• ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

সোহরাওয়ার্দী উদ্যানে ১ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশ

Usbnews.
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২৬
সোহরাওয়ার্দী উদ্যানে ১ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশ
নিউজটি শেয়ার করুনঃ

আগামী ১ ডিসেম্বর (মঙ্গলবার) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের মাসব্যাপী যৌথসভার উদ্বোধনী কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিতব্য এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে বিএনপি কার্যালয়ে যৌথসভা শেষে এ কর্মসূচির বিস্তারিত জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এর আগে সমাবেশের দিনক্ষণ ঘোষণা করা হলেও এবার এর ভেন্যু চূড়ান্ত হওয়ার কথা জানানো হয়েছে।

রিজভী জানান, আগামী ১ ডিসেম্বর বেলা ২টায় মহাসমাবেশ শুরু হবে। কর্মসূচিতে সাংস্কৃতিক পরিবেশনারও আয়োজন রাখা হয়েছে। এতে জাসাসসহ বিভিন্ন সংগঠনের শিল্পীরা অংশ নেবেন। সমাবেশ সফল করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।

যৌথসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, আমান উল্লাহ আমান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালামসহ দলের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।