গোপালগঞ্জসহ দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও লুটপাট এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে সারাদেশ ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১১ দলীয় ঐক্যের ৭ দফা দাবি আদায় এবং পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দেশব্যাপী নাশকতা ও নৈরাজ্য সৃষ্টি এবং জ্বালাও পোড়াওসহ দেশের আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের র্ব্যাথতার প্রতিবাদে দেশব্যাপি জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোপালগঞ্জসহ দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও লুটপাট এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে সারাদেশ ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে পৌরপার্কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকার জনগণকে পাশে পাবে না। তিনি বলেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশে ফেরার যে পাঁয়তারা করছেন, তা কখনোই বাস্তবায়িত হবে না। আওয়ামী লীগের জনশক্তিকে চাঙ্গা রাখতেই পলাতক খুনি হাসিনা দেশে নৈরাজ্য সৃষ্টির চক্রান্ত করছে।
নূরুল ইসলাম বুলবুল এমপি সরকারের উদ্দেশ্যে বলেন, গোপালগঞ্জসহ সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য অচিরেই বন্ধ করতে হবে। এ বিষয়ে কোনো ধরনের শিথিলতা জনগণ মেনে নেবে না। তিনি আরও বলেন, সরকার যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়, তাহলে জুলাই আন্দোলনের মতো ছাত্র-জনতা আবারও দেশকে স্থিতিশীল করার জন্য রাজপথে ঝাঁপিয়ে পড়বে।
জেলা জামায়াতের আমীর মাওলানা আবুজার গিফারীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকরের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ড. মিজানুর রহমান। আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম, সাবেক পৌর মেয়র মোঃ নজরুল ইসলাম, সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারি সেক্রেটারি জেনারেল মাও. আব্দুস সবুর, জেলা নায়েবে আমীর ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মুখলেসুর রহমান, জেলা সহকারি সেক্রেটারি অধ্যাপক মোঃ আমানুল্লাহ, জেলা সহকারি সেক্রেটারি মাও. ওমর ফারুক, জেলা সাংগঠনিক সেক্রেটারি মাওলানা গোলাম রাব্বানী, সদর উপজেলা আমীর অধ্যাপক গোলাম কবির, পৌরসভা আমীর এডভোকেট মোঃ শফিক এনায়েত উল্লাহ প্রমুখ। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল পৌরপার্ক থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ও মোড় প্রদক্ষিণ করে শান্তি মোড়ে গিয়ে শেষ হয়। এসময় জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
সিলেট বিভাগীয় ব্যুরো :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, সরকারের ব্যর্থতার কারণে পতিত ফ্যাসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, সরকারের ব্যর্থতার কারণে পতিত ফ্যাসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। তারা পুরোনো কায়দায় অগ্নিসন্ত্রাস ও নাশকতার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে। তাদের প্রতিরোধে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি বলেন, চব্বিশের যোদ্ধাদের রক্ত এখনো টগবগ করছে। ফ্যাসিবাদী অপশক্তিকে প্রতিরোধে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের উত্তরসূরিরা এখনো রাজপথে রয়েছে। প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন, আমরা তাঁর আহ্বানকে স্বাগত জানাই। তবে জাতীয় ঐক্যের পূর্বশর্ত হচ্ছে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন। এটি জামায়াত কিংবা ১১ দলের দাবি নয়, বরং আজ জাতীয় গণদাবিতে পরিণত হয়েছে।
তিনি গতকাল বুধবার সন্ধ্যায় নগরীর আম্বরখানা পয়েন্টে জামায়াতের কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
এর আগে বুধবার বাদ জোহর নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে সিলেট জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে মিছিল পূর্ব বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে, মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী ও জেলা সেক্রেটারি মোঃ জয়নাল আবেদীনের যৌথ পরিচালনায় উক্ত মিছিল পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্যে ও জ্বালাও-পোড়াও এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকাের ব্যর্থতার প্রতিবাদে ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সিলেট জেলা ও মহানগর জামায়াতের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে সিলেট জেলার বিভিন্ন থানা ও পৌর শাখা এবং মহানগর আওতাধিন