ষাতের বিষয়টি সামনে আসে।

বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে রয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুম্মাম কাদের চৌধুরী, ব্যারিষ্টার মোহাম্মদ নাজিবুর রহমান ও নিলোফার মনি চৌধুরী।

No photo description available.

May be an image of dais and the Oval Office

May be an image of daisNo photo description available.

May be an image of daisNo photo description available.May be an image of dais and text
বুধবার দিবাগত রাত ১২টার পর পাকিস্তান সরকারের ফেসবুক পেজে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধিদলের সদস্যদের সাক্ষাতের কয়েকটি ছবি প্রকাশ করা হয়।

প্রকাশিত ছবির একটিতে বাংলাদেশের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর সঙ্গে হাত মেলাতে দেখা যায় পাকিস্তানের প্রধানমন্ত্রীকে। পরবর্তী ছবিগুলোতে প্রতিনিধিদলের অন্য সদস্যদের সঙ্গেও তার করমর্দনের দৃশ্য রয়েছে।