• ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

সৌদি আরবের প্রতিরক্ষা জোরদারে সেনা পাঠাচ্ছে পাকিস্তান

Usbnews.
প্রকাশিত নভেম্বর ২৯, ২০২৬
সৌদি আরবের প্রতিরক্ষা জোরদারে সেনা পাঠাচ্ছে পাকিস্তান
নিউজটি শেয়ার করুনঃ

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলার পর সৌদি আরবের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে পাকিস্তান। রোববার (২৯ নভেম্বর) দেশটির সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে পাকিস্তানের সামরিক বাহিনী জানায়, বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির আওতায় সৌদি আরবের ভূখণ্ডের ভেতরে থেকেই দায়িত্ব পালন করবেন মোতায়েন করা সেনারা।

তবে কতজন সেনা পাঠানো হবে, তাদের নির্দিষ্ট দায়িত্ব কী হবে, কত দিন তারা সেখানে অবস্থান করবেন কিংবা কবে সৌদি আরবে পৌঁছাবেন; এসব বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর শুরু হওয়া যুদ্ধের প্রেক্ষাপটে ক্রমবর্ধমান চাপের মুখে রয়েছে।

পাকিস্তানের সেনা পাঠানোর এই বিরল ঘোষণা এমন সময়ে এলো, যখন এর দুই দিন আগে ইসলামাবাদে পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের প্রতিরক্ষা ও সামরিক কর্মকর্তারা বৈঠক করেন। ওই বৈঠকে তিন দেশের মধ্যে বিদ্যমান ত্রিপক্ষীয় চুক্তির আওতায় সৌদি আরবের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করা হয়।

চুক্তি অনুযায়ী, তিন দেশের কোনো একটির ওপর হামলাকে বাকি দুই দেশের ওপরও হামলা হিসেবে বিবেচনা করা হবে। বৈঠকে আঞ্চলিক উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টার প্রতিও সমর্থন জানায় দেশ ৩টি।

সূত্র : সিবিএস