সকল থানার দলীয় নেতাকর্মী মিছিল সহকারে সমাবেশে যোগদান করেন। সমাবেশ শেষে বিশাল মিছিল রেজিস্ট্রারি মাঠ থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আম্বরখানা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন- জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, সিলেট অঞ্চল টীম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, অধ্যাপক আব্দুল হান্নান, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, ডাক্তার ফখরুল ইসলাম, জেলা নায়েবে আমীর সৈয়দ ফয়জুল্লাহ বাহার, মহানগর সহকারী সেক্রেটারি এডভোকেট মো. আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা মাসুক আহমদ, জামায়াত নেতা আব্দুল্লাহ আল মাহমুদ, জিন্নুরাইন আহমদ চৌধুরী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজু ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সভাপতি মাসুদ রানা তুহিন।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট জুবায়ের বলেন, দীর্ঘ ১৮ বছর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন হয়েছে। ফ্যাসিস্ট হাসিনা ও তাঁর দোসরদের দেশ ছেড়ে পালাতে হয়েছে। তারা আর কোনো দিন ফিরতে পারবে না। রাষ্ট্রব্যবস্থার সংস্কারে জুলাই সনদ ও গণভোটের রায় অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। এর মাধ্যমেই ফ্যাসিবাদ, নৈরাজ্য ও আয়নাঘরমুক্ত মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এদেশে আর কাউকে ফ্যাসিবাদ কায়েমের সুযোগ দেওয়া হবে না।
তিনি আরও বলেন, আমরা কারও রক্তচক্ষুকে ভয় পাই না। জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসিতে শাহাদাতবরণ করেছেন, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করেননি। জামায়াতে ইসলামী পতিত ফ্যাসিবাদের নৈরাজ্য মেনে নেবে না। জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের সবশক্তিকে ঐক্যবদ্ধ করে পতিত ফ্যাসিস্ট আওয়ামী শক্তিকে মোকাবিলায় জামায়াতের সর্বস্তরের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে।
সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান তাঁর বক্তব্যে বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় উপেক্ষার কারণে জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি হয়েছে। এ সুযোগে নিষিদ্ধ আওয়ামী লীগ দেশে একের পর এক নাশকতা চালানোর সুযোগ পাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার কারণে পরিস্থিতির অবনতি ঘটছে। প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে উসকানি দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। এপরিস্থিতি মোকাবিলায় সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, জনরোষে পালিয়ে যাওয়া পতিত ফ্যাসিস্ট আওয়ামী অপশক্তির রাজনীতিতে ফিরে আসার কোনো সুযোগ নেই। জুলাই যোদ্ধারা তাদের অপতৎপরতা রুখে দিতে প্রস্তুত রয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার কারণে পতিত ফ্যাসিবাদ দেশে নৈরাজ্য সৃষ্টির সুযোগ পাচ্ছে। জাতীয় ঐক্য ও রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে স্বরাষ্ট্রমন্ত্রীকে সরাতে হবে। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে জাতীয় ঐক্য সুসংহত করতে হবে।
খুলনা :

খুলনায় নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জেলা আমির মাওলানা কবীরুল ইসলাম বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমেই জাতীয় ঐক্য সুসংহত করতে হবে।
জুলাই সনদ ও গণভোটের রায় উপেক্ষার কারণে জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা জেলা আমির মাওলানা কবীরুল ইসলাম। তিনি বলেন, এ সুযোগে নিষিদ্ধ আওয়ামী লীগ দেশে একের পর এক নাশকতা চালানোর সুযোগ পাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার কারণে পরিস্থিতির অবনতি ঘটছে। প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে উসকানি দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তিনি বলেন, জনরোষে পালিয়ে যাওয়া পতিত ফ্যাসিস্ট আওয়ামী অপশক্তির রাজনীতিতে ফিরে আসার কোনো সুযোগ নেই। জুলাই যোদ্ধারা তাদের অপতৎপরতা রুখে দিতে প্রস্তুত রয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার কারণে পতিত ফ্যাসিবাদ দেশে নৈরাজ্য সৃষ্টির সুযোগ পাচ্ছে। জাতীয় ঐক্য ও রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে স্বরাষ্ট্রমন্ত্রীকে সরাতে হবে। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে জাতীয় ঐক্য সুসংহত করতে হবে।
নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াও এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে নগরীর জিরো পয়েন্টে খুলনা জেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ-পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন মাওলানা কবীরুল ইসলাম।
খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুন্সী মঈনুল ইসলামের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস ও অধ্যক্ষ গাওসুল আযম হাদী।
এ সময় উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট লিয়াকত আলী সরদার, শেখ সিরাজুল ইসলাম, অধ্যাপক মোস্তফা আল মুজাহিদ, অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা ও মো. আশরাফুল আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা অঞ্চল টিম সদস্য খান গোলাম রসুল, ছাত্রশিবিরের খুলনা উত্তর জেলা সভাপতি মোমিনুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন ও সহকারী সেক্রেটারি আল আমিন গোলদার।
এ ছাড়া উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা আমির মাওলানা মুক্তার হোসাইন, ফুলতলা উপজেলা আমির মাওলানা ওবায়দুল্লাহ, রূপসা উপজেলা আমির মাওলানা লবিবুল ইসলাম, বটিয়াঘাটা উপজেলা আমির মাওলানা শেখ মোহাম্মদ আবু ইউসুফ, লবণচরা থানা আমির জি এম সেলিম বাহার, খানজাহান আলী থানা আমির সৈয়দ হাসান মাহমুদ টিটো, ডুমুরিয়া উপজেলা সেক্রেটারি মাস্টার আব্দুর রশিদ, রূপসা উপজেলা সেক্রেটারি ডাক্তার হাবিবুল্লাহ ইমন, লবণচরা থানা সেক্রেটারি ইসমাইল হোসেন, বটিয়াঘাটা উপজেলা সেক্রেটারি ইঞ্জিনিয়ার আব্দুল হাই, আব্দুস সাত্তার ও থানা কর্মপরিষদ সদস্য শাফায়েত আলী লিখন প্রমুখ।
সমাবেশে জেলা আমির মাওলানা কবীরুল ইসলাম আরও বলেন, চব্বিশের যোদ্ধাদের রক্ত এখনো টগবগ করছে। ফ্যাসিবাদী অপশক্তিকে প্রতিরোধে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের উত্তরসূরিরা এখনো রাজপথে রয়েছেন। প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন, আমরা তাঁর আহ্বানকে স্বাগত জানাই। তবে জাতীয় ঐক্যের পূর্বশর্ত হচ্ছে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন। এটি জামায়াত কিংবা ১১ দলের দাবি নয়, বরং আজ জাতীয় গণদাবিতে পরিণত হয়েছে।
তিনি বলেন, দীর্ঘ ১৮ বছর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন হয়েছে। ফ্যাসিস্ট হাসিনা ও তাঁর দোসরদের দেশ ছেড়ে পালাতে হয়েছে। তারা আর কোনো দিন ফিরতে পারবে না। রাষ্ট্রব্যবস্থার সংস্কারে জুলাই সনদ ও গণভোটের রায় অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। এর মাধ্যমেই ফ্যাসিবাদ, নৈরাজ্য ও আয়নাঘরমুক্ত মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ দেশে আর কাউকে ফ্যাসিবাদ কায়েমের সুযোগ দেওয়া হবে না।
তিনি আরও বলেন, আমরা কারও রক্তচক্ষুকে ভয় পাই না। জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসিতে শাহাদাতবরণ করেছেন, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করেননি। জামায়াতে ইসলামী পতিত ফ্যাসিবাদের নৈরাজ্য মেনে নেবে না। জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ করে পতিত ফ্যাসিস্ট আওয়ামী শক্তিকে মোকাবিলায় জামায়াতের সর্বস্তরের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে গল্লামারী মোড়ে গিয়ে শেষ হয়।
রাজশাহী :
গতকাল বৃহস্পতিবার বিকালে বানেশ্বর বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন স্থান ঘুরে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী জেলা জামায়াতের নায়েবে আমীর মো. মাইনুল হোসেন আরো বক্তৃতা করেন জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ গোলাম মুর্তজা আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নাজমুল হোসেন ও মু. নুরুজ্জামান লিটন,কর্মপরিষদ সদস্য মো. কামারুজ্জামান,মাওঃ জিন্নাত আলী, মোঃ মিনহাজুল ইসলাম, মাওঃ শফিকুল ইসলাম সহ উপজেলা আমীরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, দায়িত্বশীল ও কর্মীবাহিনী।
খুলনা ব্যুরো :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা কবীরুল ইসলাম বলেছেন, জুলাই সনদ ও গণভোটের রায় উপেক্ষার কারণে জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি হয়েছে। এ সুযোগে নিষিদ্ধ আওয়ামী লীগ দেশে একের পর এক নাশকতা চালানোর সুযোগ পাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার কারণে পরিস্থিতির অবনতি ঘটছে। প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে উসকানি দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। এপরিস্থিতি মোকাবিলায় সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বৃহস্পতিবার বিকেলে নগরীর জিরো পয়েন্টে খুলনা জেলা