• ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

পাহাড়ে দাঙ্গা বাধাতে উসকানি দিচ্ছে সশস্ত্র গোষ্ঠী ও বিদেশি মহল: পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী

Usbnews.
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২৬
পাহাড়ে দাঙ্গা বাধাতে উসকানি দিচ্ছে সশস্ত্র গোষ্ঠী ও বিদেশি মহল: পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী
নিউজটি শেয়ার করুনঃ

পাহাড়ে টেকসই শান্তি ও উন্নয়নের জন্য পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সব জাতিগোষ্ঠীর মধ্যে আস্থা, বিশ্বাস ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী।

তিনি বলেন, ‘সবাই একসঙ্গে থাকলে কোনো অপশক্তিই পাহাড়ে অস্থিতিশীলতা তৈরি করতে পারবে না।’

পাহাড়ের ৫০ বছরের সমস্যার জট একদিনে খোলা সম্ভব নয়: পার্বত্য মন্ত্রী | সময়  নিউজ

শনিবার (২৮ নভেম্বর) খাগড়াছড়ি সার্কিট হাউসে জেলা প্রশাসন এবং সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সভায় জেলার আইনশৃঙ্খলা, প্রশাসনিক কার্যক্রম এবং শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি ও পর্যটন খাতের উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা হয়। উন্নয়নকাজ এগিয়ে নিতে দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন মন্ত্রী।

সাচিং প্রু বলেন, ‘পার্বত্য ও সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর আয়কর মওকুফ করে প্রধানমন্ত্রী তারেক রহমান পাহাড়ের মানুষের প্রতি ঐতিহাসিক আন্তরিকতা দেখিয়েছেন। আঞ্চলিক সংগঠনগুলোর সঙ্গে সরকার বা বিএনপির ব্যক্তিগত বিরোধ নেই।’ তবে আওয়ামী লীগের গুপ্ত সংগঠনের সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া হচ্ছে কি না, সে প্রশ্ন তোলেন মন্ত্রী। এ বিষয়ে প্রশাসন ও নিরাপত্তা বাহিনীকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।

পাহাড়ে সাম্প্রদায়িক উসকানি ও অস্থিরতা তৈরির চেষ্টা সম্পর্কে সতর্ক করে মন্ত্রী বলেন, ‘উগ্রবাদী সশস্ত্র গোষ্ঠী ও কিছু বিদেশি মহল দাঙ্গা বাধানোর উসকানি দিচ্ছে। তবে সাধারণ মানুষ সচেতন।’ স্থানীয়দের ইতিবাচকভাবে উদ্বুদ্ধ করে সম্প্রীতি আরও দৃঢ় করার আহ্বান জানান তিনি।

‘রাত দুইটা-তিনটার দিকে পরিচয়হীন মোটরসাইকেলের বেপরোয়া চলাচল’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সাচিং প্রু। তিনি বলেন, ‘কোনো দুর্ঘটনা বা জিজ্ঞাসাবাদকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝি ও বিশৃঙ্খলা দেখা দিতে পারে।’ গত দুই বছরের বেশি সময় ধরে পাহাড়ি-বাঙালির শান্তিপূর্ণ সহাবস্থান যেন ব্যাহত না হয়, সে বিষয়ে প্রশাসন ও স্থানীয়দের সজাগ থাকার তাগিদ দেন তিনি।