• ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

বাংলাদেশের মানুষের প্রতি আমাদের গভীর ভালোবাসা রয়েছে , যে সুসম্পর্ক রয়েছে তা আরো দৃঢ় হোক : পাকিস্তানের তথ্যমন্ত্রী

Usbnews.
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২৬
বাংলাদেশের মানুষের প্রতি আমাদের গভীর ভালোবাসা রয়েছে , যে সুসম্পর্ক রয়েছে তা আরো দৃঢ় হোক : পাকিস্তানের তথ্যমন্ত্রী
নিউজটি শেয়ার করুনঃ

পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন, ‘বাংলাদেশের মানুষের প্রতি পাকিস্তানের জনগণের গভীর ভালোবাসা রয়েছে। আমরা চাই দুই দেশের মধ্যে যে সুসম্পর্ক রয়েছে তা আরো দৃঢ় হোক। দুই দেশের মানুষের সমৃদ্ধির জন্য একসাথে কাজ করা উচিত।’

তিনি বলেছেন, ‘বাণিজ্য বাড়াতে হবে, বিনিয়োগ বাড়াতে হবে এবং বিভিন্ন ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করতে হবে।’

আতাউল্লাহ তারার পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের বিচারপতি মোহাম্মদ রফিক তারারের নাতি। ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জনের পর তিনি আইন পেশার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) রাজনীতিতে সক্রিয় হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

 

আতাউল্লাহ তারার বলেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সংস্কারমনস্ক নেতা। তিনি অর্থনৈতিক সমৃদ্ধি, বাস্তবায়ন, জনসেবা ও সুশাসনে বিশ্বাস করেন। বেসামরিক নেতৃত্ব এবং সামরিক নেতৃত্বের মধ্যে চমৎকার সমন্বয় ও দলগত কাজ রয়েছে। ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের গতিশীল নেতৃত্বেও পাকিস্তান ভালো করছে। আমি মনে করি, এই সমন্বয় দেশের জন্য ইতিবাচক ফল নিয়ে এসেছে। অর্থনৈতিক সূচকগুলো ভালো হচ্ছে। ইসলামাবাদকে দেখলেই উন্নয়নের চিত্র বোঝা যায়। অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি কূটনৈতিক ক্ষেত্রেও পাকিস্তান নিজের অবস্থান তৈরি করেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার ভূমিকা পালন করছি। সৌদি আরবের সাথে প্রতিরা সহযোগিতা চুক্তি এবং তুরস্কের সাথেও সহযোগিতা রয়েছে।

প্রধানমন্ত্রী বিশ্বাস করেন, রাষ্ট্রের প্রতিটি নীতি হতে হবে জনকেন্দ্রিক। সরকারি প্রকল্পে রাজনৈতিক পরিচয় নয়, যোগ্যতা ও সাধারণ মানুষের স্বার্থকে গুরুত্ব দিতে হবে। কোনো নীতি গ্রহণের সময় আমরা শুধু ভোট বা দলের রাজনৈতিক সুবিধার কথা ভাবি না। দেখতে হবে, এতে পাকিস্তানের সাধারণ মানুষ উপকৃত হবে কি না। এটাই আমাদের সরকারের মূল দর্শন।

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে ছয় দিনের সরকারি সফরে দেশটিতে রয়েছেন হাফিজ উদ্দিন আহমদ। গত ২৩ নভেম্বর শুরু হওয়া এ সফর বাংলাদেশের জাতীয় সংসদের কোনো স্পিকারের পাকিস্তানে প্রথম সরকারি সফর।

সফরে দুই দেশের মধ্যে সংসদীয় সহযোগিতা, প্রতিনিধিদলের বিনিময় এবং প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদার নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সাথেও সাক্ষাৎ করেছেন বাংলাদেশের স্পিকার।