জামায়াতের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পুর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে দেন। খুলনা জেলা সহকারী সেক্রেটারি মুন্সী মঈনুল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন, সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি এডভোকেট মোস্তাফিজুর রহমান, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস ও অধ্যক্ষ গাওসুল আযম হাদী, জেলা কর্মপরিষদ সদস্য এডভোকেট লিয়াকত আলী সরদার, শেখ সিরাজুল ইসলাম, অধ্যাপক মোস্তফা আল মুজাহিদ, এডভোকেট আবু ইউসুফ মোল্লা, মো. আশরাফুল আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা অঞ্চল টিম সদস্য খাঁন গোলাম রসুল, ছাত্রশিবিরের খুলনা উত্তর জেলা সভাপতি মোমিনুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদত নাজিম উদ্দিন, সহকারী সেক্রেটারি আল আমিন গোলদার, ডুমুরিয়া উপজেলা আমীর মাওলানা মুক্তার হোসাইন, ফুলতলা উপজেলা আমীর মাওলানা ওবায়দুল্লাহ, রূপসা উপজেলা আমীর মাওলানা লবিবুল ইসলাম, বটিয়াঘাটা উপজেলা আমীর মাওলানা শেখ মোহাম্মদ আবু ইউসুফ, লবণচরা থানা আমীর জি এম সেলিম বাহার, খানজাহান আলী থানা আমীর সৈয়দ হাসান মাহমুদ টিটো, ডুমুরিয়া উপজেলা সেক্রেটারি মাস্টার আব্দুর রশিদ, রূপসা উপজেলা সেক্রেটারি ডাক্তার হাবিবুল্লাহ ইমন, লবণচরা থানা সেক্রেটারি ইসমাইল হোসেন, বটিয়াঘাটা উপজেলা সেক্রেটারি ইঞ্জিনিয়ার আব্দুল হাই, আব্দুস সাত্তার, থানা কর্মপরিষদ সদস্য শাফায়েত আলী লিখন প্রমুখ। পরে একটি বিক্ষোভ মিছিল জিরো পযেন্ট থেকে শুরু হয়ে গল্লামারী মোড়ে এসে শেষ হয়।
কুষ্টিয়া :

কুষ্টিয়ায় আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সংসদ সদস্য মুফতি আমীর হামজা বলেন, শেখ হাসিনার দেশে ফেরার সুযোগ নেই এবং বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
গোপালগঞ্জসহ দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও, লুটপাট এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে কুষ্টিয়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কুষ্টিয়া শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মজমপুর গেটে এক সমাবেশে মিলিত হয়।
মিছিলে বক্তব্য রাখেন জামায়াতের কুষ্টিয়া সদর -৩ আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজা। তিনি তার বক্তব্যে বলেন, আল্লাহতায়ালা যেসব জনপদকে ধ্বংস করেছেন তাদের আর প্রত্যাবর্তনের সুযোগ দেয়নি। ঠিক তেমনি যে জালিম স্বৈরাচারী ফ্যাসিষ্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে তার আর ফিরে আসার কোন সুযোগ নেই। আপা আপা করা যাবেনা। আপা আর দেশে আসবেনা। দেশে কোন রকম বিশৃঙ্খলা করা যাবেনা। বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
সমাবেশে আরোও বক্তব্য রাখেন জামায়াতের কুষ্টিয়া জেলা নায়েবে আমীর কুষ্টিয়া২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর, জামায়াতের কুষ্টিয়া পৌর মেয়র প্রার্থী অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশ পরিচালনা করেন জামায়াতের কুষ্টিয়া জেলা সেক্রেটারি এনামুল হক।
চাঁদপুর

চাঁদপুরে জামায়াতের বিক্ষোভ মিছিলে জেলা আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্য ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জনগণের প্রত্যাশা ও গণভোটের রায়ের প্রতি সম্মান জানিয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে বলে দাবি জানিয়েছেন চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী।
তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল একটি বৈষম্যহীন, ন্যায়বিচারভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে জুলাই জাতীয় সনদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ধরনের টালবাহানা না করে সনদের আলোকে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম সম্পন্ন করতে হবে। জনগণের অধিকার, গণতন্ত্র, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার স্বার্থে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করতে হবে।
গোপালগঞ্জসহ দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও, লুটপাট এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় চাঁদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াতে ইসলামী।
চাঁদপুর শহরের বাইতুল আমিন চত্বরে বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন। সেখান থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য দেন চাঁদপুর জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল ও জেলা সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া।
শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খানের পরিচালনায় আরও বক্তব্য দেন জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি অধ্যাপক শাহ আলম, জেলা শুরা সদস্য মাওলানা ইউনুস হেলাল, আবুল হাসানাত ও মাওলানা আফসার উদ্দিন মিয়াজী।
বিল্লাল হোসেন মিয়াজী বলেন, জনগণের কণ্ঠ রোধ করতে এবং দেশকে অস্থিতিশীল করার হীন উদ্দেশ্যে তারা নাশকতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘৃণ্য পথ বেছে নিয়েছে। বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ আর কোনো সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও ফ্যাসিবাদের কালো ছায়া মেনে নেবে না।
তিনি আরও বলেন, গত দেড় দশকেরও বেশি সময় ধরে যারা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল, গুম, খুন ও নির্যাতনের স্টিমরোলার চালিয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছিল, আজ তারা দেশ থেকে পালিয়ে যাওয়ার গ্লানি সহ্য করতে না পেরে দেশব্যাপী বিশৃঙ্খলা সৃষ্টি করছে। যানবাহনে অগ্নিসংযোগ, সরকারি ও বেসরকারি স্থাপনা ভাঙচুর এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার মাধ্যমে তারা মূলত দেশকে পেছনের দিকে ঠেলে দিতে চায়। কিন্তু এ দেশের সচেতন ছাত্র-জনতা তাদের এই ষড়যন্ত্র রুখে দিতে দৃঢ়প্রতিজ্ঞ।
তিনি আরও বলেন, অবিলম্বে নাশকতা ও অগ্নিসংযোগের সাথে জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। কোনো দুষ্কৃতকারী যেন আইন ও বিচারের ফাঁক গলে বেরিয়ে যেতে না পারে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা ও কঠোর অবস্থান গ্রহণ করতে হবে।
পটুয়াখালী :

পটুয়াখালীতে আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আয়োজিত কর্মসূচিতে জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট নাজমুল আহসান জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের আহ্বান জানান।
পটুয়াখালীতে আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৩টা ৩০ মিনিটে পটুয়াখালী শহরের কেন্দ্রীয় শহিদ মিনার ঝাউতলা চত্বরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
পটুয়াখালী জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য অ্যাডভোকেট মো. নাজমুল আহসান। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা নায়েবে আমীর মো. মোশাররফ হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পটুয়াখালী পৌরসভার সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবু সাঈদ খান শামীম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ ও মজলিসে শূরার সদস্য অধ্যাপক মাওলানা মো. শহীদুল ইসলাম আল কায়ছারী। এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মো. নাজমুল আহসান বলেন, আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদ জানিয়ে বলেন, দেশে সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার কোনো স্থান থাকতে পারে না। অতীতে সংঘটিত অগ্নিসংযোগ, সহিংসতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পুনরাবৃত্তি যেন কোনোভাবেই না ঘটে, সে বিষয়ে সবাইকে সজাগ ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, মানুষের ভোটাধিকার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় জনগণের মতামতের প্রতিফলন নিশ্চিত করা জরুরি। এ সময় জুলাই সনদ বাস্তবায়ন এবং এ বিষয়ে গণভোটে জনগণের দেওয়া রায় কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বক্তব্যে তিনি বলেন, জনগণের প্রত্যাশা ও গণ-আকাঙ্ক্ষাকে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। দেশের শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
কর্মসূচিতে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি বাউফলের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।
টাঙ্গাইল

টাঙ্গাইলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সরকারের ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সমাবেশে জেলা আমির আহসান হাবীব মাসুদ বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সাথে ঐক্যের প্রশ্নই আসে না।
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং সরকারের ব্যর্থতার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে টাঙ্গাইল শহরে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা।
বিকেলে শহরের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতির বক্তব্যে জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদ বলেন, দেশের মানুষ মনে করেছিলো জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশে আর সন্ত্রাস, অগ্নিসংযোগ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, গুম,খুন থাকবে না। কিন্তু ফ্যাসিস্ট শক্তির সাথে লিয়াজো করে বিএনপি ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় বসে জুলাই বিপ্লবকেই অস্বীকার করছে। তার ফলে ফ্যাসিবাদের দোসররা আবারও অগ্নিসন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে।
তিনি আরও বলেন, আমরা সকল অন্যায়, অপকর্মের বিরুদ্ধে সবসময়ই আন্দোলন সংগ্রাম করেছি,বর্তমানেও করছি, ভবিষ্যতেও করবো ইনশাআল্লাহ। সুতরাং সরকারের সাথে ঐক্যের আহবানকে আমরা স্বাগত জানাই; কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া তাদের সাথে ঐক্যের প্রশ্নই আসে না। ঐক্য ছাড়াই আমরা ফ্যাসিবাদ ও জুলুমতন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম করি এবং ভবিষ্যতেও করবো। জেলা সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবিরের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক শফিকুল ইসলাম খান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের টাঙ্গাইল জেলা সভাপতি আব্দুল আলিম খান প্রমুখ।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ
ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা। গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাচপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি হাফিজুর রহমানের সঞ্চালনায় ও নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমীর প্রিন্সিপাল মাসুদুর রহমান গিয়াসের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মসলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আব্দুল জাব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সাবেক আমীর আলহাজ্ব মমিনুল হক সরকার, নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাঈদ মোঃ মুন্না, জামায়েত নেতা মাওলানা আশরাফুল ইসলাম, ডক্টর আসগর আলী, মাওলানা ইব্রাহিম হাসান,মাওলানা খোরশেদ আলমসহ প্রমুখ নেতৃবৃন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সাবেক আমীর আলহাজ্ব মমিনুল হক সরকার বলেন, আওয়ামী লীগের ইতিহাস সন্ত্রাসের ইতিহাস। তারা সব সময় অগ্নি সন্ত্রাস, জ্বালাও পোড়াও করেছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমীর মাসুদুর রহমান গিয়াস বলেন, বিপ্লবের মাধ্যমে এই দেশে দেড় হাজার মানুষ শহীদ হয়েছিল, ৪০ হাজার মানুষ পঙ্গুত্ববরণ করেছিল।
নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য হাফিজুর রহমান বলেন, আমরা জানি দীর্ঘ ১৭ বছর গুম, খুন ও সন্ত্রাসের মাধ্যমে বিগত ফ্যাসিস্ট সরকার বাংলাদেশকে ভারতের একটি অঙ্গ রাজ্যে পরিণত করেছিল। আজ দেশে যা হচ্ছে তা বিএনপির প্রতারণার ফল। এর দায়ভার এই সরকারকেই নিতে হবে।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষ হয়।
সাভার সংবাদদাতা :
দেশে ক্রমবর্ধমান সন্ত্রাস, নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে এসব অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা।
গতকাল বৃহস্পতিবার বিকালে সাভার মডেল মসজিদের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা জেলা আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন।
মিছিল-পূর্ববর্তী সংক্ষিপ্ত সমাবেশে ঢাকা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ আফজাল হোসাইনের সঞ্চালনায় সভাপতির বক্তব্যে মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, গণভোটের গণরায়ের মধ্য দিয়ে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, সেটিই ছিল জাতীয় সংকট উত্তরণের মূল
জয়পুরহাট :
জামায়াতের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃস্পতিবার বিকেলে জয়পুরহাট শহরের শহিদ ডাঃ আবুল কাশেম ময়দান থেকে বিশাল মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল পূর্ব সমাবেশে জেলা জামায়াতের আমীর গোলাম কিবরিয়া মন্ডল সভাপতিত্বে বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ, জেলা জামায়াতের সেক্রেটারি হাসিবুল আলম লিটন, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি এ্যাড. মামুনুর রশীদ ও এসএম রাশেদুল আলম সবুজ, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওঃ আনোয়ার হোসেন, শহর জামায়াতের আমীর মাওলানা সাইদুর রহমান, নায়েবে আমীর মাও: আব্দুর রহিম, সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার গোলাম মর্ত্তুজা, পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর মাও: সুজাউল করিম, সদর উপজেলা আমীর ররিউল ইসলাম, সেক্রেটারি আসাদুল ইসলাম আসাদ, জামায়াত নেতা ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন, ছাত্রশিবিবের জেলা সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ।
কুড়িগ্রাম :
গতকাল বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের ৭ দফা দাবী আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকারের নেতৃত্বে উক্ত বিক্ষোভ মিছিল কুড়িগ্রাম মেইল বাস্টান্ড হতে শুরু করে শাপলা চত্বর হয়ে কলেজ মোড়ে গিয়ে শেষ হয় এবং সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ মিয়ার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- জেলা আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকার। কুড়িগ্রাম-১ আসনের এমপি ও জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আনোয়ারুল ইসলাম আনোয়ার। তিনি বলেন, সরকারি বিভিন্ন প্রগ্রামে জয়বাংলা শ্লোগান দেয় সেটা কিসের লক্ষণ। যে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে সে যেনো কোনো ষড়যন্ত্র করতে না পারে সে ব্যাপারে জনগণকে সজাগ থাকথে হবে।
যশোর :
যশোরে সন্ত্রাস, নৈরাজ্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে জেলা আমির ও সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল বলেন, জনগণের জানমালের নিরাপত্তা দিতে না পারলে সরকারের দায়িত্ব পালনের সার্থকতা কোথায়।
গোপালগঞ্জসহ দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও লুটপাটের প্রতিবাদ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় আয়োজিত এ কর্মসূচিতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা আমির ও যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। বক্তব্য দেন যশোর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা আজিজুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক শামসুজ্জামান, অধ্যাপক মনিরুল ইসলাম, শাহাবুদ্দীন বিশ্বাস, মাওলানা ইসমাইল হোসেন, জয়নাল আবেদিন ও পেশাজীবী থানার সভাপতি আবু ফয়সলসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
সভাপতির বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল দেশের চলমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশে শান্তি, স্থিতিশীলতা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। কিন্তু বিভিন্ন স্থানে সহিংসতা, অগ্নিসংযোগ, লুটপাট ও নৈরাজ্যের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। কোনো রাজনৈতিক পরিচয় বা দলীয় প্রভাব অপরাধীদের রক্ষা করতে পারে না। অপরাধী যে দলেরই হোক, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাকে আইনের আওতায় আনতে হবে।
তিনি বলেন, গণতান্ত্রিক পরিবেশ ও মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখতে হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশের কোথাও যেন সন্ত্রাসী কর্মকাণ্ড, ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা মানুষের সম্পদ লুটপাটের ঘটনা না ঘটে, সে ব্যাপারে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে সরকারের জবাবদিহি নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু সেই মতপার্থক্যকে কেন্দ্র করে সহিংসতা ও নৈরাজ্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, শান্তি-শৃঙ্খলা এবং জনগণের অধিকার রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করারও দাবি জানান তিনি।
জেলা সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় ন্যায়বিচার, আইনের শাসন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার পক্ষে রাজনীতি করে। তারা এমন একটি বাংলাদেশ চান, যেখানে কোনো রাজনৈতিক দলের পরিচয়ে অপরাধীরা পার পাবে না এবং সাধারণ মানুষ নির্ভয়ে বসবাস করতে পারবে।
তিনি বলেন, আওয়ামী লীগের আমলে সংঘটিত জুলুম-নির্যাতন, গুম-খুন ও রাজনৈতিক নিপীড়নের বিচার যেমন নিশ্চিত করতে হবে, তেমনি বর্তমান সময়ে যেখানেই সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটবে, সেখানেই অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। জনগণের রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত পরিবর্তনকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। জামায়াতে ইসলামী ক্ষমতার রাজনীতি নয়, বরং জনগণের অধিকার, ন্যায়বিচার ও কল্যাণভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার রাজনীতি করে। দেশকে অস্থিতিশীল করার সব অপচেষ্টা প্রতিহত করতে হবে এবং সরকারকে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
অন্যান্য বক্তারা বলেন, দেশের মানুষ শান্তি ও নিরাপত্তা চায়। রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার কারণে সাধারণ মানুষের জীবন-জীবিকা যেন ব্যাহত না হয়, সে দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংস ঘটনার সুষ্ঠু তদন্ত, অপরাধীদের শনাক্তকরণ এবং আইনের আওতায় আনার দাবি জানান তারা। একই সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারকে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বক্তারা।
সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং দেশে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার দাবি জানান।

বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় যশোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতের যশোর জেলা আমীর ও যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। এতে বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা আজিজুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক শামসুজ্জামান, অধ্যাপক মনিরুল ইসলাম,শাহাবুদ্দীন বিশ্বাস মাওলানা ইসমাইল হোসেন, জয়নাল আবেদিন, পেশাজীবী থানার সভাপতি আবু ফয়সলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বরগুনা :
গতকাল বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখার উদ্যোগে সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্য নাশকতা ও হত্যার প্রতিবাদে বরগুনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বরগুনা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়। মিছিল পূর্ব প্রতিবাদ সভায় প্রেসক্লাবের সামনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও বরগুনা জেলা আমীর অধ্যাপক মাওলানা মহিববুল্লাহ হারুন জেলা নায়েবে আমীর মাওলানা আফজালুর রহমান জেলা সেক্রেটারি আসাদুজ্জামান আল মামুন জেলা সাংগাঠুনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ আবদুর রব প্রচার ও মিডিয়া সম্পাদক মোঃ আব্দুল মালেক তালতলী উপজেলা আমীর মাওলানা আবদুল মন্নান ও বরগুনা পৌর আমীর মাওলানা আবদুল জলিল প্রমুখ নেতৃবৃন্দ। জেলা আমীর তার বক্তব্যে বলেন জতীয়ঐক্য সৃষ্টির জন্য সরকারকে অনতিবিলম্বে জুলাই সনদ মেনেনিতে হবে এবং জুলাই সনদই হলো ঐক্যের রক্ষা কবচ। তিনি আরো বলেন প্রশাসনের মধ্যে গুপটি মেরে আছে এখনও অনেক ফ্যাসিবাদের দালালরা তাদেরকে নিরপেক্ষ ভাবে দেশসেবা করার আহবান জানান।
মাগুরা :
মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ও কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে ঐতিহাসিক নোমানী ময়দান ১১ দলীয় ঐক্যের ৭-দফা দাবি আদায়ের লক্ষ্যে এবং পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দেশব্যাপী সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টি ও জ্বালাও-পোড়াও এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি পালিত হয়েছে। দুপুরের পর থেকেই বিভিন্ন উপজেলার নেতা কর্মীরা মিছিল নিয়ে শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে সমাবেশ স্থল পরিপূর্ণ করে ফেলে।
রংপুর :
১১ দলীয় ঐক্যের ৭ দফা দাবি আদায় এবং পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দেশব্যাপী নাশকতা ও নৈরাজ্য সৃষ্টি এবং জ্বালাও পোড়াওসহ দেশের আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের র্ব্যাথতার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার উদ্যোগে গতকাল বিকেলে স্থানীয় টাউন হল পাবলিক লাইব্রেরি চত্বর থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয় শাপলাচত্বরে গিয়ে শেষ হয়। এর আগে পাবলিক লাইব্রেরি গেটে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং রংপুর মহানগর আমীর উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য ও রংপুর-৩ সদর আসনের সংসদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল এবং বিশেষ অতিথি হিসেবে রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহানগর সেক্রটারী এবং রংপুর-১ গঙ্গাচড়া আসনের সংসদ সদস্য অধ্যাপক মাওলানা রায়হান সিরাজী এবং রংপুর জেলা আমীর মাওলানা এনামুল হক।
ঝিনাইদহ
ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার বিকেল ৪টায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহ জেলা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিলটি শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে নেতারা বক্তব্য দেন। সমাবেশে প্রধান অতিথি জেলা জামায়াতের আমীর মাওলানা আঃ আওয়াল।
নোয়াখালী
নোয়াখালীতে দেশব্যাপী সন্ত্রাস, অরাজকতা ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা শাখা। বৃহস্পতিবার বাদ আসর জেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নোয়াখালী পৌরবাজার প্রাঙ্গণে প্রতিবাদ সভায় মিলিত হয়।